১১ই আগস্ট, ২০২৬ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    অব্যবস্থাপনায় যানজটে নাকাল

    দেশ জনপদ ডেস্ক | ৬:১৯ মিনিট, নভেম্বর ১১ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ পদ্মা সেতুর উদ্বোধনের পর স্বাভাবিক কারণেই বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে যানবাহনের চাপ অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকেই সেতু চালুর আগের চেয়ে প্রতিদিন শতাধিক ট্রিপ বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন কোম্পানির বাস।

    সব মিলিয়ে দক্ষিণাঞ্চলের এই একমাত্র প্রবেশ পথটিতে এখন যানবাহনের আধিক্য চরমে। এসব যানবাহন নিয়েই শুরু হয়েছে সড়কে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি। একদিকে বাস পার্কিংয়ের জায়গার সীমাবদ্ধতা। অন্যদিকে নিয়ম বর্হির্ভূতভাবে মূল সড়কে গাড়ি দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠানামা করানো। সবমিলিয়ে নগরীর গুরুত্বপূর্ণ এই প্রবেশ পথটিতে যানজট লেগেই রয়েছে। এক কথায় নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই স্ট্যান্ডটিতে চলছে চরম বিশৃঙ্খলা।

    বরিশাল ট্রাফিক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে কোন পরিবহন যাত্রী বহন করতে পারবে না। বিষয়টি নিয়ে তারা একাধিকবার বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন এবং অনেক গাড়িকে মামলাও দিয়েছেন। এরপরও অনেক পরিবহন এ নিয়ম ভঙ্গ করছেন। বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। অপরদিকে শ্রমিক সংগঠনের নেতারা এমন অবস্থার জন্য ট্রাফিক বিভাগকে দায়ী করে বলেন, ট্রাফিক পুলিশের দায়িত্বহীনতার কারণে এ রকম পরিবেশ সৃষ্টি হচ্ছে।

    শ্রমিক সংগঠন সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালু হবার পর শুধু নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিদিন শতাধিক বাসের ট্রিপ বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে রয়েছে দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলা থেকে ছেড়ে আসা কয়েকশ’ বাস। এসব বাসের মধ্যে বেশির ভাগই কিছু সময়ের জন্য হলেও নথুল্লাবাদ টার্মিনালের সামনে যাত্রা বিরতি করে। এ বিরতির সময় পাঁচ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত হয়ে থাকে। আর এ সময়ের মধ্যেই বাসে যাত্রী ওঠা-নামা করে থাকেন। টার্মিনাল থেকে যেসব বাস তথা পরিবহন ছেড়ে যাবার জন্য বের হয় তারাও সড়কে অবস্থান করে যাত্রী বহন করছে। এতে করে টার্মিনালে দিন রাত যানজট লেগেই রয়েছে।

    সরেজমিনে দেখা গেছে, নামিদামী কয়েকটি পরিবহন ব্যতিত অধিকাংশ পরিবহনই যাত্রী নিয়ে টার্মিনাল ছাড়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সড়কে অবস্থান করে যাত্রীর জন্য অপেক্ষা করে থাকে। অভিযোগ রয়েছে শ্রমিক সংগঠন ও ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে অনিয়মকে নিয়মে পরিনত করেছে পরিবহনগুলো।

    এ ব্যাপারে নথুল্লাবাদ বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন বলেন, আমরা কোন অনিয়মের সঙ্গে জড়িত নই। আমরা এ কাজের সমর্থন করি না। বিষয়টি দেখার দায়িত্ব ট্রাফিক পুলিশের কিন্তু তারা বিষয়টি ভালোভাবে দেখভাল করছেন না।

    তিনি আরও বলেন, বাস এবং ট্রিপের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। কিন্তু জায়গা তো আর বৃদ্ধি পায়নি। তাই পরিস্থিতি সামাল দেয়ার জন্য ট্রাফিক পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    নগর ট্রাফিকের পরিদর্শক আব্দুর রহিম বলেন, টার্মিনাল থেকে বাস ছেড়ে রাস্তায় এক মিনিট দাঁড়ানোর নিয়ম নেই। ট্রাফিকের ১০ থেকে ১২ জন সদস্য প্রতিনিয়ত স্ট্যান্ডে দায়িত্বপালন করছেন। যারা নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত মামলা করছি। তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে না।

    তিনি আরও বলেন, চালকরা নিয়ম না মানার পাশাপাশি সমস্যার মূল কারণ হচ্ছে স্থান সংকট। নথুল্লাবাদ টার্মিনাল থেকে গাড়ি প্রবেশ ও বের হবার জন্য একটি মাত্র পথ। যে কারনে সমস্যা প্রকট আকার ধারণ করছে। তবে তার দাবি কোন পরিবহন নয়, লোকাল কিছু বাস রাস্তায় যাত্রী বহন করে থাকে।

    মহানগর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তানভীর আরাফাত বলেন, নথুল্লাবাদের দিকে আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে। বাস রাস্তায় দাঁড় করিয়ে যাত্রী বহনের সুযোগ নেই। তারপরও যাত্রীদের স্বার্থে দুই এক মিনিট সুযোগ দেই। কিন্তু সেই সুযোগটি যদি তারা বেশি সময়ের জন্য নিয়ে থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    তিনি আরো বলেন, আশা করছি খুব কম সময়ের মধ্যে টার্মিনালটি কাশিপুর স্থানান্তরিত হলে আর কোন সমস্যা থাকবে না।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী
    • প্রিয় ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, মরদেহ যাচ্ছে ঠাকুরগাঁও
    • সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবার দাবিতে বরিশালে যুবকের অবস্থান কর্মসূচি
    • ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!
    • এসএসসি রেজাল্ট/ বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ
    • ববি প্রশাসনের গাফিলতিতে শিক্ষার্থীর মৃত্যু? উপাচার্যের কার্যালয়ে হট্টগোল
    • ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • নলছিটিতে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি
    • গলাচিপায় সর্প দংশনে রোগীর মৃত্যু*র ঘটনায় তদন্ত কমিটি গঠন
    • মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী
    • প্রিয় ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, মরদেহ যাচ্ছে ঠাকুরগাঁও
    • সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবার দাবিতে বরিশালে যুবকের অবস্থান কর্মসূচি
    • ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বাবার মৃত্যু
    • ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!
    • ভারতের ‘র’ চিফ পরাগ জৈন এখন ঢাকায়
    • আদালত ওয়ারেন্ট দেওয়ায় আইনজীবীকে কুপিয়ে জখম, স্ত্রীও আহত
    • বাউফলে মাটিসহ ভেকু-পল্টুন-বাল্কহেড জব্দ, ২ শ্রমিক আটক
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  নলছিটিতে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি
    •  গলাচিপায় সর্প দংশনে রোগীর মৃত্যু*র ঘটনায় তদন্ত কমিটি গঠন
    •  মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী
    •  প্রিয় ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, মরদেহ যাচ্ছে ঠাকুরগাঁও
    •  সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবার দাবিতে বরিশালে যুবকের অবস্থান কর্মসূচি
    •  নলছিটিতে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি
    •  গলাচিপায় সর্প দংশনে রোগীর মৃত্যু*র ঘটনায় তদন্ত কমিটি গঠন
    •  মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী
    •  প্রিয় ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, মরদেহ যাচ্ছে ঠাকুরগাঁও
    •  সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবার দাবিতে বরিশালে যুবকের অবস্থান কর্মসূচি