২০শে আগস্ট, ২০২৬ | ৫ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরগুনা

    সুগন্ধা ট্র্যাজেডি: নিখোঁজরা ফেরেননি, শনাক্ত হয়নি ২৪ মরদেহ

    কামরুন নাহার | ৬:০১ মিনিট, জানুয়ারি ২৫ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ অপেক্ষা যেন ফুরোয় না। এক এক করে ৩০ দিন পেরিয়ে গেছে। নিখোঁজ স্বজনদের পথ চেয়ে আছেন পরিবারের লোকজন। এক মাসেও না ফেরায় স্বজনরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন, তারা ফিরবেন না। তারপরও চান সন্ধান, অন্তত লাশ কোথায় সেটি নিশ্চিত হতে সুগন্ধা নদীর পারে কাটে অনেকের সময়।

    গত বছরের ২৩ ডিসেম্বর ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চ ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় এক মাস পার হয়েছে।

    এক মাস পার হয়েছে, এখন পর্যন্ত ৩০ জনের নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। আর শনাক্ত হয়নি ২৪ লাশের পরিচয়। পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা দিয়ে অপেক্ষায় রয়েছেন স্বনজরা।

     

    বরগুনা জেলা প্রশাসনের তথ্য মতে, সুগন্ধা ট্র্যাজেডিতে এখন পর্যন্ত ৪৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার হয়। আর চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান।

    চলতি মাসের ২ ও ৩ তারিখ ঢাকায় চিকিৎসাধীন দগ্ধ দুজন ও সবশেষ ২১ জানুয়ারি আরও একজন নারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।

    প্রশাসনের হিসাবে, ঘটনার পর বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দগ্ধ ও আহত হয়ে ভর্তি হয়েছিলেন ১০১ জন। এদের মধ্যে ১৯ জনকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছিল। যাদের মধ্যে এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। বাকিরা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউতে) চিকিৎসাধীন।

    নিহত ৪৮ জনের মধ্যে সনাক্ত না হওয়ায় ২৩ জনকে বরগুনায় ও একজনকে ঝালকাঠিতে দাফন করে জেলা প্রশাসন। বাকি ২৪ জনের মরদেহ শনাক্ত করে নিয়ে যান স্বজনরা।

    ঘটনার পর বরগুনা জেলা প্রশাসন নিখোঁজ ব্যক্তিদের তালিকা করে। ১০ জানুয়ারি পর্যন্ত জেলা প্রশাসনকে ৩০ জনের নিখোঁজ থাকার তথ্য দিয়েছেন স্বজনরা।

    গত বছরের ২৭ ডিসেম্বর সিআইডির ফরেনসিক বিভাগ ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করে। তিন দিনের নিখোঁজ ৩০ জনের বিপরীতে ৪৮ জন স্বজনের নমুনা সংগ্রহ করে দলটি।

    সে সময় সিআইডির নমুনা পরীক্ষক রবিউল ইসলাম জানিয়েছিলেন, পরীক্ষার ফল পেতে এক মাসের বেশি সময় লাগতে পারে।

    ঘটনার এক মাস পূর্ণ হলেও নিখোঁজ ব্যক্তিদের কোনো তথ্য জানতে পারেননি স্বজনরা। এখনো অনেকেই শোক কাটিয়ে উঠতে পারেননি।

    এ ছাড়া পরিবারের কর্মক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেকে। এদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছেন, যারা অভিভাবকহীন অবস্থায় আত্মীয়—স্বজনদের আশ্রয়ে রয়েছেন।

    বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে ছোট টেংরা গ্রামের আফজাল হোসেনের মেয়ে ফজিলা আক্তার পপির এখনো খোঁজ মেলেনি। পপির মেয়ে লামিয়া তার নানা আফজাল হোসেনের কাছে রয়েছেন এক মাস থেকে। ১১ বছরের লামিয়া অপেক্ষা করছেন মা আসবে কবে।

    আফজাল বলেন, ‘মেয়ে হারানোর শোক আর নাতনির ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। আমি মারা গেলে আমার নাতনিকে কে দেখভাল করবে?’

    বরগুনা সদর উপজেলা বুড়িরচর ইউনিয়নের হাকিম শরীফ, তার স্ত্রী পাখী বেগম ও শিশুসন্তান নাসরুল্লাহ এখনও নিখোঁজ।

    হাকিম শরীফের তিন সন্তান ১৮ বছরের হাফসা বেগম, ১৪ বছরের সুমাইয়া আক্তার ও ১০ বছরের ফজলুল হক এখন অভিভাকহীন।

    তাদের দেখভাল ও ভরণ পোষণের জোগান দেয়ার কেউ নেই।

    হাফসা বলেন, ‘আত্মীয়-স্বজনদের সহায়তায় এহন মোগো তিন ভাইবুইনের খাওন পরন চলে। এই রহম কতদিন কেডা মোগো দ্যাকপে। কেউ আইস্যা এট্টু খোঁজ নেয়নাই, মোরা খাই নাকি না খাইয়া থাহি।’

    বরগুনা সদর উপজেলার মোল্লাহোরা গ্রামের বাসিন্দা সুমন সরদার। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তার স্ত্রী তাসলিমা, দুই মেয়ে সুমাইয়া আক্তার ও সুমনা আক্তার এখনো নিখোঁজ।

    সুমন বলেন, ‘যাগো কবর দিয়া দেছে হেইয়ার মইদে মোর বউ মাইয়া পোলার কবর আছে কিনা, এহন খালি হেইডা জানতে অপেক্ষা করতে আছি। কবরডাও যদি দেহাইয়া দেতে পারত হেরা, তয় মুই কতকুন কাইন্দা কাইট্টা শান্ত্বনা পাইতাম।’

    জেলা প্রশাসন জানায়, নিহদের মধ্যে শনাক্ত হওয়া ২৪ পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। তবে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের কোনো সহায়তা এখনো দেয়া হয়নি।

    বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল মনে করেন, লঞ্চে আগুনের ঘটনায় নিখোঁজ পরিবারগুলোর মধ্যে যারা অসহায় আছেন, রাষ্ট্রের উচিত তাদেরকে আর্থিক ও সামাজিক সুরক্ষা দেয়া।

    তিনি বলেন, ‘এ ঘটনায় নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে অনেক নারী ও শিশু এখন অভিভাবকহীন, কেউ কেউ আর্থিক টানপড়েনে মানবেতন জীবনযাপন করছেন। আমি মনে করি এই পরিবারগুলোর সুরক্ষায় রাষ্ট্রের পদক্ষেপ নেয়া জরুরি।’

    বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘শনাক্ত হওয়া মরদেহের স্বজনদের আমরা প্রাথমিকভাবে ২৫ হাজার করে টাকা আর্থিক সহায়তা দিয়েছি। আমরা ডিএনএ পরীক্ষার নমুনা পেলেই ঠিক কতজন নিখোঁজ আছে, এটা শনাক্ত ও নিখোঁজ ব্যক্তিদেও পরিবারগুলোকে চিহ্নিত করতে পারব।

    ‘এরপর ‘সোশ্যাল সেফটি নেটের আওতায়’ বিশেষভাবে তাদের সহায়তার আওতায় আনা হবে। তবে তাদের সহায়তায় এখনো পর্যন্ত আলাদা কোনো কার্যক্রমের নির্দেশনা এখনো পাওয়া যায়নি।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরগুনায় পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক
    • ৩ হাত জমির জন্য, চাচি ও ভাবিকে কুপিয়ে জখম
    • বরগুনায় দাপ্তরিক জটিলতায় ৪৫ কিলোমিটার পাকা সড়ক এখন কাঁচা, দুর্ভোগ চরমে
    • বরগুনার পায়রা নদীতে নিখোঁজের ৩৩ ঘন্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
    • বরগুনায় জমির বিরোধে বুকের ওপর পা চেপে বৃদ্ধাকে হত্যার অভিযোগ
    • বরগুনায় মামলার বাদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম
    • ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ইট-বালুর জোড়াতালিতে বরিশালের ৩১০০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
    • বরিশাল বোর্ডে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই
    • ঝালকাঠি সড়ক ভবনের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রজননের শঙ্কা
    • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
    • বরিশালে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা
    • বরিশালে ইয়াবা কিনতে এসে উত্তেজিত জনতার হাতে গণধোলাই খেলেন কলেজ কর্মচারী
    • বরিশাল স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের বিতর্কিত ইনচার্জ কাজী শাওন ক্লোজড!
    • বরগুনায় পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক
    • মানামী লঞ্চমালিক সালামের ১ বছরের সাজা, ৬ কোটি টাকা জরিমানা
    • ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ইট-বালুর জোড়াতালিতে বরিশালের ৩১০০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
    •  বরিশাল বোর্ডে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই
    •  ঝালকাঠি সড়ক ভবনের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রজননের শঙ্কা
    •  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
    •  বরিশালে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা
    •  ইট-বালুর জোড়াতালিতে বরিশালের ৩১০০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
    •  বরিশাল বোর্ডে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই
    •  ঝালকাঠি সড়ক ভবনের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রজননের শঙ্কা
    •  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
    •  বরিশালে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা