৩০শে আগস্ট, ২০২৬ | ১৫ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরগুনা

    বরগুনায় মৎস্য আহরণের নামে চলছে পোনা নিধন!

    দেশ জনপদ ডেস্ক | ৬:৫১ মিনিট, আগস্ট ১৭ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ সাগর উপকূলীয় জেলা বরগুনার বুড়ীশ্বর (পায়রা), বিষখালী ও বলেশ্বর এই তিনটি নদ-নদীতে ছোট ফাঁসের গড়া জাল, বেড় জাল, ভাসা জাল ও বেহেন্দি জালের মাধ্যমে বছরের পর বছর অবাধে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির রেণু পোনা।

    এই তিনটি নদ-নদীতে ছোট ফাঁসের জাল দিয়ে চলছে অবৈধভাবে মাছ ধরা। মৎস্য সংরক্ষণ আইনে সোয়া চার ইঞ্চির কম ফাঁসের জাল ব্যবহার করা দন্ডনীয় অপরাধ জেনেও নিবিঘ্নে বছরের পর বছর এক শ্রেণীর সংঘবদ্ধ চক্র এভাবে মাছের পোনা নিধন করে যাচ্ছে।

    বরগুনার এই তিনটি নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বুড়ীশ্বর, বিষখালী ও বলেশ্বর নদের শতাধিক কিলোমিটার এলাকাজুড়ে খুঁটি গেড়ে ছোট ফাঁসের গড়া জাল, বেড় জাল, ভাসা জাল ও বেহেন্দি জাল পেতে অবাধে মাছ ধরা হচ্ছে।

    বরগুনা সদরের বড়ইতলা ফেরীঘাটের দক্ষিণ পার্শ্বে গিয়ে দেখা গেছে, সন্ধ্যার পরে চলে পোনা নিধনের মহোৎসব।

    এছাড়াও বিষখালী নদীর দু’পাড়ে জেলেরা বাগদা-গলদা চিংড়ি, পোয়া মাছ ধরার নামে নিধন করছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ।

    বরগুনা সদরের চালিতাতলী থেকে সোনাতলা বুড়ীশ্বর নদীর দুই পাড়, বিষখালী নদীর বড়ইতলা-নলী থেকে গোড়াপদ্মা পর্যন্ত, তালতলী থেকে তেঁতুলবাড়িয়া হয়ে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত এবং বলেশ্বর নদের মোহনা থেকে পশ্চিমে চরদুয়ানি পর্যন্ত এলাকাজুড়ে এসব জাল পেতে রাখা হয়।

    সম্প্রতি রাত সাড়ে আটটার দিকে বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নের বড়ইতলা এলাকায় গিয়ে দেখা যায়, বিশখালী নদীতে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ৩৫ জন জেলে বেহেন্দি, বেড় ও গড়া জাল পেতে দিয়ে মাছ ধরছেন।

    এ সকল জেলেরা সাধারণত পোয়া, টেংরা, গুলিশাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরলেও এদের জালে এসব মাছের পাশাপাশি অসংখ্য মাছের পোনা আটকা পড়ে।

    এসব ক্ষুদ্রাকৃতির পোনা কোনো কাজে লাগে না বলে তারা ফেলে দেয়। কেউ কেউ হাঁস-মুরগীর খাবারের জন্য বাড়ি নিয়ে যায়।

    জাটকা ইলিশ বিরোধী অভিযানের মুখে দক্ষিণাঞ্চলের মৎস শিকারীরা নদ-নদীতে পোনা মাছ ধরার মহোৎসবে বেশী মেতে উঠে।

    পোনা মাছ মারার জাল হিসেবে পরিচিত বেহেন্দি ও মশারি জাল দিয়ে জাটকার চেয়েও ছোট সাইজের ইলিশ, রিঠা, আইর, পাঙ্গাস, কাচকি, চাপিলা, চাপিদা, ভাটা, বায়লা, পুঁটি, বাইন ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ নির্বিচারে শিকার করছে।

    এসব মাছ কোনটা কোন জাতের তা দেখে চেনা মুশকিল। অধিকাংশই গুঁড়া মাছ হিসাবে কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে। একটু বড়গুলো নানা প্রজাতির হলেও তা মিলিয়ে ‘সাচরা মাছ’ হিসাবে ভাগ দিয়ে বাজারে বিক্রি হচ্ছে।

    বিষখালী নদীতে গিয়ে দেখা যায়, বেহেন্দি জাল দিয়ে মাছ ধরছেন অনেকে। এক জেলে বলেন, ‘সবাই ধরে, আমিও হেইতে ধরি। কেউ তো কিছু কয় না।

    আমাগো এলাকায় এই রহম তিন -চার’শর বেশি নৌকায় ভাসা জাল দিয়া মাছ ধরে।’ কয়েকজন জেলে বলেন, জালে জাটকা, পোয়া, তপসি, টেংরাসহ অন্য প্রজাতির অনেক মাছ আর পোনা ধরা পড়ে। যেসব পোনা বিক্রি করে লাভ নেই, তারা সেগুলো ফেলে দেন।

    বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা সোলায়মান হাওলাদার বলেন, ‘এসব জাল উচ্ছেদের ব্যাপারে তারা স্থানীয় মৎস্য কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন।’

    জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, ‘ছোট ফাঁসের এসব জাল বন্ধে তারা অভিযান চালাচ্ছেন। এর মধ্যে অনেক জাল ধরে পুড়িয়ে ফেলা হয়েছে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • আমড়া-লেবু দেওয়ার প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
    • বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
    • ট্রলারডুবির প্রায় ৪৮ ঘণ্টা পর বরগুনার এক জেলের মরদেহ উদ্ধার
    • বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার
    • আমতলীর শীর্ষ সন্তাসী নয়া বরিশালে গ্রেফতার
    • বরগুনায় পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক
    • ৩ হাত জমির জন্য, চাচি ও ভাবিকে কুপিয়ে জখম
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    • সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    • বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    • বরিশালে ১৪০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    • সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ! ডিসেম্বরকে টার্গেট করে নতুন ছক
    • বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪
    • বরিশালে টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী
    • পটুয়াখালীতে যুবদলের কমিটির বিরোধে দফায় দফায় সংঘাত, আহত ১২
    • কলেজছাত্রের হাত বিচ্ছিন্ন : আসামীদের রক্ষায় ধ’র্ষ’ণচেষ্টা মামলা পর এবার লু’ট’পা’ট মামলা
    • বরিশালে ৪টি খাসি চুরি করে চামড়া ও নাড়িভুঁড়ি ফেলে মাংস নিয়ে গেল চোরচক্র
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    •  সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    •  বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    •  বরিশালে ১৪০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    •  সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ! ডিসেম্বরকে টার্গেট করে নতুন ছক
    •  বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    •  সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    •  বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    •  বরিশালে ১৪০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    •  সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ! ডিসেম্বরকে টার্গেট করে নতুন ছক