৩০শে আগস্ট, ২০২৬ | ১৫ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    লিড

    দুর্নীতির অভিযোগে বিসিসির ১২ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

    দেশ জনপদ ডেস্ক | ১:২০ মিনিট, আগস্ট ১৪ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ।। দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) থেকে ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তবে বিষয়টি আইনসিদ্ধ হয়নি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এখানে বিসিসির আইন অগ্রাহ্য করে ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) আইন অনুযায়ী চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি করেছেন তারা।

    চাকরিচ্যুতরা হলেন সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) কাজী মনিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মতিন, নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কমল ও জহিরুল ইসলাম, চিফ অ্যাসেসর মো. আজম, জনসংযোগ কর্মকর্তা মো. রুমেন, এস্টেট কর্মকর্তা মাহাবুবুর রহমান শাকিল, হিসাবরক্ষক মো. মাইনুদ্দিন, আইন সহকারী রফিকুল ইসলাম, অফিস সহকারী আব্দুস সালাম ও মো. হায়াতুল।বিসিসির কার্যালয় সূত্র জানায়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০১৯ সালের ২৯ জানুয়ারি একযোগে ৩২ কর্মকর্তা-কর্মচারীকে ওএসডি করা হয়। বিভিন্ন সময় তাদের মধ্যে কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার চিঠির মাধ্যমে ওই ১২ জনকে চাকরিচ্যুত করা হলো।

    চাকরিচ্যুত করার অনুলিপি বিসিসির সচিব, মেয়রের একান্ত সচিব, প্রশাসনিক কর্মকর্তা এবং সব বিভাগীয় শাখা প্রধানকে দেওয়া হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুলিপি দেওয়ার বিষয় উল্লেখ নেই চিঠিতে। ২০২০ সালের ২৩ আগস্ট চতুর্থ পরিষদের নবম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩ মাসের বেতন পরিশোধপূর্বক চাকরিচ্যুত করা হলো বলে চিঠিতে উল্লেখ রয়েছে। চিঠিতে স্বাক্ষর করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।

    চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, এখানে বিসিসির আইন অগ্রাহ্য করে অবৈধভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত করার আগে শোকজ ও তদন্ত কমিটি গঠনসহ একাধিক প্রক্রিয়ার বিষয় রয়েছে। কিন্তু বিসিসি খোঁড়া অজুহাত তুলে আড়াই বছরের অধিক সময় আমাদের ওএসডি করে রাখে। ওই সময় বেতনের একটা অংশ দেওয়ার নিয়ম থাকলেও দেওয়া হয়নি। গত বৃহস্পতিবার সরাসরি চাকরিচ্যুত করার চিঠি দেওয়া হয়। সেখানে উল্লেখ রয়েছে, তিন মাসের বেতন প্রদানপূর্বক চাকরিচ্যুত করা হলো।

    সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) কাজী মনিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার আমি চিঠি পাই। তবে আমার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। অনিয়মতান্ত্রিকভাবে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে।

    কাজী মনিরুল অভিযোগ করেন, আমার বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তা সুনির্দিষ্টভাবে প্রমাণের উল্লেখ নেই চিঠিতে। বিধিমালা অনুযায়ী চাইলে আমাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারতো। কিন্তু কোনও ধরনের শোকজ ও তদন্ত কমিটি গঠন না করেই আমাকে চাকরিচ্যুত করা আইনসিদ্ধ হয়নি।

    এ ব্যাপারে জানতে চাইলে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ কোনও সদুত্তর না দিয়ে প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন।

    প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, চাকরিচ্যুত করার বিষয়টি সত্য। শনিবার বিবৃতির মাধ্যমে বিস্তারিত জানানো হবে তাদের।

    ২০২০ সালের অক্টোবর মাসে বিসিসির হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মশিউরকে বিভিন্ন সময়ে ঘুষ গ্রহণ ও ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ঠিকাদারকে বিল প্রদান, ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট আজিজ শাহীনকে নামে-বেনামে স্বজনদের বিপরীতে করপোরেশনের স্টল বরাদ্দ দেওয়া এবং কর্মচারী ও গ্রাহকের কাছ থেকে ঘুষ গ্রহণ, একই অভিযোগে বাজার সুপারিনটেনডেন্ট নুরুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদের বিরুদ্ধে একটি প্রতিষ্ঠানকে বিসিসির রাস্তা খুঁড়তে সহায়তা করায় চাকরিচ্যুত করা হয়।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    • সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ! ডিসেম্বরকে টার্গেট করে নতুন ছক
    • পটুয়াখালীতে যুবদলের কমিটির বিরোধে দফায় দফায় সংঘাত, আহত ১২
    • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
    • গৌরনদীর বেদেপল্লীতে দু’গ্রুপে পাল্টাপাল্টি হামলা, নারীসহ আহত ১৫
    • আমড়া-লেবু দেওয়ার প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
    • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় ৬০ জন শনাক্ত, গ্রেপ্তার ৩২
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    • ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    • বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    • সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    • বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    • বরিশালে ১৪০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    • সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ! ডিসেম্বরকে টার্গেট করে নতুন ছক
    • বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪
    • বরিশালে টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী
    • পটুয়াখালীতে যুবদলের কমিটির বিরোধে দফায় দফায় সংঘাত, আহত ১২
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    •  ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    •  বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    •  সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    •  বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    •  আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    •  ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    •  বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    •  সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    •  বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি