১লা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    আসপিয়ার জন্য নির্মাণ হচ্ছে ঘর

    দেশ জনপদ ডেস্ক | ৭:৫৪ মিনিট, ডিসেম্বর ১৩ ২০২১

     

     

    নিজস্ব প্রতিবেদক।। ভূমিহীন ও স্থায়ী ঠিকানা নিয়ে আইনি জটিলতায় আটকে যায় আসপিয়া ইসলামের পুলিশের কনস্টেবল পদে চাকরির স্বপ্ন। এমন খবর নেট জগতে ভাইরাল হলে নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আইনি জটিলতা নিরসনে সকল বিষয়ে উত্তীর্ণ হওয়া আসপিয়ার পুলিশী চাকরির দেয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

    এরপর থেকেই স্থানীয় প্রশাসন আসপিয়াকে চাকরি, জমি ও ঘর দিতেই কাজ করছে। বরিশালের হিজলা উপজেলার ক্ষুন্না-গোবিন্দপুর গ্রামে দ্রুত গতিতে চলছে আসপিয়ার জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণকাজ। একইসঙ্গে চলছে জমিসহ ঘরের দলিল দেওয়ার কার্যক্রমও।

    জমি পেলেই নিশ্চিত হয়েছে যাবে হতভাগা এ তরুণীর চাকরি। উচ্ছ্বসিত কণ্ঠে আসপিয়া বলেন, ‘শুক্রবার জমি নির্ধারণ হওয়ার পর তড়িঘড়ি করে সেখানকার জমিটুকু পরিষ্কার করে গত দুদিন ধরে নির্মাণ কাজ চলছে।

    খবর পেয়ে মা এবং বোনকে নিয়ে কাজ দেখে এসেছি। খুব ভালো মানের ইট দিয়ে ঘর নির্মাণের কাজ চলছে। সামনে বারান্দা, পেছনের দুটি রুমের পেছনে থাকছে রান্নাঘর ও টয়লেট। ওপরে থাকবে একচালা টিন।

    এরপরও জমি থাকবে। ওই ঘরে আমাদের পরিবার স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে।’ তিনি বলেন, ‘আমাদের পরিবার একটি ঘর পাচ্ছে, এটা যে কত আনন্দের। সবাই বলছে, চাকরির সঙ্গে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বোনাস পাচ্ছি।

    এ জন্য আমি ও আমার সাংবাদিকদের কাছে চির কৃতজ্ঞ। কারণ তারা না হলে এতদূর যাওয়া সম্ভব হতো না। একটা খবরের যে এত জোর তা আমার জানা ছিল না। আমি ধরেই নিয়েছিলাম, আমার চাকরি আর হচ্ছে না।

    কিন্তু এখন দেখছি, আল্লাহ আমাকে চাকরির সঙ্গে ঘরও দিচ্ছেন। এ জন্য আমি প্রধানমন্ত্রী থেকে শুরু করে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ আসপিয়ার মা ঝর্ণা বেগম বলেন, ‘যে মেয়ের জমির জন্য চাকরি হবে না, সেখানে চাকরি ও ঘর দুটিই হচ্ছে তা আমাদের জন্য অনেক আনন্দের। পূর্বে যে আঘাত পেয়েছিলাম, তা আমি ও আমার মেয়ে কাটিয়ে উঠেছি। আসলে দরিদ্র পরিবারে আর্থিক সংকট যে কতটা সমস্যায় ফেলে তা বোঝাতে পারবো না। এ জন্য মেয়ের চাকরিটা পাওয়ার বিষয়টি যখন শুনি, তখন আমাদের পরিবারে প্রতিটি সদস্য খুশি হয়েছে।

    একইসঙ্গে আত্মীয়স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাই বলতো কবে মিষ্টি খাওয়াবেন? এরই মধ্যে মাথায় বাজ পড়ার মত খবর এলো।’ ‘মেয়েকে কী সান্ত্বনা দেবো, আমি নিজেকে কীভাবে সামলাবো ভেবে পাচ্ছিলাম না। আসলে যতটুকু বুঝেছি, সাংবাদিকরাই আমার মেয়ের চাকরির জন্য অনেক কিছু করেছে।

    তাদের মাধ্যমে প্রশাসন জানতে পেরে তারাও আমাদের অনেক উপকার করছেন। প্রধানমন্ত্রী আমাদের ঘর দিচ্ছেন। ওই ঘরের নির্মাণকাজ চলছে। ঘরের কাজ দেখে এসেছি। ভালো লাগে যখন মনে করি, নিজেদের একটি বাড়ির সঙ্গে মেয়ের চাকরি হচ্ছে।’ হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় ধাপের আওতায় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ক্ষুন্না-গোবিন্দপুর গ্রামে আসপিয়ার জন্য দুই শতাংশ জমি নির্ধারণ করা হয়েছে। ওই জমিতে দ্রুত গতিতে চলছে ঘর নির্মাণ।

    ঘর নির্মাণের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ওই জমি-ঘরের দলিলের কার্যক্রম। ইচ্ছা আছে এ সপ্তাহের মধ্যেই দলিলের কাজ শেষ করা। সেভাবেই কাজ এগোচ্ছে। আর যত দ্রুত সম্ভব ঘরের নির্মাণকাজও শেষ হবে।’ পুলিশ কনস্টেবল পদে সফলভাবে ছয়টি স্তর পার হওয়ার পর সবশেষ ২৯ নভেম্বর ভাইভায় উত্তীর্ণ সবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স সেন্ট্রাল হাসপাতালে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হয়।

    সেখানেও উত্তীর্ণ হন আসপিয়া। চূড়ান্ত নিয়োগের পূর্বে জেলা পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে আসপিয়া ও তার পরিবারকে ভূমিহীন উল্লেখ করা হয়। এতে করে চাকরির স্বপ্ন শেষ হয়ে যায় আসপিয়ার। এ জন্য গত বুধবার আসপিয়া ডিআইজি’র সঙ্গে সাক্ষাৎ করলেও কোনও সমাধান না হওয়ায় বরিশাল পুলিশ লাইন্সের সামনে বসে থাকেন।

    এ নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একইসঙ্গে সরকার থেকে শুরু করে সবার সহানুভূতি পান আসপিয়া। এখন তাকে জমি দিয়ে চাকরির বিষয়টি নিশ্চিত করা হচ্ছে সরকার থেকেই।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    • জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    • বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    • বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১
    • বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর
    • বানারীপাড়ায় শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপি নেতা মাহাবুব মাষ্টারের জামায়াতে যোগদান
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    • ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    • জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    • বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    • পিরোজপুরে একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এলাকার উন্নয়নে দিলেন নানান প্রতিশ্রুতি
    • বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১
    • পিরোজপুরে শিক্ষা সফরের বাসে জয় বাংলা স্লোগান, ভিডিও ভাইরাল
    • পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
    • বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    •  তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    •  ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    •  জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    •  বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    •  ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    •  তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    •  ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    •  জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    •  বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩