২৪শে অক্টোবর, ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বাবুগঞ্জে ছাত্রলীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি

    দেশ জনপদ ডেস্ক | ৮:২২ মিনিট, সেপ্টেম্বর ০৮ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ ১৬ বছর পর গ্রামে ফেরা মুক্তিযোদ্ধাকে বাজার থেকে ধরে নিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে। এমনকি ঘটনাটি ধামাচাপা দিতে প্রশ্নবিদ্ধ কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।

    সোমবার বিকালে মারধরের শিকার মুক্তিযোদ্ধা মজিদ সরদার ও আজহার মনুর বিচার চেয়ে কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। মুক্তিযোদ্ধাকে নির্যাতনের পর অনুষ্ঠিত কর্মসূচিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়কে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারিও দিয়েছেন নেতারা। নির্যাতনের শিকার বীর মুক্তিযোদ্ধা আ. মজিদ সরদার (৭২) ও তার সঙ্গে থাকা আজাহার ওরফে মনু (৬৫) বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার রাতে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশ জানিয়েছে, মারধরের শিকার দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠানো হয়। একদিন পার হয়ে গেলেও এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। জানা গেছে, ২০০৫ সালে ১৫ এপ্রিল ভোর রাতে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি (তৎকালীন ইউপি চেয়ারম্যান) খালেদ হোসেন সরদার স্বপনের বাবা আবুল কাসেম সরদার খুন হন। সেই মামলায় মুক্তিযোদ্ধা মজিদ সরদার আসামি ছিলেন। ওই মামলায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত মুক্তিযোদ্ধা মজিদ সরদারসহ ১০ আসামির যাবজ্জীবন দণ্ডাদেশ দেন। পরে ওই মামলায় মুক্তিযোদ্ধা মজিদ সরদার খালাস পাওয়ার দীর্ঘ ১৬ বছর পর গত রোববার সন্ধ্যার পরে মজিদ সরদার নিজ বাড়িতে ফিরছিলেন।

    হামলার শিকার মুক্তিযোদ্ধা আ. মজিদ সরদার বলেন, আজাহার মনুকে সঙ্গে নিয়ে আগরপুর ইউনিয়নের নিজ পিত্রালয় সরদার বাড়িতে যাচ্ছিলেন। কামরুল কবিরাজের চায়ের দোকানের সামনে পৌঁছলে তাদেরকে আটক করে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেকের অনুসারীরা। সেখানে মারধর করে দুজনকে ধরে নিয়ে যায় তারেকের বাড়িতে। তারেক বর্তমান উপজেলা চেয়ারম্যান খালেদ হোসেন সরদার স্বপনের ভাই। মজিদ বলেন, সাবেক চেয়ারম্যান তারেক নিজে তার বাম হাতের আঙুল হাতুড়ি দিয়ে পিটিয়ে থেঁতলে দিয়েছেন। কুপিয়ে বাম পায়ের হাঁটুর নিচে মারাত্মক জখম করেছেন। মারধরের একপর্যায়ে খবর পেয়ে মাঝরাতে আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তাদেরকে আহতাবস্থায় তারেক চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত আজাহার বলেন, বাজারে মারধরের পর আমাদের ধরে নিয়ে যায় চেয়ারম্যানের বাড়িতে। সেখানে চেয়ারের সাথে বেঁধে হাত-পায়ের নখসহ আঙুল প্লাস দিয়ে থেঁতলে দেয়। তারা দুই ঘণ্টা ধরে আমাদের ওপর নির্মম নির্যাতন চালায়। দুজনে জানান, চেয়ারম্যান তারেকসহ তাদের মারধর করেছেন শহিদুল খান, হানিফ হাওলাদার, হাসান ডাক্তার, সজল হাওলাদার, রানা জমাদ্দার, সুজন শরীফ, বাদল বিশ্বাস, ফেরদৌস সরদার, মিন্টু খান, মিলন, রানা হাওলাদার, সাবেক ইউপি সদস্য কাইয়ুম হাওলাদার ও মিজান মোল্লা।

    সাবেক চেয়ারম্যান তারেক বলেন, তারা বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা কামরুল হাসান হিমুর লোক। আমাকে হত্যার উদ্দেশ্যে ৮ জনের একটি টিম হামলা চালাতে আসে। ধাওয়া করে দুজনকে আটকে মারধর করে উত্তেজিত জনতা। পুলিশ জানতে পেরে তাদের উদ্ধার করে নিয়ে যায়। তারেক বলেন, আমাকে হত্যাচেষ্টার ঘটনায় সোমবার বিকালে আমি বাদী হয়ে মজিদ ও মনুসহ বেশ কয়েকজনের নামোল্লেখপূর্বক বাবুগঞ্জ থানায় একটি এজাহার করেছি। আমার ওপর হামলা চেষ্টার প্রতিবাদে বিকাল সাড়ে ৫টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। তারেক বলেন, এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের চাচাতো ভাই। এজন্য উপজেলা আওয়ামী লীগের সমাবেশ থেকে সভাপতি খালেদ হোসেন সরদার স্বপন জয়কে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার কথা বলেছেন।

    বাবুগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, আগরপুর ইউপির সাবেক চেয়ারম্যান সরদার তারেকুল ইসলাম তারেক এবং উপজেলা চেয়ারম্যান সরদার খালিদ হোসেন স্বপনের বাবার হত্যা মামলার আসামি মারধরের শিকার মজিদ সরদার। মজিদ সরদার ও সাবেক চেয়ারম্যান তারেক একই বাড়ির বাসিন্দা হলেও দীর্ঘদিন পর মজিদ সরদার গ্রামে ঢুকলে চেয়ারম্যানের অনুসারীরা তাদের আটকে মারধর করেছে। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের