১২ই আগস্ট, ২০২৬ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    ‘চোখ ওঠা’ রোগ সতর্কতা প্রয়োজন

    দেশ জনপদ ডেস্ক | ৭:২৩ মিনিট, অক্টোবর ০৫ ২০২২

    রিপোর্ট দেশজনপদ ॥ রাজধানীসহ সারাদেশে হঠাৎ ‘চোখ ওঠা’ বা কনজাংটিভাইটিস রোগ ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিটি ঘরেই একাধিক ব্যক্তি এ রোগে আক্রান্ত হচ্ছেন। রোগটি এক প্রকার মহামারী আকার ধারণ করেছে বলেও মনে করছেন অনেকে। ফলে দেখা দিয়েছে প্রয়োজনীয় ওষুধের স্বল্পতা। পরিস্থিতি বিবেচনায় কারও যদি চোখ ওঠে বা কনজাংটিভাইটিস হয় তাকে সাত দিনের মধ্যে বিদেশ ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

    বিশেষজ্ঞরা বলছেন, চোখের কনজাংটিভাইটিস রোগটি অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় তা সবার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ৭ থেকে ১০ দিন পর তা এমনিতেই ঠিক হয়ে যায়। তাই কারও কনজাংটিভাইটিস হলে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাধারণত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা এ রোগে দ্রুত আক্রান্ত হন। রোগটি একই সময় বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন বয়সীদের মধ্যে বছরের যে কোন সময়ই হতে পারে। তবে শীত ও গরমের মাঝামাঝি সময়ে এটি বেশি হয়ে থাকে।
    এ প্রসঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক চক্ষু বিভাগীয় প্রধান এবং আল রাজী হাসপাতালের চীফ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ সৈয়দ একে আজাদ বলেন, কনজাংটিভাইটিস বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। এটি এত দ্রুত এবং বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে যে প্রয়োজনীয় ওষুধের স্বল্পতা দেখা দিয়েছে। অনেকেই একিউট কনজাংটিভাইটিসে আক্রান্ত হচ্ছেন।

    অর্থাৎ ভাইরাল কনজাংটিভাইটিসে আক্রান্ত হওয়ার পর আবার ব্যাক্টেরিয়াল কনজাংটিভাইটিসে আক্রান্ত হচ্ছেন। এতে চোখে ময়লা জমা, চোখ বন্ধ হয়ে যাওয়াসহ মারাত্মক প্রদাহের সৃষ্টি হয়। এ ধরনের রোগীদের সেরে উঠতে প্রায় ২১ দিন সময় লেগে যায়। এবারের সংক্রমণকারী ভাইরাস বেশ শক্তিশালী। ভাইরাসের জিনোম সিকুয়েন্সিং করলে কোন ধরনের ভ্যারিয়েন্ট সেটি নিশ্চিত হওয়া যেত।

    এদিকে রাজধানীর তেজগাঁও, গুলশান ও মহাখালী এলাকার বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কনজাংটিভাইটিস রোগের ওষুধ নিতে আসেন। এতে ওষুধের সঙ্কট দেখা দিয়েছে। এই সুযোগে কিছু অসাধু দোকানি দাম বাড়িয়ে সঙ্কট ঘনীভূত করছেন।

    রোগের লক্ষণ : চোখের নিচের অংশ লাল হয়ে যাওয়া। চোখে ব্যথা, খচখচ করা ও অস্বস্তি অনুভূত হয়। প্রথমে এক চোখ আক্রান্ত হয়, পরে অন্য চোখে ছড়িয়ে পড়ে। চোখ থেকে পানি পড়তে থাকে। চোখ ফুলে লাল হয়ে যায় এবং চুলকায়। এমনকি চোখে আলো পড়লে অস্বস্তি লাগে।

    প্রতিরোধের উপায় : অসুস্থ ব্যক্তিকে পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা থাকতে হবে। শিশুর বা কনজাংটিভাইটিস হলে স্কুলে না পাঠানো, কর্মজীবী হলে কর্মস্থলে যাওয়া যাবে না। এতে দ্রুত পরিত্রাণ মিলবে। এড়িয়ে চলতে হবে জনবহুল স্থান। আদাবর আইডিয়াল অপটিকের পরিচালক ও সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ ছায়েদুল হক বলেন- আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। হাতের স্পর্শে এই রোগ ছড়িয়ে পড়ে। তাই বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

    বিমানবন্দরের জরুরী নির্দেশনা : বিদেশগামী যাত্রীদের কেউ যদি বা কনজাংটিভাইটিসে আক্রান্ত হন তবে তাকে পরবর্তী সাত দিনের মধ্যে বিদেশ ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে এক অফিস আদেশে যাত্রীদের এই অনুরোধ জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, কোন যাত্রীর যদি ভিসা সংক্রান্ত জটিলতা থাকে অথবা বিদেশ যাওয়া জরুরী হয় সে ক্ষেত্রে ‘চোখ ওঠা’ রোগে আক্রান্ত ব্যক্তি বিএমডিসি রেজিস্টার্ড একজন চক্ষু বিশেষজ্ঞ অথবা এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবেন এবং উপযুক্ত প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ নেবেন। এছাড়াও তাদের সানগ্লাস পরে বিমানবন্দরে উপস্থিত হতে হবে। বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রোগীর অবস্থা পর্যবেক্ষণ এবং উল্লেখিত ডকুমেন্টস যাচাই করে যাত্রীকে ভ্রমণের ফিটনেস সার্টিফিকেট দেবেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
    • তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত
    • অতিরিক্ত বিলের অভিযোগকে অস্বীকার করছে বিদ্যুৎ বিভাগ
    • পুলিশ হবে জনগণের বন্ধু-আইনের নিরপেক্ষ প্রয়োগকারী: স্বরাষ্ট্রমন্ত্রী
    • ছোটখাটো বিষয় নিয়ে রাজপথে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
    • স্বরাষ্ট্রমন্ত্রীকেও র‌্যাবের আয়নাঘরে রাখা হয়েছিল
    • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • চরমোনাইতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক
    • বরিশালে ১৫ বস্তা সার পাচারকালে আটক, ডিলারকে জরিমানা
    • ঝালকাঠির ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১ শিক্ষার্থীর মধ্যে পাস করেনি কেউ
    • ভারতে পালানোর সময় বরিশালের জহিরুল হত্যা মামলার প্রধান আসামি আটক
    • বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’
    • ভোলাকে বরিশালের সঙ্গে যুক্ত করতে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের পরিকল্পনা
    • লোডশেডিংয়ে দিশেহারা বরিশালের মানুষ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
    • নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলার বাস টার্মিনাল
    • ঝালকাঠিতে ১২ শিক্ষার্থীর জন্য ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করলো মাত্র একজন!
    • সাগরে লঘুচাপের শঙ্কা, বরিশালসহ সারা দেশে অতিভারী বর্ষণের পূর্বাভাস
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  চরমোনাইতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক
    •  বরিশালে ১৫ বস্তা সার পাচারকালে আটক, ডিলারকে জরিমানা
    •  ঝালকাঠির ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১ শিক্ষার্থীর মধ্যে পাস করেনি কেউ
    •  ভারতে পালানোর সময় বরিশালের জহিরুল হত্যা মামলার প্রধান আসামি আটক
    •  বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’
    •  চরমোনাইতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক
    •  বরিশালে ১৫ বস্তা সার পাচারকালে আটক, ডিলারকে জরিমানা
    •  ঝালকাঠির ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১ শিক্ষার্থীর মধ্যে পাস করেনি কেউ
    •  ভারতে পালানোর সময় বরিশালের জহিরুল হত্যা মামলার প্রধান আসামি আটক
    •  বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’