২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    জাতীয়

    শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ

    দেশ জনপদ ডেস্ক | ৭:০২ মিনিট, নভেম্বর ২৫ ২০২১

    রিপোর্ট দেশ জনপদ ॥ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকার রাজপথ। শুরুটা হাফ পাসের দাবিতে। এরই মধ্যে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেমের এক শিক্ষার্থীর মৃত্যুতে আন্দোলন দাবানলে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের দাবি, নিরাপদ সড়কের নিশ্চয়তা, গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর ও সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।

    আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর মতিঝিল-গুলিস্তান, সায়েন্সল্যাব, বেইলি রোড থেকে কাকড়াইল, ফার্মগেট, উত্তরা-আব্দুল্লাহপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করে। এসময় ব্যস্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজপথে নামা শিক্ষার্থীরা দাবি আদায় না হলে বড় কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে।

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে বিচার না হলে আগামী রবিবার থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

    বৃহস্পতিবার দুপুর পৌনে ২টা নাগাদ তারা তাদের দাবি জানিয়ে গুলিস্তান ও মতিঝিলের সড়ক ছেড়ে চলে যান। এসময় শিক্ষার্থীরা, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমরা বিচার চাই’ ‘নিরাপদ সড়ক চাই’-সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

    পরে বিকেলে তালা ভেঙে নগর ভবনের ভেতরে ঢুকে পড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এখনো নগর ভবনের ভেতরে আছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, নগর ভবনে শিক্ষার্থীরা ঢুকে পড়লে তাদের প্রতিনিধিরা মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলেন। পরে মেয়র তাদের বুঝিয়ে, নগর ভবনের বাইরে যেতে বলেন।

    এদিকে, নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করছেন ভিকারুননিসা, সরকারি বিজ্ঞান কলেজ ও হলিক্রসের শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার দুপুরে শান্তিনগর মোড়ে বিক্ষোভ করছেন ভিকারুননিসার শিক্ষার্থীরা। আর ফার্মগেটের সড়কে বিক্ষোভ করছে সরকারি বিজ্ঞান কলেজ ও হলিক্রসের শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তাদের হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড রয়েছে।

    কলেজছাত্র নিহতের এ ঘটনায় পল্টন থানার মামলায় গাড়ির হেলপার রাসেল খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

    এদিন আসামি রাসেলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এদিকে, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষার্থী নাঈম হাসানের দাফন সম্পন্ন হয়েছে তার পারিবারিক কবরস্থানে। সকাল ৮টা ৪৫ মিনিটে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শমেসপুর গ্রামে তার নানার বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

    পরে সকাল ৯টা ৪০ মিনিটে পৌর শহরের কাজিরখিল তার দাদার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। নাঈম হাসানের মৃত্যুতে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    উল্লেখ্য, গতকাল বুধবার রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নাঈম হাসান (১৮) হাসান নিহত হন। এ ঘটনায় গাড়িচালককে গ্রেফতার করে ও ধাক্কা দেওয়া গাড়িটিও জব্দ করে পুলিশ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে: তারেক রহমান
    • সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে
    • নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ
    • তাহাজ্জুদ পড়ে ব্যালট বক্স পাহারা দিতে হবে : তারেক রহমান
    • অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি
    • ৩০০ আসনে কেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি, ভোটগ্রহণ কর্মকর্তা পৌনে ৮ লাখ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত