১৭ই সেপ্টেম্বর, ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পটুয়াখালী

    লোহালিয়া সেতু নির্মাণ শেষ হয়নি ১১ বছরেও

    দেশ জনপদ ডেস্ক | ৬:৩৩ মিনিট, অক্টোবর ১৬ ২০২২

    লোহালিয়া সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১১ সালে। শেষ হওয়ার কথা ছিল ২০১৪ সালে। কিন্তু নানা জটিলতায় এখনো কাজ শেষ হয়নি।

    নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ ১১ বছরেও পটুয়াখালী শহরসংলগ্ন লোহালিয়া নদীর ওপর নির্মাণাধীন লোহালিয়া সেতুর নির্মাণকাজ শেষ হয়নি। উচ্চতা নির্ধারণসহ সেতুর নির্মাণকাজ নিয়ে একের পর এক নানা জটিলতা তৈরি হওয়ায় একদিকে নির্মাণ ব্যয় যেমন বেড়েছে, অন্যদিকে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ক্ষোভ দেখা দিয়েছে নদীর দুই পারের বাসিন্দাদের মধ্যে।

    স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন তালুকদার বলেন, এলাকার মানুষকে নদী পার হয়ে জেলা শহরে যাতায়াত করতে হয়। এতে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। দীর্ঘদিনেও সেতুর নির্মাণকাজ শেষ না হওয়াটা দুর্ভাগ্যজনক।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা সদরের সঙ্গে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলাসহ ভোলার সড়ক পথে যোগাযোগে সহজ করতে ২০০৮ সালে পটুয়াখালীর গলাচিপা-কলাগাছিয়া সড়কের লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ৪৬৪ মিটার দীর্ঘ এই গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৪৬ কোটি টাকা। ২০১১ সালের ৯ নভেম্বর কার্যাদেশ নিয়ে সেতু নির্মাণকাজ শুরু হয়। সেতু নির্মাণের শুরুতেই ৪ দশমিক ৯৫১ একর ভূমি অধিগ্রহণে ৩ কোটি ৭৫ লাখ ২২ হাজার ৩৭৯ টাকা ব্যয় করা হয়। ২০১৪ সালের ২০ অক্টোবর সেতু নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।

    দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু বলেন, জেলা শহরে যাতায়াত করতে লোহালিয়া নদীতে খেয়া পারাপার হতে হয় উপজেলার মানুষের। খেয়াঘাটে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের।

    এলজিইডি সূত্র জানায়, শুরুতে লোহালিয়া সেতুর উচ্চতা বিআইডব্লিউটিএর অনুমোদন ছিল ৯ দশমিক ৫৭ মিটার। সেই অনুযায়ী সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল। তবে লোহালিয়া সেতু অনুমোদনের সময় পায়রা বন্দরের কথা বিবেচনা করা হয়নি। সেতু নির্মাণের ৫৫ শতাংশ কাজ শেষে হওয়ার পর দেখা দেয় জটিলতা। ফলে ২০১৪ সালের ১ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী, লোহালিয়া সেতু নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। তবে ঠিকাদারকে কাজের অনুকূলে ২৫ কোটি ২৯ লাখ টাকা পরিশোধ করা হয়।

    পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণের ফলে ভবিষ্যতে লোহালিয়া নদী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল করবে। লোহালিয়া সেতুর কম উচ্চতা হওয়ায় তখন সেতুর নির্মাণকাজ বন্ধ করা হয়েছিল। তবে পায়রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। সেতুর উচ্চতা বাড়িয়ে ২০১৬ সালের ১৭ জুলাই সেতুটির আবার নির্মাণকাজ চালু করার সিদ্ধান্ত হয়।

    ২০২১ সালের ১২ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম পটুয়াখালী সফরকালে লোহালিয়া সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সেতুটি দ্রুত নির্মাণকাজ শেষ করার আশ্বাস দেন। কিন্তু কাজের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সেতুটি নির্মাণ শেষ হলে পটুয়াখালী সদরের সঙ্গে লোহালিয়া ইউনিয়নসহ বাউফল ও দশমিনা উপজেলা এবং পাশের ভোলার লালমোহন উপজেলাসহ আশপাশ উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।

    গতকাল শনিবার সকালে সরেজমিনে লোহালিয়া নির্মাণাধীন সেতুর মাঝখানে ফাঁকা দেখা যায়। সেখানে ইস্পাতের কাঠামো বসানোর কথা। ইস্পাতের প্লেটগুলো সেতু এলাকায় রাখা আছে।

    এলজিইডির পটুয়াখালী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মাঈনুল ইসলাম বলেন, সেতুর দুই পাশে আরসিসি কাঠামো থাকলেও নদীর মাঝখানে একটি ইস্পাতের কাঠামো থাকবে। ইস্পাতের কাঠামোর দৈর্ঘ্য হবে ১০৭ মিটার। মূল সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ৫৭ লাখ টাকা এবং ইস্পাতের কাঠামোর নির্মাণ ব্যয় ২১ কোটি ১৭ লাখ টাকা। ইতিমধ্যে মূল সেতুর নির্মাণকাজ ৯৯ ভাগ শেষ হয়েছে।

    চীনের রেডিয়ান মেরিন ডিজাইন অ্যান্ড সার্ভিস লিমিটেড ও দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে সেতুর মাঝখানের ইস্পাতের কাঠামো নির্মাণকাজ করবে। এলজিইডির পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লতিফ হোসেন বলেন, সেতুর মাঝখানে ইস্পাতের কাঠামো নির্মাণ করতে হলে নদীতে নৌ চলাচল বন্ধ করতে হবে। গত ২৭ জুন আন্তমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তিন মাস সেতুর নিচ দিয়ে নৌযান চলাচল বন্ধ থাকবে। এরপরই দ্রুত কাজ শুরু হবে। আগামী জুন মাসের মধ্যে সেতু নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পটুয়াখালীর গলাচিপায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
    • কুয়াকাটায় ২ কেজির ইলিশ বিক্রি ৭২০০ টাকায়
    • পটুয়াখালীতে কলেজ মাঠে পড়ে ছিল মেশিনগানের কার্তুজ, উদ্ধার করল পুলিশ!
    • দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা
    • গলাচিপায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি
    • পটুয়াখালীতে নদীতে মিলল অটোচালকের মরদেহ
    • বাবার নামের মিল থাকায় ২০ দিনের কারাভোগ করলেন নিরপরাধ জলিল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ‘পুলক আমাদের কাছে আর ফিরবে না, তবে তার মৃ’ত্যু থেকে শিক্ষা নিতে হবে’ : জহির উদ্দিন স্বপন
    • বরিশালে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট
    • পটুয়াখালীর গলাচিপায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
    • বেড়িবাঁধের স্লোপে তোলা হচ্ছে স্থাপনা, কাটা পড়ছে বনবিভাগের সৃজিত গাছপালা
    • আমরা আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই: বরিশালে জহির উদ্দিন স্বপন
    • নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ
    • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
    • বরিশাল আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপন গ্রেপ্তার
    • আধুনিক রূপ পেলেও সেবার মান বাড়েনি বরিশাল বিমানবন্দরে, যাত্রীদের ভোগান্তি
    • বরগুনায় জামিন নামঞ্জুর করায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ‘পুলক আমাদের কাছে আর ফিরবে না, তবে তার মৃ’ত্যু থেকে শিক্ষা নিতে হবে’ : জহির উদ্দিন স্বপন
    •  বরিশালে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট
    •  পটুয়াখালীর গলাচিপায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
    •  বেড়িবাঁধের স্লোপে তোলা হচ্ছে স্থাপনা, কাটা পড়ছে বনবিভাগের সৃজিত গাছপালা
    •  আমরা আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই: বরিশালে জহির উদ্দিন স্বপন
    •  ‘পুলক আমাদের কাছে আর ফিরবে না, তবে তার মৃ’ত্যু থেকে শিক্ষা নিতে হবে’ : জহির উদ্দিন স্বপন
    •  বরিশালে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট
    •  পটুয়াখালীর গলাচিপায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
    •  বেড়িবাঁধের স্লোপে তোলা হচ্ছে স্থাপনা, কাটা পড়ছে বনবিভাগের সৃজিত গাছপালা
    •  আমরা আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই: বরিশালে জহির উদ্দিন স্বপন