১৭ই আগস্ট, ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    এবারই প্রথম একসাথে এত দমকল কর্মীর প্রাণহানি

    দেশ জনপদ ডেস্ক | ৬:১৬ মিনিট, জুন ০৭ ২০২২

    রিপোর্ট দেশজনপদ॥  চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এ পর্যন্ত নয় জন দমকল কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড কন্টেইনার ডিপোতে ঘটলেও এতে যেন লণ্ডভণ্ড হয়ে গেছে কাছের দুটি ফায়ার স্টেশনও।

    শনিবার রাত নটার দিকে চট্টগ্রাম শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় কন্টেইনার টার্মিনালে যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তখন সে আগুন নেভাতে একদম শুরুতে গিয়েছিলেন সীতাকুণ্ড এবং কুমিরা ফায়ার স্টেশনের দমকল কর্মীরা।

    আগুন প্রায় নিভিয়ে ফেলেছিলেন তারা। কিন্তু ঠিক ৪০ মিনিটের মাথায় ঘটে একের পর এক বিস্ফোরণ। সেই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পাঁচ কিলোমিটার দুর থেকেও শব্দ শোনা গেছে, কম্পন অনুভূত হয়েছে।

    বিস্ফোরণে ডিপোতে থাকা মালবাহী কন্টেইনারগুলো দুমড়ে মুচড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পরপর বেশ ক’টি বিস্ফোরণ হয়েছে।

    বাংলাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এপর্যন্ত নয় জন দমকল কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তিন জন দমকল কর্মী।

    গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন। দুই জনকে নেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

    আহত আর একজনকে সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। মৃত, নিখোঁজ এবং গুরুতর আহত সবাই সীতাকুণ্ড এবং কুমিরা ফায়ার স্টেশনের কর্মী।

    সংস্থাটির সিনিয়র স্টাফ অফিসার এবং মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত মোঃ শাহজাহান শিকদার জানিয়েছেন, ১৯৮১ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পূর্ণগঠনের পর থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ১৭ জন দমকল কর্মী মারা গেছেন। বাংলাদেশে একসাথে এতজন দমকল কর্মীর প্রাণহানি আর কখনোই ঘটেনি।

    কুমিরা ফায়ার স্টেশনের মোট দমকল কর্মী ১৫ জন। কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এই স্টেশনের এখনো পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে দমকল বাহিনী।

    গুরুতর আহত হয়েছেন সাতজন। শনিবার যে দলটি প্রথম কুমিরা থেকে কন্টেইনার টার্মিনালের আগুন নেভাতে গিয়েছিলেন তাদের দলনেতা ছিলেন ইমরান হোসেন মজুমদার।শনিবার বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিলেন। সোমবার দুপুরের পর তার মরদেহ শনাক্ত হয়েছে।

    ইমরান হোসেন মজুমদারের স্ত্রী এখন ছয় মাসের গর্ভবতী। দুই সন্তানের মধ্যে বড় নয় বছর বয়সী একটি ছেলে। পাঁচ বয়সী একটি প্রতিবন্ধী কন্যা সন্তান রয়েছে তার।

    বাংলাদেশে যেকোনো ধরনের দুর্ঘটনা, দুর্যোগে সবচেয়ে প্রথম যে বাহিনী সাড়া দেয় সেটি হল বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সে হোক ভবন ধস, লঞ্চ ডুবি অথবা অগ্নিকাণ্ড।

    বাংলাদেশের একমাত্র উদ্ধারকারী সংস্থা এটি। শনিবার কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে যেসব দমকল কর্মী প্রাণ হারিয়েছেন শেরপুরের বাসিন্দা রমজানুল ইসলামের বয়স ছিল মাত্র ২২ বছর। বছর দুই আগে দমকল বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি।

    তার স্ত্রী সাদিয়া আফরিন বলছিলেন, “ও খুব ঘুরতে ভালবাসত। নুডলস খেতে ভালবাসত।” মাস ছয়েক আগে বিয়ে করেছেন দু’জনে। তার আগে পড়াশুনা চলাকালীন প্রেম করেছেন চার বছর। কিন্তু বিয়ের পর দুজনে একসাথে সংসার করতে পেরেছেন মাত্র একমাস।

    সাদিয়া আফরিন বলছিলেন, “আমি শেরপুরে কৃষি ডিপ্লোমাতে পড়তাম আর ও পলিটেকনিকে পড়তো। ওরে দেখার পরই আমার ভালো লাগছিল। পরে পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে ও সীতাকুণ্ডে থাকতো আর আমি শেরপুর। গতমাসের চার তারিখ কেবল বাসা ভাড়া করে আমাকে নিয়ে আসছিল। মাত্র একমাস। তারপর ও নাই হয়ে গেল।”

    সেদিন অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থল যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন রমজানুল ইসলাম।”যখন ফায়ারের খবর পেয়েছে ও সাথে সাথে রেডি হওয়ার সময় আমার কাছে গেঞ্জি চেয়েছিল। আর কোন কথা হয়নি। ও বের হয়ে গেল আর গতরাত বারোটায় ওর লাশ পাওয়া গেল।”

    একসাথে এত সহকর্মীর মৃত্যুতে বিহ্বল হয়ে পড়েছেন সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশনের যে কয়জন বেঁচে আছেন তারা। শোকের সুযোগও তারা পাচ্ছেন না। অগ্নি নির্বাপণের কাজ করে যেতে হচ্ছে। আর আহতরা হাসপাতালে কাতরাচ্ছেন।কুমিরা ফায়ার স্টেশনের দুইজন দলনেতার একজন আতিকুর রহমান বলছিলেন মৃত অপর দলনেতা মিঠু দেওয়ান সম্পর্কে।

    “রাঙামাটিতে গ্রামের বাড়ি গিয়েছিল। মাত্র শুক্রবারই ফিরে এসেছে। ছুটির পর এটাই ছিল প্রথম ফায়ার রেসপন্স। রাঙামাটির আনারস খুব ভাল হয়। আমাদের সবার জন্য আনারস নিয়ে আসছিল। ওই দিন আগুন নেভাতে আমাদের স্টেশনের টিম লিডার হিসেবে গিয়েছিলেন। ছুটি থেকে এসেই এইভাবে মারা গেল।”

    এই ফায়ার স্টেশনে বাকি যারা কাজ করতেন তাদের সবার বয়স ২৫ এর নিচে। বেশিরভাগের দমকল কর্মী হিসেবে চাকরির বয়স দুই থেকে তিন বছর।

    “এরা সবাই আমার ছেলের মতো ছিল। এত কম বয়স। এদের নিয়ে কথা বলতে গেলেই আমার কান্না পাচ্ছে। আমার পুরো স্টেশন লণ্ডভণ্ড হয়ে গেল। একটা ভালো কাজ করতে গিয়ে ওরা আত্মাহুতি দিয়েছে। এইটুকু ভেবে নিজেকে সান্ত্বনা চেষ্টা করছি।”, বলছিলেন আতিকুর রহমান।

    যেভাবে বেঁচে গেলেন মোঃ নুর ইসলাম

    “আমি বিশ্বাস করতে পারছি না যে আমি বেঁচে গেছি”, বলছিলেন সীতাকুণ্ড ফায়ার স্টেশনের দমকল কর্মী মোঃ নুর ইসলাম।

    “অন্যরা আগুন নেভাচ্ছিল। আমি রোগী আনা নেয়ার জন্য অ্যাম্বুলেন্সের কাছে ছিলাম। সেজন্য আমার প্রাণটা বেঁচে গেছে। এরপর সারারাত অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে গেছি। যাবার পথে কারো অক্সিজেন দরকার হয়েছে সেটা দিয়েছি। কারোর ব্যান্ডেজ লাগছে সেটা করেছি। কিন্তু মাথার মধ্যে খালি ঘুরছিল, এটা কি হল, এটা কি হল?”

    চোখের সামনে এতজন সহকর্মীর মৃত্যুর পরও তাকে দায়িত্ব পালন করে যেতে হয়েছে। যাদের সাথে দিন রাত কাটিয়েছেন তাদের জন্য শোকের সময় পাননি। আজও কাজ করছেন তিনি। দমকল কর্মীদের এমনই জীবন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
    • আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
    • তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত
    • অতিরিক্ত বিলের অভিযোগকে অস্বীকার করছে বিদ্যুৎ বিভাগ
    • পুলিশ হবে জনগণের বন্ধু-আইনের নিরপেক্ষ প্রয়োগকারী: স্বরাষ্ট্রমন্ত্রী
    • ছোটখাটো বিষয় নিয়ে রাজপথে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
    • স্বরাষ্ট্রমন্ত্রীকেও র‌্যাবের আয়নাঘরে রাখা হয়েছিল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী
    • ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয়করণ : রাজাপুরে তালিকায় ছাত্রদল, ছাত্রলীগ ও যুবদলের নেতাকর্মী
    • বরিশালে কৃষি ব্যাংকের ঋণ খেলাপির মামলায় যুবক গ্রেফতার
    • পিরোজপুরে দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, পরে মিলল বৃদ্ধের মরদেহ
    • মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করায় বাবাকে কুপিয়ে হত্যা
    • মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে সরকার কাজ করছে: বরিশালে আইনমন্ত্রী
    • ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
    • আগৈলঝাড়ায় সোয়া কোটি টাকায় সড়ক সংস্কার, তিন মাসের মধ্যেই ভাঙন
    • বরিশাল বিশ্ববিদ্যালয়ে দু’গ্রুপে রাতভর সংঘর্ষ, আহত ২০
    • খালেদা জিয়ার জন্মদিনে বরিশালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী
    •  ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয়করণ : রাজাপুরে তালিকায় ছাত্রদল, ছাত্রলীগ ও যুবদলের নেতাকর্মী
    •  বরিশালে কৃষি ব্যাংকের ঋণ খেলাপির মামলায় যুবক গ্রেফতার
    •  পিরোজপুরে দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, পরে মিলল বৃদ্ধের মরদেহ
    •  মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করায় বাবাকে কুপিয়ে হত্যা
    •  কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী
    •  ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয়করণ : রাজাপুরে তালিকায় ছাত্রদল, ছাত্রলীগ ও যুবদলের নেতাকর্মী
    •  বরিশালে কৃষি ব্যাংকের ঋণ খেলাপির মামলায় যুবক গ্রেফতার
    •  পিরোজপুরে দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, পরে মিলল বৃদ্ধের মরদেহ
    •  মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করায় বাবাকে কুপিয়ে হত্যা