১৫ই আগস্ট, ২০২৬ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ‘বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার চেতনাকে মুছে ফেলতে পারেনি’

    দেশ জনপদ ডেস্ক | ৬:৪৫ মিনিট, আগস্ট ১৫ ২০২২

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। ১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারসহ নির্বংশ করার প্রক্রিয়ায় তারা শুধু বঙ্গবন্ধুকে নয়, বাংলাদেশকে হত্যা করতে চেয়েছে।

    বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নয়, বঙ্গবন্ধু একটি চেতনার নাম। সেদিন তারা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার চেতনাকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ, বাংলা ভাষাভাষী মানুষ থাকবে, ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন প্রতিটি বাঙালির হৃদয়ে এটা আমার বিশ্বাস।

    সোমবার (১৫ আগস্ট) মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় প্রশাসানের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভায় সিটি মেয়র বলেন, আজকের তরুণ প্রজন্মই হচ্ছে বঙ্গবন্ধুর চেতনার ধারক ও বাহক। এ চেতনাকে ধারণ করে তারাই একদিন গড়ে তুলবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

    তিনি বলেন, গত বছরের ১৮ আগস্ট রাতে বরিশালে একটি ঘটনা দেখেছেন আপনারা। সেখানে আমার নেতাকর্মীদের চোখে ও গায়ে গুলি লেগেছিল। আমার গায়ে গুলি করা হয়েছিল। আপনাদের কাছে মনে হয় এটা খুব স্বাভাবিক বিষয়। মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি তারা যে এখনও কাজ করছে এটা হচ্ছে তার একটা আভাস। নাহলে একটা মেয়রের গায়ে গুলি করবে, মেয়রের বিরুদ্ধে মামলার কারণ কী? যদি কোনো যুক্তিযুক্ত কারণ থাকতো বা যদি কোনো অপরাধ থাকতো তাহলে কথা ছিল না। আজ দেশের যারা শত্রু তারা অটোমেটিক আমার শত্রু, আজ যারা আওয়ামী লীগের শত্রু তারা আমার অটোমেটিক শত্রু।

    মেয়ল বলেন, আমরা নীতিগতভাবে একটা পরিবর্তন এনেছি বরিশালে। বরিশাল আজ শান্তির নগরে পরিণত হয়েছে। এজন্য প্রশাসনের সহায়তা রয়েছে তবে আমাদের রাজনৈতিক নেতাদের সদিচ্ছা না থাকলে এটা সম্ভব হত না। ১৮ আগস্টের ঘটনার পর আমাকে নিয়ে অনেক ঘাটাঘাটি হয়েছে, কিন্তু নেগেটিভ কিছুই পায়নি। আজ আমার কিংবা সিটি করপোরেশনের যদি কোনো দুর্নীতি পেত তাহলে কোনোদিনও ছেড়ে দিত না। আমি সবসময় বলি রাজনীতি ভোগের জন্য নয়, ত্যাগের জন্য।

    বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

    রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইউম, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. আরিফ হোসেন ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মুরশীদ আবেদীন।

    সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইতোপূর্বে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধু’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

    এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে সকাল সাড়ে ৯টায় ৬ দফা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    এরপর পর্যায়ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, গ্রেড ১১-১৬, গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, শেরে বাংলা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ২৪টি বিভাগসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়।

    এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এদিন পবিত্র কোরআন খতম, মসজিদ-মন্দিরে দোয়া ও বিশেষ প্রার্থনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ কর্তৃক বৃক্ষরোপণসহ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের উদ্যোগে সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল
    • বরিশালে সাবেক কাউন্সিলরসহ ৮ আ.লীগ নেতা-কর্মী আটক
    • বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে জখম
    • বরিশাল পুলিশের গোপালগঞ্জে অভিযান, ২টি চোরাই মোটরসাইকেলসহ ২ যুবক আটক
    • বরিশালে যাত্রী ছাউনিতে ভবঘুরে নারীর সন্তান প্রসব!
    • বরিশালে পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১৮
    • অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল করপোরেশনের সিটি প্রশাসক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল
    • বরগুনায় মামলার বাদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম
    • বরিশালে সাবেক কাউন্সিলরসহ ৮ আ.লীগ নেতা-কর্মী আটক
    • পটুয়াখালীতে সালিশ-বৈঠকে নারী ইউপি সদস্যকে মারধর
    • বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে জখম
    • পিরোজপুরে চুরি করতে গিয়ে মা-মেয়ে-প্রতিবেশীকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা আটক
    • বরিশাল পুলিশের গোপালগঞ্জে অভিযান, ২টি চোরাই মোটরসাইকেলসহ ২ যুবক আটক
    • বরিশালে যাত্রী ছাউনিতে ভবঘুরে নারীর সন্তান প্রসব!
    • প্রবাসীর বাড়ি থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট, একজন গুলিবিদ্ধসহ আহত ৩
    • বরিশালে পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১৮
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল
    •  বরগুনায় মামলার বাদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম
    •  বরিশালে সাবেক কাউন্সিলরসহ ৮ আ.লীগ নেতা-কর্মী আটক
    •  পটুয়াখালীতে সালিশ-বৈঠকে নারী ইউপি সদস্যকে মারধর
    •  বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে জখম
    •  লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল
    •  বরগুনায় মামলার বাদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম
    •  বরিশালে সাবেক কাউন্সিলরসহ ৮ আ.লীগ নেতা-কর্মী আটক
    •  পটুয়াখালীতে সালিশ-বৈঠকে নারী ইউপি সদস্যকে মারধর
    •  বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে জখম