২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    জাতীয়

    ঈদযাত্রায় পদ্মা সেতুতে মোটরবাইক নিষিদ্ধের দাবি জাতীয় কমিটির

    দেশ জনপদ ডেস্ক | ৭:২২ মিনিট, জুন ১৩ ২০২২

    রিপোর্ট দেশজনপদ॥ পদ্মা সেতুতে আসন্ন ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। দুর্ঘটনা রোধ ও নিরবিচ্ছিন্ন যান চলাচলের স্বার্থে ঈদুল আজহার আগে ও পরে মিলিয়ে অন্তত ২০ দিন এ নিষেধাজ্ঞা কার্যকর করার দাবি জানিয়েছে সংগঠনটি।

    সোমবার সংগঠনের সভাপতি হাজি মো. শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এ দাবি জানান।

    দুই চাকার এ বাহনের সংখ্যা জ্যামিতিকহারে বাড়ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গত ৩১ মে পর্যন্ত সারা দেশে নিবন্ধিত মোটরবাইকের সংখ্যা ৩৭ লাখ ১ হাজার ৭৮৬; যার মধ্যে শুধু ঢাকায় নিবন্ধিত ৯ লাখ ৪৭ হাজার ১৩০টি। তবে এর বিপরীতে লাইসেন্সধারী চালক আছেন প্রায় ২৪ লাখ। বাকি ১৩ লক্ষাধিক চালকের লাইসেন্স নেই; যাদের একটি বড় অংশ অপ্রাপ্তবয়স্ক।

    বিবৃতিতে জাতীয় কমিটির নেতারা বলেন, সাম্প্রতিককালে মোটরবাইকে যাতায়াতকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় দুর্ঘটনাও আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। গত ঈদের আগে ও পরে ২৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহতের ৪২ শতাংশই এই ক্ষুদ্রযানের চালক ও আরোহী ছিলেন। এছাড়া গত এপ্রিল ও মে মাসে সংঘটিত সড়ক দুর্ঘটনায় মোট নিহতের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহীর হার ছিল যথাক্রমে ৪৪ ও ৪১ শতাংশ; যা অত্যন্ত উদ্বেগজনক।

    মোটরসাইকেলের বাণিজ্যিক ব্যবহার দিন দিন বাড়ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গত ঈদুল ফিতরে অগণিত ঘরমুখী মানুষ দুই চাকার এ বাহনে যাতায়াত করেছে এবং বিপজ্জনক বাহনটি কার্যত: গণপরিবহন হিসেবে ব্যবহৃত হয়েছে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর সড়কপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ২১ জেলার মানুষের যাতায়াত অনেক বেড়ে যাবে এবং আসন্ন ঈদুল আজহায় এই চাপ কয়েকগুণ বাড়বে। সেই সঙ্গে বাড়বে মোটরসাইকেলের দৌরাত্ব্যও। এছাড়া ঈদের ছুটিতে হাজার হাজার মানুষ পদ্মা সেতু দেখতে আসবে; মোটরবাইকে চড়ে সেতুর এপার-ওপার যাতায়াত করবে।

    পদ্মা সেতুর টোল আদায় প্রক্রিয়া (টিসিএস) আগামী ৬ মাসের আগে শতভাগ অটোমেশন পদ্ধতির আওতায় আসছে না উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, যেসব টোলপ্লাজায় ম্যানুয়ালি টোল আদায় করা হবে সেখানে যানবাহনের গতি রোধ হবে। এ অবস্থায় হাজার হাজার মোটরবাইক চলাচল করলে টোলপ্লাজাগুলোতে যানবাহনের বাড়তি সময় ব্যয় ও সেতুর দু’পারে গাড়িজট সৃষ্টি হতে পারে। চালকেরা এই ক্ষতি পুষিয়ে নিতে সেতু পার হয়েই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাবেন। এর ফলে সড়ক দুর্ঘটনার আশঙ্কাও অনেক বেড়ে যাবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে: তারেক রহমান
    • সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে
    • নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ
    • তাহাজ্জুদ পড়ে ব্যালট বক্স পাহারা দিতে হবে : তারেক রহমান
    • অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি
    • ৩০০ আসনে কেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি, ভোটগ্রহণ কর্মকর্তা পৌনে ৮ লাখ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত