১৮ই সেপ্টেম্বর, ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পটুয়াখালী

    রাঙ্গাবালীতে খালে বাঁধ দিয়ে মাছ চাষ

    দেশ জনপদ ডেস্ক | ৭:৩১ মিনিট, সেপ্টেম্বর ১১ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের চর ইমারশন খালের দৈর্ঘ্য আড়াই কিলোমিটার। এ খালের অন্তত ১০টি স্থানে বাঁধ দিয়ে দখল করে স্থানীয় কয়েকজন মাছ চাষ করছেন। বাঁধ দেওয়ার কারণে খালে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। মাছ চাষের কারণে শুকনো মৌসুমে খালের পানি সেচকাজে ব্যবহার করতে দেওয়া হয়নি। আর বৃষ্টি হলেই খালের দুই পাড়ের বাসিন্দাদের ঘরবাড়ি ও ফসলি জমি জলাবদ্ধ হয়ে পড়ে। এতে খালপাড়ের বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছেন।

    এলাকার কৃষক কালাম চৌকিদার বলেন, বৃষ্টি হলেই পানি সরতে পারে না, জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে খেত পানিতে ডুবে ফসল অনিশ্চয়তার মধ্যে পড়ে।

    একসময়ের খরস্রোতা এই খালে এভাবে বাঁধ দেওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন খালের দুই পাড়ের বাসিন্দারা। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও শুকনো মৌসুমে তরমুজ চাষে মিষ্টি পানির অভাব দূর করতে বাঁধ কেটে খাল দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক করার জন্য চর ইমারশন গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা কৃষি বিভাগের আবেদন জানিয়েছেন।

    বৃষ্টি হলেই পানি সরতে পারে না, জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে খেত পানিতে ডুবে ফসল অনিশ্চয়তার মধ্যে পড়ে।
    কালাম চৌকিদার, এলাকার কৃষক

    কৃষক মো. মাসুম বলেন, আমন আবাদের সময় অতিবৃষ্টিতে জলাবদ্ধতার ফলে চাষাবাদ ব্যাহত হয়। বিষয়টি কৃষি বিভাগে জানালে তারা দখলদারদের দখলে থাকা জলকপাট খুলে পানি নামিয়েছিল। কিন্তু এভাবে চাষাবাদ করা কঠিন হয়ে পড়ছে। সামনে তরমুজের মৌসুম। তখন মিষ্টি পানির প্রয়োজন হবে। দখলদারেরা খালের পানি ব্যবহার করতে বাধা দেন।

    উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, ছোট বাইশদিয়া ইউনিয়নের চর ইমারশন গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত খালটি দক্ষিণে আগুনমুখা নদীতে মিশেছে। তবে সেখানে একটি জলকপাট থাকলেও তা অকেজো। চর ইমারশন মৌজার ১ নম্বর খাস খতিয়ানের বিএস দাগ নম্বর ৭০২ ও ৬৭১ এই খালের আয়তন ৮ দশমিক ২৭ একর।

    গত শুক্রবার দেখা যায়, খালটির উত্তর অংশে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং দক্ষিণে আগুনমুখা নদী। তবে খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে পুকুর তৈরি করা হয়েছে। এতে পানিপ্রবাহ বন্ধ আছে। মনে হচ্ছে এটি খাল নয়, যেন বড় বড় পুকুর। এসব পুকুরে রুই, কাতলা, মৃগেলসহ দেশি প্রজাতির মাছ চাষ করা হচ্ছে।

    রাঙ্গাবালী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মামুন হোসেন বলেন, খালটি তার আওতায় রয়েছে। খালের দুই পাড়ে অন্তত ৮০ একর ফসলি খেত আছে। খালে অন্তত ১০টি বাঁধ আছে। খালের সব বাঁধ অপসারণের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হবে।

    স্থানীয়দের ভাষ্য, খালটির দৈর্ঘ্য আড়াই কিলোমিটার এবং প্রস্থে কোথাও ৪০ ফুট, কোথায় ৬০ ফুট। একসময় এই খাল দিয়ে বড় বড় নৌকা চলাচল করত। ব্যবসায়ীরা মালামাল নৌকায় নিয়ে আসতেন। বাঁধ দিয়ে বড় বড় পুকুর করে খালটির দুই পাড়ের কিছু বাসিন্দা মাছ চাষ শুরু করেছেন। ১০ বছরেরও বেশি সময় ধরে চর ইমারশন সরকারি খালটি কিছু ব্যক্তির দখলে চলে গেছে।

    খালে বাঁধ দেওয়ার অভিযোগ আছে এলাকার মনির হাওলাদার বিরুদ্ধে। মনির বলেন, তাঁর বাড়ির সামনে জমির মধ্যে খাল পড়েছে। বাড়িতে যাতায়াতের জন্য নিজেদের জমিতে বাঁধ দিয়েছেন।

    খালে বাঁধ দেওয়া আরেকজন হলেন সেরাজ রাঢ়ী। তিনি বলেন, অনেকেই খালে বাঁধ দিয়েছেন, তাই তিনিও তাঁর বাড়িতে যাতায়াতের জন্য বাঁধ দিয়েছেন। জলকপাট থেকে খালের সব স্থানের বাঁধ অপসারণের জন্য বাঁধ কেটে দেওয়ার উদ্যোগ নিলে তিনি তাঁর বাড়ির সামনের বাঁধ অপসারণ করতে প্রস্তুত আছেন।

    রাঙ্গাবালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিদ  বলেন, কোনোভাবেই সরকারি খালে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করা যাবে না। বাঁধ অপসারণসহ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পটুয়াখালীর গলাচিপায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
    • কুয়াকাটায় ২ কেজির ইলিশ বিক্রি ৭২০০ টাকায়
    • পটুয়াখালীতে কলেজ মাঠে পড়ে ছিল মেশিনগানের কার্তুজ, উদ্ধার করল পুলিশ!
    • দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা
    • গলাচিপায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি
    • পটুয়াখালীতে নদীতে মিলল অটোচালকের মরদেহ
    • বাবার নামের মিল থাকায় ২০ দিনের কারাভোগ করলেন নিরপরাধ জলিল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ‘পুলক আমাদের কাছে আর ফিরবে না, তবে তার মৃ’ত্যু থেকে শিক্ষা নিতে হবে’ : জহির উদ্দিন স্বপন
    • বরিশালে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট
    • পটুয়াখালীর গলাচিপায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
    • বেড়িবাঁধের স্লোপে তোলা হচ্ছে স্থাপনা, কাটা পড়ছে বনবিভাগের সৃজিত গাছপালা
    • আমরা আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই: বরিশালে জহির উদ্দিন স্বপন
    • নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ
    • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
    • বরিশাল আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপন গ্রেপ্তার
    • আধুনিক রূপ পেলেও সেবার মান বাড়েনি বরিশাল বিমানবন্দরে, যাত্রীদের ভোগান্তি
    • বরগুনায় জামিন নামঞ্জুর করায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ‘পুলক আমাদের কাছে আর ফিরবে না, তবে তার মৃ’ত্যু থেকে শিক্ষা নিতে হবে’ : জহির উদ্দিন স্বপন
    •  বরিশালে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট
    •  পটুয়াখালীর গলাচিপায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
    •  বেড়িবাঁধের স্লোপে তোলা হচ্ছে স্থাপনা, কাটা পড়ছে বনবিভাগের সৃজিত গাছপালা
    •  আমরা আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই: বরিশালে জহির উদ্দিন স্বপন
    •  ‘পুলক আমাদের কাছে আর ফিরবে না, তবে তার মৃ’ত্যু থেকে শিক্ষা নিতে হবে’ : জহির উদ্দিন স্বপন
    •  বরিশালে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট
    •  পটুয়াখালীর গলাচিপায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
    •  বেড়িবাঁধের স্লোপে তোলা হচ্ছে স্থাপনা, কাটা পড়ছে বনবিভাগের সৃজিত গাছপালা
    •  আমরা আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই: বরিশালে জহির উদ্দিন স্বপন