২৪শে অক্টোবর, ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    ১৯৪২ সালে নির্মিত ভবনে চলছে ট্রাফিক পুলিশের কার্যক্রম

    দেশ জনপদ ডেস্ক | ৭:০০ মিনিট, সেপ্টেম্বর ০৫ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ ১৬ বছর ধরে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ভোলা জেলা ট্রাফিক পুলিশের কার্যক্রম। যেকোনো মুহূর্তে ভবন ধসে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বছরের পর বছর এই ভবনে কার্যক্রম চললেও কার্যালয় সরানোর উদ্যোগ নেওয়া হয়নি।

    জেলা ট্রাফিক পুলিশ কার্যালয় সূত্র জানায়, সদর মডেল থানা কম্পাউন্ডের পরিত্যক্ত ভবনে চলছে কার্যক্রম। গত এক বছরে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা কয়েক হাজার যানবাহন আটক করেছে। এসব যানবাহনের বিরুদ্ধে দুই হাজার ২৭৭ মামলা করেছে ট্রাফিক বিভাগ। এসব মামলায় কোটি টাকার ওপর জরিমানা আদায় করে সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছে।

    ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার বলেন, গত এক বছরে (২০২০ সালের ১ জুলাই থেকে ২০২১-এর ৩০ জুন পর্যন্ত) বিভিন্ন অপরাধে দুই হাজার ২৭৭টি মামলা করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ২৫টি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ৮১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ওই টাকা সরকারের রাজস্ব খাতে জমা দেয় ট্রাফিক বিভাগ। চলতি বছরের জুন মাসে ১৫ লাখ ৩২ হাজার ৬০০ টাকা এবং জুলাই মাসে ১৩ লাখ ৯৮ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। করোনার সংক্রমণরোধে চলা লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় এই দুই মাসে জরিমানার পরিমাণ বেশি।

    পুলিশ সুপার বলেন, শুধুমাত্র দুর্ঘটনাকবলিত যানবাহন আটক করা হয়। মামলার পর বেশির ভাগ যানবাহন জরিমানা পরিশোধ করে ছাড়িয়ে নিয়ে যান মালিকেরা। বর্তমানে আটক কোনও যানবাহন নেই। ট্রাফিক পুলিশের মামলা ছাড়াও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে যেসব জরিমানা করা হয়, সেগুলোও রাজস্ব খাতে জমা দেওয়া হয়। মামলার জরিমানা থেকে আয় সংশ্লিষ্ট সরকারি খাতে জমা হয়। এখান থেকে কাউকে কোনও ধরনের সুবিধা দেওয়া হয় না।

    তিনি বলেন, সদর মডেল থানা কম্পাউন্ডের পরিত্যক্ত ভবনে চলছে জেলা ট্রাফিক পুলিশের কার্যালয়। ১৯৪২ সালে নির্মিত ভবনটিতে একসময় ভোলা থানার কার্যক্রম চলতো। গত ১৫-১৬ বছর ধরেই এটি ঝুঁকিপূর্ণ ভবন। ২০১৫ সালে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। বর্তমানে শহরের তিন খাম্বা এলাকায় একটি ভাড়া বাড়ি দেখা হচ্ছে। অনুমোদন পেলে ভবনটি সরিয়ে নেওয়া হবে।

    পুলিশ সুপার আরও বলেন, বর্তমানে দুই জন টিআই, তিন জন সার্জেন্ট, এক জন টিএসআই, পাঁচ জন এটিএসআই ও ১৪ জন কনস্টেবল দিয়ে জেলার ট্রাফিক কার্যক্রম চলছে। এখানে আরও জনবল ও কর্মকর্তাদের যানবাহন দরকার।

    শহরের বিভিন্ন পণ্যের ডিস্ট্রিবিউটর সাামাদ রবিন বলেন, অভিযানের সময় ট্রাফিক পুলিশ কারণে-অকারণে আমাদের জরিমানা করে। একজন ডিস্ট্রিবিউটর গাড়ি থেকে পণ্য নামিয়ে রিটেইলারের দোকানে পৌঁছে দেয়। অথচ রিটেইলারের দোকানের সামনে গাড়ি দাঁড় করানোর অপরাধে আমাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। আমার মতো এরকম অনেককে জরিমানা দিতে হয়।

    এ বিষয়ে জানতে চাইলে জেলা ট্রাফিক সার্জেন্ট সোয়েবুল ইসলাম বলেন, অযথা কাউকে জরিমানা করা হয় না। অনেক জেলায় ট্রাফিক পুলিশের একাধিক জোন রয়েছে। কিন্তু ভোলায় নেই। চরফ্যাশন উপজেলায় ট্রাফিক পুলিশের কার্যক্রম নেই। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের অনুরোধে শহরের একজন সার্জেন্ট লালমোহন বাজারে দায়িত্ব পালন করছেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: স্পিকার হাফিজ
    • ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু
    • ভোলায় পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু
    • নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
    • ভোলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল দোকান, দিশাহারা বৃদ্ধ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের