২৪শে অক্টোবর, ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    প্রধানমন্ত্রীর জন্মদিন পালন নিয়ে ববিতে উত্তেজনা

    দেশ জনপদ ডেস্ক | ৭:৫৯ মিনিট, সেপ্টেম্বর ২৮ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের ৩ গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় মিছিল করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিবাদে জড়ায় দুটি গ্রুপ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবে কার্যক্রমের সমাপ্তি টানে সবাই।

    মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দুপুর ১টায় আনন্দ মিছিল, কেক কাটা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি নেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নামধারী তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপ। এ কারণে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে সকাল থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) শতাধিক সদস্য ক্যাম্পাসে অবস্থান নেয়।

    দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক থেকে আনন্দ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় জিসান-রিয়াজ মোল্লা গ্রুপের মুখোমুখি অবস্থানে দাঁড়ায় রক্তিম-জিহাদ গ্রুপ। এ সময় দুইপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের মধ্যে বাঁধার সৃষ্টি করে দুইপক্ষকে দুদিকে সরিয়ে দেয়।

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে স্থানীয় এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের দুটি গ্রুপ এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর একটি গ্রুপ ছাত্রলীগের ব্যানারে একই সময়ে কর্মসূচি দেয়। বিগত দিনে এককভাবে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষের গ্রুপ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি পালন করলেও এই প্রথম একাধিক পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি পালন করা হলো।

    এ ব্যাপারে বিএমপির সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা) শারমিন সুলতানা রাখী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে একাধিক কর্মসূচি শুরু করে কয়েকটি গ্রুপে বিভক্ত শিক্ষার্থীরা। এ সময় দুটি গ্রুপের মধ্যে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    আর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের অধিকার সবারই রয়েছে। তবে আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে সম্মিলিতভাবে কর্মসূচি পালন করা হোক। কিন্তু তিনটি গ্রুপ তিনভাবে দিনটিকে উদযাপন করার উদ্যোগ নেয়; যার ফলশ্রুতিতে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও আমরা শান্তিপূর্ণভাবে সবকিছু সম্পন্ন করতে পেরেছি।

    বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সৈয়দ জিসান আহমেদ বলেন, বিগত ৭ বছরে কখনো প্রধানমন্ত্রীর জন্মদিন ভিন্ন-ভিন্নভাবে উদযাপন করেনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। হঠাৎ কেন এমন হলো সেটা আমার জানা নেই।

    আরেক ছাত্রলীগ নেতা রিয়াজ মোল্লা জানান, বিগত দিনেও সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নিজেদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে; আজকেও তার নির্দেশনা অনুযায়ী আনন্দ মিছিল ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে।

    প্রতিমন্ত্রীর গ্রুপ হিসেবে পরিচিত রক্তিম-জিহাদ অমিত হাসান রক্তিম বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশনা অনুযায়ী আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ, আনন্দ মিছিল ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করি।

    অন্যদিকে আরাফাত-রিদম গ্রুপের ছাত্রলীগ নেতা একে আরাফাত হোসেন বলেন, মেয়র ও মন্ত্রীর গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নিলেও আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল ও কেক কাটার আয়োজন করি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের