৩০শে আগস্ট, ২০২৬ | ১৫ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    অপরাধ হলে রেজিগনেশন লেটার দেবো : মেয়র সাদিক আবদুল্লাহ

    দেশ জনপদ ডেস্ক | ৬:০৬ মিনিট, আগস্ট ১৯ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে মধ্যরাতের ঘটনার পর সদর উপজেলা পরিষদ কাউন্সিলসহ আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মধ্যরাতে গণমাধ্যম কর্মীদের কাছে তার বক্তব্য তুলে ধরেছেন।

    আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, ঘটনার অবশ্যই জোড়ালো তদন্ত চাইব। অবশ্যই আমরা আইনের আশ্রয় নেবো। মেয়র হিসেবে এভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। আমি মেয়র হিসেবে তাহলে ব্যর্থ! প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে শপথ পড়িয়েছেন। আমার বাবা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি আমার রেজিগনেশন লেটার দিয়ে দেবো।

    ঘটনার বিবরণে তিনি বলেন, যে কাজ করতে গিয়ে এ ঘটনা, ওই কাজটি আমাদের রেগুলার কাজ। আপনারা ছিলেন, সংবাদ সম্মেলনে আগেই আমি ব্যানার নিয়ে স্টেটমেন্ট দিয়েছি, পুরোনো ব্যানার বা ভূইফোর সংগঠনের ব্যানারগুলো সরিয়ে ফেলতে। এতে শহর পরিষ্কার হবে। আর আপনারা জানেন মনে হয়, আমার নিজের করা ব্যানারটিও আমি খুলে ফেলেছি।

    আর সেই ধারাবাহিকতায় পরিষ্কার করতে করতে তারা থানা কাউন্সিলে গিয়েছে। আপনারা দেখেছেন থানা কাউন্সিলের ভেতরে বিভিন্ন লোকজন, বিভিন্ন ব্যানার দেয়। আর যেখানে সিটি করপোরেশনের লোকজন কাজ করছিল সেটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসা নয়। ওখানে পুকুর আছে, যেখানে সাধারণ মানুষ গোসল করে। ওখানে মসজিদ আছে। ওখানে আরো অনেক অফিস আছে, ওখান থেকে পেছনে বসবাসকারী মানুষদের যাতায়াতের রাস্তাও রয়েছে।

    সিটি করপোরেশনের কর্মীরা আমাকে যেটা জানিয়েছেন, ওখানে কাজ প্রায় শেষের পথে ছিল, পরিষ্কার করে চলে আসবে তখন ইউএনও সাহেব বের হয়ে সিটি করপোরেশনের কর্মীদের বলেছেন, কার কাছে জিজ্ঞাসা করে সেখানে তারা গিয়েছে। কর্মীরা বলেছে, তাদের গালাগালি করা হয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার বাসায় হামলার অভিযোগ আনা হয়েছে। কিন্তু ওনার বাসার গেটের ভেতরে কি তারা ঢুকেছে? ওখানে আমাদের ১ নম্বর যুগ্ম সম্পাদক ছিল, তারপর প্রচার সম্পাদকের সাথে সিনিয়রদের পাঠালাম সেখানে কী হয়েছে দেখার জন্য।

    তিনি বলেন, যখন তারা আমাকে বললো যে গুলি হচ্ছে, তখন বাসায় আমি। আমাদের সিটি করপোরেশনের সিও, মহানগর আওয়ামী লীগের অনেক নেতারা উপস্থিত ছিলেন। আমি তাৎক্ষণিক একাই ঘটনাস্থলে চলে গেলাম। সিও সাহেবও পেছনে পেছনে রওনা দিলেন। আমি যখন ঘটনাস্থলে গিয়ে হেলমেট খুলে কর্মীদের বললাম তোমরা গেটের বাইরেই দাঁড়াও, কেউ ভেতরে যেও না। এরপর একা থানা কাউন্সিলের গেট দিয়ে যখন ভেতরে যাওয়ার চেষ্টা করলাম এবং বললাম, আমি বরিশাল সিটি করপোরেশনের মেয়র। তারা এ কথা শুনে, অনবরত গুলি করা শুরু করলো। এর মধ্যে পেছনে যে নেতা-কর্মীরা ছিল, তারা সকলে এসে মানবপ্রাচীর বানিয়ে আমাকে বাইরে নিয়ে এলো। তারপর ওখানে থেকে আমার খুবই খারাপ লাগছে, খুবই লজ্জা লাগছে। তাই আমি ওখান থেকে চলে আসছি। চলে আসার পর শুনলাম আবারো গুলি হয়েছে। আমাদের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুকে রেখে আসছিলাম, যাতে ওখানে অপ্রীতীকর কিছু না হয়।

    মেয়র আরো বলেন, আমি গুলিবিদ্ধ হইনি। তবে আমাকে গুলি করা হয়েছে। আর এগুলো আমার জ্যাকেটের কারণে শরীরের ভেতরে লাগেনি। কিন্তু গায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি। আর গুলির সময় নেতাকর্মীরা সামনে চলে আসায় তাদের গায়েই গুলিগুলো লেগেছে। কতজনের গায়ে লেগেছে তা আমি হিসেব করে বলতে পারবো না। কতজন নেতাকর্মী আহত হয়েছেন এ বিষয়ে এখন কিছু বলতে পারবো না।

    কোনো নেতার ব্যানারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে কি না- এমন প্রশ্নের উত্তরে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, কী বলবো বলেন, গুলি করা হয়েছে ওখানে। মেয়রের গায়েও পর্যন্ত গুলি করা হয়েছে।

    মেয়র বলেন, আমি ওখানে যাওয়ার পর পুলিশ কমিশনার সাহেব, র‌্যাবের সিও, আনসাররা গুলি করায় আনসারদের প্রধানকেও ফোন করেছি। কিন্তু আমি চলে আসার পর পুলিশ বের হয়ে আসার পরও আবারো না কি গুলি হয়েছে। মহানগর আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম সম্পাদককে যেহেতু আটকে রাখা হয়েছে, তাই হয়তো প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু আলোচনার জন্য ভেতরে যাওয়ার চেষ্টা করেছেন। তাকে গুলি করা হয়েছে, ৩৫-৩৭টি শটগানের গুলির পিলেট তার গায়েও লেগেছে।

    বরিশালের মেয়র বলেন, আমাদের সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস ব্যানার উচ্ছেদের সময় থেকেই ওখানে ছিল। তার গায়েও গুলি লাগছে।

    তিনি আরো বলেন, আপনার (ইউএনও) সাথে (কর্মীদের) কথা কাটাকাটি হয়ে থাকলে আমাকে বলতে পারতেন। বরিশালে এত বছরে এমন কোনো ঘটনা ঘটেনি যে এভাবে আমাদের গুলি করা লাগবে। আবার শুনলাম, যারা আহত হয়েছে তাদের গ্রেফতার করার জন্য মেডিক্যালে গেছে। তাহলে ঠিক আছে, অপরাধ হয়ে থাকলে তাদের হয়নি। আমি মেয়র মাথা পেতে নিলাম। আমি রেজিগনেশন লেটার প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দেবো।

    এ ধরনের ঘটনার পেছনে কোনো কারণ আছে কি না তা জানতে চাইলে মেয়র বলেন, আমি সিটি করপোরেশনের দায়িত্ব পালন করছি। আমাদের প্রশাসনের কাছে যেতে হয় না। আমরাই স্বয়ংসম্পূর্ণ। আমাদের নিজেদের ইনকাম-বাজেট থেকে চলার চেষ্টা করছি। বাংলাদেশের যে কয়টি সিটি করপোরেশন আছে, তার মধ্যে বরিশাল সিটি করপোরেশন দুর্নীতিমুক্ত। এটাও চ্যালেঞ্জ করে বলতে পারি। সরকারি অনুদান না পেয়েও আমাদের বেতন-ভাতা সব চলমান। পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে রাস্তা করতেছি। আর এগুলাই কারো যদি চোখের শূল হয় তাহলে আমি কী করবো।

    সবশেষে তিনি বলেন, কর্মকর্কতা-কর্মচারী ও নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ খবর নেয়া হচ্ছে। অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আমার মন খারাপ হয়ে যাওয়ায় আমি বাসায় চলে আসি। তারপরও অনেকে বলে আমার মাথা গরম, মাথা গরম হলে তো ওই জায়গায় অনেক কিছু হতে পারতো।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    • বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    • বরিশালে ১৪০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    • বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪
    • বরিশালে টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী
    • কলেজছাত্রের হাত বিচ্ছিন্ন : আসামীদের রক্ষায় ধ’র্ষ’ণচেষ্টা মামলা পর এবার লু’ট’পা’ট মামলা
    • বরিশালে ৪টি খাসি চুরি করে চামড়া ও নাড়িভুঁড়ি ফেলে মাংস নিয়ে গেল চোরচক্র
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    • সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    • বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    • বরিশালে ১৪০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    • সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ! ডিসেম্বরকে টার্গেট করে নতুন ছক
    • বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪
    • বরিশালে টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী
    • পটুয়াখালীতে যুবদলের কমিটির বিরোধে দফায় দফায় সংঘাত, আহত ১২
    • কলেজছাত্রের হাত বিচ্ছিন্ন : আসামীদের রক্ষায় ধ’র্ষ’ণচেষ্টা মামলা পর এবার লু’ট’পা’ট মামলা
    • বরিশালে ৪টি খাসি চুরি করে চামড়া ও নাড়িভুঁড়ি ফেলে মাংস নিয়ে গেল চোরচক্র
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    •  সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    •  বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    •  বরিশালে ১৪০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    •  সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ! ডিসেম্বরকে টার্গেট করে নতুন ছক
    •  বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    •  সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    •  বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    •  বরিশালে ১৪০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    •  সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ! ডিসেম্বরকে টার্গেট করে নতুন ছক