১লা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    জাতীয়

    ভোটে বাড়ছে প্রাণহানি, দুই ধাপের ইউপি নির্বাচনে নিহত ২৭

    দেশ জনপদ ডেস্ক | ৪:৫৮ মিনিট, নভেম্বর ০৯ ২০২১

    নিজস্ব প্রতিনিধি ॥ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রাণহানি বাড়ছে। সর্বশেষ গতকাল সোমবার মেহেরপুর জেলার গাংনীতে দুজন নিহত হয়েছেন। ইউপি নির্বাচন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হামলা ও সংঘর্ষে ২৭ জন প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছে চার শতাধিক।

    প্রথম ধাপে ৩৬৪টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। দুই পর্বে ২১ জুন ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে সাতজন নিহত হয়েছেন। প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ২০০-এর বেশি লোক। ভোটগ্রহণের দিনও গুলিবর্ষণ ও বোমাবাজির ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে পুলিশকেও গুলি ছুড়তে হয়।

    দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর আরো ৮৪৬টি ইউপিতে ভোট হতে যাচ্ছে। এ ধাপের নির্বাচনে গত ২৭ এপ্রিল থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। তৃতীয় ধাপে নির্বাচন হবে এক হাজার তিনটি ইউপিতে। ভোটের দিন ধার্য আছে ২৮ নভেম্বর। ১২ নভেম্বর থেকে এসব ইউপিতে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।

    প্রথম ধাপের পর গতকাল পর্যন্ত নির্বাচনী সহিংসতায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে দুই শতাধিক। এর মধ্যে নরসিংদীতে দুইবারে ছয়জন, মাগুরায় চারজন, মেহেরপুরে দুজন, রাঙামাটির কাপ্তাইয়ে দুই দফায় দুজন এবং কক্সবাজার, সিলেট, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, মৌলভীবাজার, পটুয়াখালী ও ফরিদপুরে একজন করে নিহত হন। ২৭ অক্টোবর কুমিল্লার দাউদকান্দিতে গুলিবিদ্ধ হন ছাত্রলীগের স্থানীয় একজন নেতা।

    একই দিনে চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ে হামলা এবং নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ও একই দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়। ওই দিন এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে আরো অনেক এলাকায়।

    ২৫ অক্টোবর নরসিংদীর রায়পুরে গুলিবিদ্ধ হন ২০ জন। হামলা, ভাঙচুর—এসব ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। ৩১ অক্টোবর সাতক্ষীরা, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন স্থানে দুই পক্ষের হামলায় আহত হয় কমপক্ষে ৩২ জন।

    ১ নভেম্বর কুমিল্লা, বগুড়াসহ দেশের সাতটি স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ২ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে অন্তত ১২টি মোটরসাইকেলে আগুন ও সাত স্থানে হামলা হয়।

    ৩ নভেম্বর ধামরাইয়ে নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে আহত হয় অন্তত ৬০ জন। ৭ নভেম্বর কক্সাজারসহ বিভিন্ন স্থানে হামলায় আহত হয় কমপক্ষে ৪৬ জন।

    এখন পর্যন্ত রাজধানীর পাশের নরসিংদীতে সবচেয়ে বেশি ছয়জন নিহত হয়েছেন।

    দেশে এবার দ্বিতীয়বারের মতো ইউপির চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। বিএনপি এ নির্বাচনে দলীয় প্রার্থী দেয়নি। জাতীয় পার্টিসহ কয়েকটি দলের অংশগ্রহণও অনেকটা নামমাত্র। মাঠে বড় দল হিসেবে আওয়ামী লীগ একাই। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং এ দলের বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যেই মূলত সহিংসতার ঘটনা ঘটছে।

    করোনা পরিস্থিতির কারণে নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচন করতে না পারায় একসঙ্গে অনেক ইউপিতে নির্বাচনের পরিকল্পনা নিয়েছে, কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মাঠ প্রশাসন থেকে নির্বাচন কমিশনের কাছে যেসব সুপারিশ করা হয়েছিল তা বাস্তবায়নের কার্যকরী কোনো উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না।

    গত ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে অনলাইন সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার আশঙ্কার কথা জানান মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

    সহিংসতা এড়াতে নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা দেওয়া এবং আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের মতো কঠোর শাস্তির প্রস্তাব করেন তাঁরা। সভায় ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগের সহিংসতার আশঙ্কা প্রকাশ করে আরো বেশি পুলিশ ও ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তাব রাখেন কয়েকজন বিভাগীয় কমিশনার এবং পুলিশের ডিআইজি পদের কর্মকর্তারা।

    এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম গতকাল সোমবার কালের কণ্ঠকে বলেন, ‘বাড়তি পুলিশ, ম্যাজিস্ট্রেট নিয়োগ দিলেই সহিংসতা কমে আসবে, তা বলা যায় না।’ তার মতে , গণমাধ্যমে সংহিসতার খবর যত দ্রুত আসে তাঁদের কাছে তা আসে না। তাই ঘটনা জানার পর তাঁরা তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন।

    এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশ যথাযথ দায়িত্ব পালন করতে পারলে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা সম্ভব। কিন্তু তারা তা পারছে না।

    এর জন্য রাজনৈতিক প্রভাবও দায়ী। দলীয় পরিচয়ের কারণে একজন মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দ্বিধায় থাকে পুলিশ। ভয় থাকে হঠাৎ বদলি হওয়া বা অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হওয়ার।

    সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানও মনে করেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সর্বোপরি দেশের নির্বাচনব্যবস্থাটিও নষ্ট হয়ে গেছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে: তারেক রহমান
    • সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে
    • নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ
    • তাহাজ্জুদ পড়ে ব্যালট বক্স পাহারা দিতে হবে : তারেক রহমান
    • অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি
    • ৩০০ আসনে কেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি, ভোটগ্রহণ কর্মকর্তা পৌনে ৮ লাখ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত