১৮ই আগস্ট, ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পিরোজপুর

    সাগরে নিষেধাজ্ঞা: ‘জেলেদের চাল পায় চেয়ারম্যান-মেম্বারদের আত্মীয়রা’

    দেশ জনপদ ডেস্ক | ৬:৪৬ মিনিট, মে ২১ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ মঠবাড়িয়া এলাকার জেলে কাঞ্চন ইসলাম বলেন, ‘জেলায় যে পরিমাণ জেলে তার চেয়ে অনেক কম জেলে কার্ড। সত্যি বলতে এই চালগুলো পায় স্থানীয় জনপ্রতিনিধিদের আত্মীয় স্বজনরা। এদের মধ্যে অনেকে আছে এলাকায় মুদি দোকানদার, ট্রলারের মালিক এবং চেয়ারম্যান-মেম্বারদের আত্মীয়।’ বাধাহীন প্রজনন ও সংরক্ষণের জন্য প্রতিবছরের মতো এবারও সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

    এই সময়ে কর্মহীন জেলেদের সহায়তায় সরকারের চাল বিতারণে বিস্তর অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মৎস্যজীবীরা অনিয়ম বন্ধের পাশাপাশি বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা। চলবে ২৩ জুলাই পর্যন্ত।

    এরই মধ্যে সাগর থেকে ফিরে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মৎস্য বন্দর পিরোজপুরের পাড়েরহাটসহ জেলার বিভিন্ন মৎস্য বন্দরে নোঙর করেছে কয়েক শ মাছ ধরার ট্রলার। বছরজুড়ে ইলিশের আকালের মধ্যে নিষেধাজ্ঞায় হতাশা প্রকাশ করেছেন জেলেসহ মৎস্যজীবীরা।

    তীরে ফিরে হতাশ জেলেরা জানান, এ বছর কাঙ্খিত ইলিশ ধরা না পড়ায় অনেক জেলেই পেশা পরিবর্তনের চিন্তা করছেন। নিষেধাজ্ঞার সময় সরকার যে চাল বিতারণ করে তা নিয়েও অভিযোগের শেষ নেই জেলেদের। পিরোজপুরে নিবন্ধিত জেলের সংখ্যা ২৫ হাজার ৪০০, এর মধ্যে সাগরের জেলে ৫ হাজার ৩৯৩ জন।

    পাড়েরহাট গ্রামের জেলে সুমন খা বলেন, ‘সাগরে আমরা মাসের পর মাস থাকি জীবনের ঝুঁকি নিয়ে। নিষেধাজ্ঞার মধ্যে সরকারের বরাদ্দের চাল আমরা প্রকৃত জেলেরা পাই না।

    ‘এখানে অনেক অনিয়ম চলে। আমরা যদি প্রতিবাদ করি তাহলে ভাগের চালই পাবো না। আমাদের সঙ্গে অনেক জেলে আছে সাগরে যায়, চাল পায় অর্ধেকেরও কম জেলে। আমাদের দাবি, অনিয়ম দূর করে অবরোধের সময় সরকারের সহযোগিতা আরও বাড়ানো হোক।’

    মঠবাড়িয়া এলাকার জেলে কাঞ্চন ইসলাম বলেন, ‘জেলায় যে পরিমাণ জেলে তার চেয়ে অনেক কম জেলে কার্ড। এই ৬৫ দিনের নিষেধাজ্ঞায় নাকি সরকার জেলেদের চাল দেয়।

    ‘সত্যি বলতে এই চালগুলো পায় স্থানীয় জনপ্রতিনিধিদের আত্মীয় স্বজনরা। এটা শুধু এক জায়গায় না। প্রায় সবখানেই একই চিত্র। আমরা যারা সাগরের প্রকৃত জেলে তাদের নামের চাল বরাদ্দ হয় ঠিকই কিন্তু সেটা চলে যায় সমাজের প্রতিষ্ঠিত মানুষের ঘরে।’

    তিনি আরও বলেন, ‘কয়েক দিন পর এই চাল পরিষদে বিতরণ করা হবে। আমার কথা বিশ্বাস না হলে আপনি (প্রতিবেদককে) আসবেন। ইশারায় দেখিয়ে দিবো। এদের মধ্যে অনেকে আছে এলাকায় মুদি দোকানদার, ট্রলারের মালিক এবং চেয়ারম্যান-মেম্বারদের আত্মীয় স্বজন।’

    পিরোজপুর জেলে কল্যাণ সমিতির সভাপতি ইলিয়াস আকন জানান, খাদ্য সহায়তা বাড়ানোসহ আর্থিক সহায়তা দেয়ার দাবি জানিয়েছেন মৎস্যজীবী ও তাদের সংগঠন জেলে কল্যাণ সমিতি। নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেদের আগ্রাসন রোধে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্যও কয়েক বছর ধরে দাবি জানিয়ে আসছেন তারা।

    তিনি বলেন, ‘যে সময়টায় বাংলাদেশে সাগরের জল সীমানায় অবরোধ বা নিষেধাজ্ঞা দেয় সরকার, ঠিক একই সময়ে শেষ হয় ভারতের নিষেধাজ্ঞা। ফলে বাংলাদেশের জেলেরা নিষেধাজ্ঞায় সময় মাছ না ধরতে পারলেও ভারতের জেলেরা ঠিকই ধরে নিয়ে যাচ্ছে দুই দেশেরই জল সীমানার মাছ। এতে নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের জেলেরাই।’ এ ব্যাপারে জেলেদের পক্ষ থেকে সরকারের প্রতি দৃষ্টি আর্কষণ করেন তিনি।

    পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের প্রত্যেককে দুই ধাপে মোট ৮৬ কেজি করে চাল দিয়ে সাহায্য করবে সরকার।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পিরোজপুরে দুই ছাগলকে বেঁধে খালে ফেলে হ’ত্যা, বিচারের দাবিতে থানায় কৃষক
    • পিরোজপুরে দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, পরে মিলল বৃদ্ধের মরদেহ
    • পিরোজপুরে চুরি করতে গিয়ে মা-মেয়ে-প্রতিবেশীকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা আটক
    • পিরোজপুরে চুরি করতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক
    • পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান
    • পিরোজপুর আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
    • পিরোজপুর নদীতে ভাসমান মরদেহ ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশাল শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৪ ঠিকাদারের অভিযোগ
    • বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
    • পটুয়াখালীতে বিদ্যুতের খুঁটি বসানোর অজুহাতে অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির
    • বরিশালে ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
    • বরিশালের আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০টি বাড়ি বিলীন
    • বরিশালের কেডিসিতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে মামলা
    • বরগুনার পায়রা নদীতে নিখোঁজের ৩৩ ঘন্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
    • পিরোজপুরে দুই ছাগলকে বেঁধে খালে ফেলে হ’ত্যা, বিচারের দাবিতে থানায় কৃষক
    • ১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা
    • বরিশাল-পটুয়াখালীসহ ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশাল শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৪ ঠিকাদারের অভিযোগ
    •  বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
    •  পটুয়াখালীতে বিদ্যুতের খুঁটি বসানোর অজুহাতে অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির
    •  বরিশালে ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
    •  বরিশালের আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০টি বাড়ি বিলীন
    •  বরিশাল শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৪ ঠিকাদারের অভিযোগ
    •  বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
    •  পটুয়াখালীতে বিদ্যুতের খুঁটি বসানোর অজুহাতে অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির
    •  বরিশালে ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
    •  বরিশালের আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০টি বাড়ি বিলীন