১৭ই সেপ্টেম্বর, ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পটুয়াখালী

    রাঙ্গাবালীর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

    দেশ জনপদ ডেস্ক | ৬:১৩ মিনিট, অক্টোবর ০১ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মানবিক সহায়তার চাল আত্মসাতের অভিযোগ ওঠে পটুয়াখালীর রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুনের বিরুদ্ধে। সেটি প্রমাণিত হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি মামুনের চাল আত্মসাতের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

    জানা গেছে, মামুনের ভিজিএফ’র চাল আত্মসাতের বিষয়টি তদন্ত করে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের গঠিত অভ্যন্তরীণ কমিটি। কমিটির দেওয়া প্রতিবেদনে আত্মসাতের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফাকুর রহমান পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ইউএনও।

    তদন্ত প্রতিবেদনে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের মৎস্য ভিজিএফ তালিকার যাচাই-বাছাই এবং পর্যালোচনা করে ১৯ জন মৃত ব্যক্তির নাম জেলেদের ভিজিএফ’র তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ ছাড়া ভিজিএফ’র তালিকায় থাকা ৭৮ জনের কোনো নাম পরিচয় কিংবা অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ ২০১৯-২০২০; ২০২০-২০২১ অর্থ বছরে এবং ২০২১-২০২২ অর্থ বছরে জেলেদের চাল বিতরণের মাস্টারোলে কোনো কোনো ব্যক্তির নামে বরাদ্দকৃত চাল উত্তোলন দেখানো হয়েছে। এছাড়া তদন্তকালে অভিযুক্ত ইউনিয়ন চেয়ারম্যান দাবী করেন ভিজিএফ’র তালিকায় ৫১ জনের নাম দুবার রয়েছে।

    রাঙ্গাবালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও কমিটির আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ তালুকদার তাকেসহ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন ইউএনও। সদস্য করা হয় উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও আইসিটি সহকারী প্রোগ্রামারকে। তিনি বলেন, আমাদের কমিটি উপজেলা নির্বাচন অফিস থেকে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা সংগ্রহ করে, তালিকার সাথে মিলিয়ে যাচাই বাছাই করি। যেসব বিষয় সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে সেসব বিষয় উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিবেদন দাখিল করেছি।

    এ বিষয়ে রাঙ্গাবালীর ইউএনও মাশফাকুর রহমান বলেন, দুদকের দায়ের করা একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে আমি উপজেলা পরিষদের অভ্যন্তরীণ একটি কমিটির মাধ্যমে তদন্ত করিয়েছি। তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়েছে। এ বিষয়ে গত ১লা সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

    পটুয়াখালীর জেলা প্রশাসক মোহম্মদ কামাল হোসেন এ ব্যাপারে বলেন, রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে দাখিল করা তদন্ত প্রতিবেদন আমরা পেয়েছি। পরবর্তী পদক্ষেপ গ্রহণে আমরা ব্যবস্থা নিচ্ছি। অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ পরে জানানো হবে।

    অভিযুক্ত রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুনের কাছে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি মোবাইলে কথা বলবেন না বলে জানান। এ ব্যাপারে প্রতিবেদন না করতেও অনুরোধ করেন তিনি।

    এদিকে এক মাসের বেশি সময় নিয়ে উপজেলা প্রশাসনের তদন্ত করা ও গত ২৮ দিনেও জেলা প্রশাসন কর্তৃক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কোনো অগ্রগতি না হওয়ায় অভিযোগকারী জেলেদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় আদৌ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পটুয়াখালীর গলাচিপায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
    • কুয়াকাটায় ২ কেজির ইলিশ বিক্রি ৭২০০ টাকায়
    • পটুয়াখালীতে কলেজ মাঠে পড়ে ছিল মেশিনগানের কার্তুজ, উদ্ধার করল পুলিশ!
    • দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা
    • গলাচিপায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি
    • পটুয়াখালীতে নদীতে মিলল অটোচালকের মরদেহ
    • বাবার নামের মিল থাকায় ২০ দিনের কারাভোগ করলেন নিরপরাধ জলিল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ‘পুলক আমাদের কাছে আর ফিরবে না, তবে তার মৃ’ত্যু থেকে শিক্ষা নিতে হবে’ : জহির উদ্দিন স্বপন
    • বরিশালে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট
    • পটুয়াখালীর গলাচিপায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
    • বেড়িবাঁধের স্লোপে তোলা হচ্ছে স্থাপনা, কাটা পড়ছে বনবিভাগের সৃজিত গাছপালা
    • আমরা আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই: বরিশালে জহির উদ্দিন স্বপন
    • নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ
    • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
    • বরিশাল আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপন গ্রেপ্তার
    • আধুনিক রূপ পেলেও সেবার মান বাড়েনি বরিশাল বিমানবন্দরে, যাত্রীদের ভোগান্তি
    • বরগুনায় জামিন নামঞ্জুর করায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ‘পুলক আমাদের কাছে আর ফিরবে না, তবে তার মৃ’ত্যু থেকে শিক্ষা নিতে হবে’ : জহির উদ্দিন স্বপন
    •  বরিশালে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট
    •  পটুয়াখালীর গলাচিপায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
    •  বেড়িবাঁধের স্লোপে তোলা হচ্ছে স্থাপনা, কাটা পড়ছে বনবিভাগের সৃজিত গাছপালা
    •  আমরা আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই: বরিশালে জহির উদ্দিন স্বপন
    •  ‘পুলক আমাদের কাছে আর ফিরবে না, তবে তার মৃ’ত্যু থেকে শিক্ষা নিতে হবে’ : জহির উদ্দিন স্বপন
    •  বরিশালে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট
    •  পটুয়াখালীর গলাচিপায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
    •  বেড়িবাঁধের স্লোপে তোলা হচ্ছে স্থাপনা, কাটা পড়ছে বনবিভাগের সৃজিত গাছপালা
    •  আমরা আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই: বরিশালে জহির উদ্দিন স্বপন