১৩ই আগস্ট, ২০২৬ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    আন্তর্জাতিক

    মানব বিবর্তনের গবেষণা পেল চিকিৎসার নোবেল

    দেশ জনপদ ডেস্ক | ৭:৫৭ মিনিট, অক্টোবর ০৩ ২০২২

    রিপোর্ট দেশজনপদ ॥ বিলুপ্ত হোমিনিনের জিন ও মানব বিবর্তনের যুগান্তকরী এক গবেষণার জন্য চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতাত্ত্বিক বিজ্ঞানী সোয়ান্তে প্যাবো। সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে।

    নোবেল কমিটির সেক্রেটারি থমাস পার্লম্যান বলেন, ‘বিলুপ্ত হোমিনিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন সম্পর্কিত আবিষ্কারের জন্য সোয়ান্তে প্যাবোকে ২০২২ সালের চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।’

    সুইডিশ এই জিনতাত্ত্বিক তার গবেষণার মাধ্যমে মানবজাতির বিবর্তন নিয়ে আপাতদৃষ্টিতে অসম্ভব এক অসাধ্য সাধন করেছেন। তার উল্লেখযোগ্য গবেষণার মধ্যে ছিল বর্তমান সময়ের মানুষের বিলুপ্ত বংশধর নিয়ান্ডারথালের জিনোম সিকোয়েন্স করা। করোনাভাইরাস মহামারিতে নিয়ান্ডারথাল গোত্রের সদস্যরা সংক্রমণের উচ্চ-ঝুঁকিতে রয়েছেন বলে ২০২০ সালে এক গবেষণায় জানিয়েছিলেন প্যাবো।

    এর আগে তিনি অজানা হোমিন ডেনিসোভারের ব্যাপারেও চাঞ্চল্যকর আবিষ্কার করেছিলেন। প্রায় ৭০ হাজার বছর আগে আফ্রিকা থেকে অভিবাসনের পর এই বিলুপ্ত হোমিন কীভাবে হোমো সেপিয়েন্সের মাঝে জিন স্থানান্তর করেছে প্যাবো তার গবেষণায় সেটি দেখিয়েছেন।

    বর্তমান সময়ের মানুষের কাছে জিনের এই প্রাচীন প্রবাহের শরীরবৃত্তের প্রাসঙ্গিকতা রয়েছে। যার উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের ইমিউন সিস্টেম সংক্রমণের ক্ষেত্রে যেভাবে প্রতিক্রিয়া দেখায় সেটিকে প্রভাবিত করে জিনের প্রাচীন প্রবাহ।

     

    সোমবার সংবাদ সম্মেলনে নাম ঘোষণার আগে টেলিফোনে প্রথমে প্যাবোকে নোবেল পুরস্কার পাওয়ার তথ্য জানান নোবেল কমিটির সেক্রেটারি থমাস পার্লম্যান। টেলিফোনে প্যাবোর প্রতিক্রিয়ার ব্যাপারে থমাস বলেন, ‘তিনি (প্যাবো) অভিভূত হয়েছেন। তিনি বাকরুদ্ধ। অত্যন্ত খুশি।’

    ‘তিনি জানতে চেয়েছিলেন, পুরস্কার জয়ের এই তথ্য অন্য কাউকে বলতে পারবেন কি না এবং এমনকি তার স্ত্রীকে জানাতে পারবেন কি না। আমি বলেছি, ঠিক আছে। জানাতে পারবেন। তিনি এই পুরস্কার পেয়ে অবিশ্বাস্য রকমের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।’

    নোবেলজয়ী সুইডিশ জৈব রসায়নবিদ সুনে বার্গস্ট্রোমের ছেলে সোয়ান্তে প্যাবো। ১৯৫৫ সালের ২০ এপ্রিল সুইডেনের রাজধানী স্টকহোমে জন্মগ্রহণ করেন তিনি। সুইডেনের আপসালা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন প্যাবো।

    বরাবরের মতো এবারও নোবেল পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন এই বিজয়ী।

    গত বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান লেবানিজ বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী আর্ডেম পাতাপুতিয়ান ও মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস। তারা তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণার জন্য পুরস্কার পান।

    সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এবারের নোবেল পুরস্কার মৌসুমের সূচনা হয়েছে। আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। নোবেল শান্তি ‍পুরস্কার ঘোষণা করা হবে আগামী শুক্রবার (৭ অক্টোবর)। আর ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ী ঘোষণার মাধ্যমে শেষ হবে এবারের নোবেল পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা।

    করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে ছোট আকারের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির বাইরে অন্য কোনো অতিথি উপস্থিত ছিলেন না।

    এ বছর নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে গত দুই বছরের বিজয়ীদেরও ডিসেম্বরের নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানাবে। সেখানে ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের মূল্য ১ কোটি সুইডিশ ক্রোনারের (প্রায় ৯ লাখ ডলার) পাশাপাশি বিজয়ীদের হাতে একটি সনদ ও স্বর্ণপদক তুলে দেওয়া হবে।

    উনবিংশ শতাব্দীতে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট নামের ব্যাপক বিধ্বংসী বিস্ফোরক, যা তাকে বিপুল পরিমাণ অর্থ-সম্পত্তির মালিক করে তোলে। মৃত্যুর আগে তিনি উইল করে যান— প্রতি বছর ৫টি বিষয়ে যারা বিশেষ আবদান রাখবেন তাদের যেন এই অর্থ থেকে পুরস্কার প্রদান করা হয়। ওই ৫ বিষয় হলো- চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য ও শান্তি। ১৯০১ সাল থেকে শুরু হয় নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান।

    অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় অনেক পরে ১৯৬৮ সালে। ব্যাংক অব সুইডেন আলফ্রেড নোবেলের স্মৃতিতে এই পুরস্কার চালু করে।

    সোমবার থেকে শুরু হওয়া এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা শেষ হবে আগামী ১০ অক্টোবর।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভারতের ‘র’ চিফ পরাগ জৈন এখন ঢাকায়
    • মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি
    • শাস্তির মুখে নেইমার!
    • চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
    • তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত
    • দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে ৬ বাংলাদেশি নিহত
    • আন্দোলনের মুখে ভারতের বিতর্কিত শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    • পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান
    • ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    • বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
    • বাউফলে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩
    • বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
    • বরিশাল আদালত চত্ত্বরে বোমা বিস্ফোরণ, বিচারপ্রত্যাশীদের মধ্যে আতঙ্ক
    • চরমোনাইতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক
    • বরিশালে ১৫ বস্তা সার পাচারকালে আটক, ডিলারকে জরিমানা
    • ঝালকাঠির ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১ শিক্ষার্থীর মধ্যে পাস করেনি কেউ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    •  পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান
    •  ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    •  বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
    •  বাউফলে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩
    •  ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    •  পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান
    •  ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    •  বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
    •  বাউফলে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩