২৪শে জুন, ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    বাংলাদেশিদের আয়ু কমছে ৭, ঢাকাবাসীর ৮ বছর

    দেশ জনপদ ডেস্ক | ৭:১৭ মিনিট, জুন ১৫ ২০২২

    রিপোর্ট দেশজনপদ॥ বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের ওপর খুবই ক্ষতিকর প্রভাব ফেলছে বায়ুদূষণকারী ভাসমান খুদে কণা (পিএম২.৫)। দূষিত বায়ু মানুষের গড় আয়ু কমিয়ে দিচ্ছে দুই বছরের বেশি। তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি দহনের কারণেই বিশ্বব্যাপী বাতাসে ক্ষতিকর ভাসমান কণা যুক্ত হচ্ছে বেশি।

    মঙ্গলবার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

    এনার্জি পলিসি ইনস্টিটিউট বলছে, বায়ুদূষণে আয়ু কমার দিক থেকে ওপরের সারিতে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ—ভারত, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান। এর মধ্যে ভারতের রাজধানী প্রায়শই বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তকমা পাওয়া নয়াদিল্লিবাসীর আয়ু কমছে ১০ বছর পর্যন্ত। এছাড়া বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে প্রায় সাত বছর।

    গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট বায়ুদূষণের ২৫ শতাংশ হয়ে থাকে ভারত, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান—এই চার দেশ থেকে। বাংলাদেশের গড় আয়ু সাত বছর হ্রাস হলেও রাজধানী ঢাকার বাসিন্দাদের আয়ু কমেছে আট বছরের বেশি। আর দ্বিতীয় প্রধান নগর চট্টগ্রামবাসীর আয়ু কমেছে সাড়ে ছয় বছর।

    এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বায়ুদূষণের নতুন মাত্রা নির্ধারিত করেছে। সে অনুযায়ী, ২৪ ঘণ্টায় বায়ুতে পিএম২.৫-এর ঘনত্ব প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রাম অথবা বছরজুড়ে প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের মধ্যে থাকতে হবে। এই মাত্রার মধ্যে থাকলে দক্ষিণ এশিয়ার উল্লিখিত চার দেশের মানুষ গড়ে পাঁচ বছর বেশি বাঁচতে পারতেন।

    এনার্জি পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সাল থেকে বিশ্বব্যাপী যে পরিমাণ বায়ুদূষণ বেড়েছে, তার ৪৪ শতাংশই হয়েছে ভারত থেকে। বায়ুদূষণের কারণে দেশটিতে বছরে লাখ লাখ মানুষের মৃত্যু হয়। শীতকালে ভারতের শহরগুলো ধোঁয়াশাচ্ছন্ন থাকে। এ সময় বায়ুতে ক্ষতিকর খুদে কণা পিএম২.৫ খুব উচ্চ মাত্রায় থাকে, যা ফুসফুসে আটকে যেতে পারে। দূষণের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর ভারতীয়রা। সেখানকার ৫০ কোটির বেশি মানুষের গড় আয়ু সাড়ে সাত বছর পর্যন্ত কমার দ্বারপ্রান্তে। বায়ুদূষণের বর্তমান মাত্রা অনুযায়ী, দূষণের নগরী খ্যাত দিল্লির বাসিন্দাদের অবস্থা আরও করুণ। সেখানকার নাগরিকদের গড় আয়ু কমতে পারে ১০ বছর পর্যন্ত। বর্তমানে দিল্লির বায়ুতে পিএম২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ১০৭ মাইক্রোগ্রাম অতিক্রম করেছে, যা ডাব্লিউএইচও নির্ধারিত মাত্রার চেয়ে ২১ গুণেরও বেশি।

    গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশের বায়ুতে পিএম২.৫-এর মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ৭৫ দশমিক ৮ মাইক্রোগ্রাম। ২০১৯ সালে তা ছিল ৬৭ মাইক্রোগ্রাম। গত এক দশকে বাংলাদেশে দূষণের মাত্রা ধারাবাহিকভাবে বেড়েছে। এ সময় বাংলাদেশের বাতাসে পিএম২.৫-এর মাত্রা ছিল ৬৩ থেকে ৭৭ মাইক্রোগ্রামের মধ্যে, যা ডাব্লিউএইচও নির্ধারিত মাত্রার চেয়ে ১২ থেকে ১৫ গুণ বেশি। ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের বায়ুতে দূষণকারী খুদে কণার পরিমাণ ৬৫ শতাংশ বেড়েছে। দেশের ৬৪ জেলায়ই দূষণের মাত্রা ডাব্লিউএইচও নির্ধারিত মাত্রা অতিক্রম করেছে।

    এদিকে ২০২০ সালে নেপালের বায়ুতে পিএম২.৫-এর মাত্রা ছিল ৪৭ দশমিক ১ মাইক্রোগ্রাম এবং পাকিস্তানে ছিল ৪৪ দশমিক ২ মাইক্রোগ্রাম। ডাব্লিউএইচও নির্ধারিত মাত্রা বজায় রাখতে পারলে এই দুই দেশের মানুষ গড়ে প্রায় চার বছর বেশি বাঁচতে পারতেন।

    গবেষণা প্রতিবেদনটি বলছে, গত দুই দশকে শিল্পায়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে দক্ষিণ এশিয়া অঞ্চলে জ্বালানির আকাশচুম্বী চাহিদা বেড়েছে। ২০০০ সাল থেকে ভারত ও পাকিস্তানে মোটরযানের পরিমাণ চার গুণ বেড়েছে। এদিকে বাংলাদেশে গত এক দশকে মোটরযান বেড়েছে তিন গুণ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপালে জীবাশ্ম জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন গুণ বেড়েছে। ইটখোলা এবং শিল্পায়নের অন্যান্য কার্যক্রমের জন্য এই অঞ্চলের বায়ুতে ক্ষতিকর খুদে কণার পরিমাণ বেড়েছে।

    বিশ্বব্যাপী বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে সবচেয়ে জোরালো ভূমিকা রেখেছে চীন। ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটিতে বায়ুদূষণ কমেছে ৩৯ দশমিক ৬ শতাংশ। আর ২০১৯ থেকে ২০২০ পর্যন্ত কমেছে ৯ দশমিক ১ শতাংশ। মাত্র সাত বছরে বেইজিংয়ের বায়ুতে পিএম২.৫-এর মাত্রা ৮৫ মাইক্রোগ্রাম থেকে কমে ৩৮ মাইক্রোগ্রামে ঠেকেছে। ২০১৩ সালে দূষণের মাত্রা কমানোয় বর্তমানে চীনের মানুষের গড় আয়ু দুই বছর বেড়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সরকারি দপ্তরে শূন্যপদ সাড়ে ৪ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
    • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী
    • গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী
    • কর বৃদ্ধিতেও কমছে না ধূমপান, সস্তা সিগারেট-ভেপে ঝুঁকছে তরুণরা
    • সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে: স্পিকার
    • দেশের সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক
    • ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    • বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    • ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • ভোলায় সেতুর পাশ ধসে মালবাহী ট্রাক খাদে পড়ে যুবক নিহত
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ে করায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট