২৪শে অক্টোবর, ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরগুনা

    ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে লণ্ডভণ্ড ‘শুভসন্ধ্যা’ সমুদ্র সৈকত

    দেশ জনপদ ডেস্ক | ৬:৩৮ মিনিট, মে ৩০ ২০২১

    নিজস্ব প্রতিবেদক।। বাতাসের ঝিরিঝিরি শব্দে দোল খায় সবুজ ঝাউবন। যেখানে ঝাউগাছগুলো ‘শুভসন্ধ্যা’র সৌন্দর্য বর্ধন করতো।

    সৌন্দর্য দেখতে যেখানে হাজারো মানুষের ভিড় জমতো, সেখানে আজ অগণিত জীবন্ত গাছের মৃত্যুর মিছিল দেখছে সবাই।বঙ্গোপসাগরের তীরবর্তী বিস্তীর্ণ জলরাশি ‘শুভসন্ধ্যা’ সমুদ্র সৈকত।

    বালুময় দীর্ঘ সৈকত ঝাউবনের সবুজ সমীকরণের এ দৃশ্যটি যেন প্রকৃতি প্রেমের একটি উদাহরণ। এখানে দাঁড়িয়ে সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করা যায়।

    ঘূর্ণিঝড় ইয়াসের ছোবলে শুধু ‘শুভসন্ধ্যা’ই লণ্ডভণ্ড হয়নি, লণ্ডভণ্ড হয়েছে বঙ্গোসাগরের তীরবর্তী প্রকৃতির অপরূপ লীলানিকেতন ফকিরহাটের টংরাগিরি, নিশানবাড়িয়া, পাথরঘাটার হরিণবাড়িয়া, বিহঙ্গদ্বীপ পর্যটন কেন্দ্র। এর আগে গত বছর ঘূর্ণিঝড় আম্পানেও শুভসন্ধ্যার ১০ হেক্টর সৈকতের প্রায় ২৫ হাজার ঝাউগাছ ঝড়ে উপড়ে পড়ে, ভেঙে গিয়েছিল পর্যটকদের যাতায়াতের জন্য নির্মিত রাস্তাও।

    সরেজমিনে ঘুরে দেখা যায়, বঙ্গোসাগরের তীরবর্তী প্রকৃতির অপরূপ লীলানিকেতন ফকিরহাটের টংরাগিরি, নিশানবাড়িয়ার শুভসন্ধ্যা ও পাথরঘাটার হরিণবাড়িয়া পর্যটন কেন্দ্র ইয়াসের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে। উপকূলীয় জেলা বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাটের টেংরাগিরি বনাঞ্চল, একই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়ার শুভসন্ধ্যা এবং পাথরঘাটার হরিণঘাটা ও বিহঙ্গদ্বীপ পর্যটন কেন্দ্র ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সৌন্দর্য্য হারিয়ে লণ্ডভণ্ড হয়ে কোনোমতে দাঁড়িয়ে আছে।

    দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল টেংরাগিরির একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে শুভসন্ধ্যা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে শুভসন্ধ্যার প্রায় ৫০ ফুট প্রস্থ ও ৩ কিলোমিটার দৈর্ঘ্য ঝাউবন। যে ঝাউবনটি ছিলো শুভসন্ধ্যার প্রধান সৌন্দর্য। এছাড়াও হরিণঘাটা ও বিহঙ্গদ্বীপের অনেক গাছ উপরে গিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    স্থানীয়রা জানান, প্রতি বছর এখানে উপমহাদেশের সব চেয়ে বড় জোছনা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব ঘিরে লাখো মানুষের সমাগম ঘটে। তাছাড়া প্রতিদিন হাজারো পর্যটক আসতো। সমুদ্রের মূল আকর্ষণ ছিল ঝাউবন। বিভিন্ন দুর্যোগ ও জলোচ্ছ্বাসের কারণে ঝাউবন বিলীনের পথে।

    সিডর, আয়লা, নারগিস, বুলবুল,আম্পানসহ বড় বড় দুর্যোগকে মোকাবিলা করেছে এই বন। বনের কারণে রক্ষা পেয়েছে উপকূলবাসী। উপকুলীয় এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষাকারী হিসেবে কাজ করেছে উপকূলীয় সবুজবেষ্টনি। ম্যানগ্রোভ বন উপকূলকে সব সময় রক্ষা করে আসছে। আর সেই রক্ষা কবজই ইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে। এই বন না থাকলে উপকূলকে বাচাঁনো সম্ভব হতো না বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

    তালতলী রেঞ্জের কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় ইয়াস ও স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পাওযায় টেংরাগিরি, শুভসন্ধ্যা, বিহঙ্গদ্বীপ ও হরিণঘাটা বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের তীরবর্তী প্রায় দেড় কিলোমিটার পাড় ভেঙে গেছে ও নদীর পানির সঙ্গে ভেসে গেছে অনুমানিক ছয় হাজারের বেশি গাছ।

    বরগুনার পর্যটন উদ্যোক্তা সাংবাদিক সোহেল হাফিজ ও আরিফুর রহমান বলেন, বরগুনা জেলা পর্যটনপ্রেমীদের একটি অভ্যয়ারণ্য। শুভসন্ধ্যা, হরিণঘাটা, ইকোপার্ক, বিহঙ্গদ্বীপ বনাঞ্চলসহ কালমেঘা পর্যটন কেন্দ্র ও নীলিমা পয়েন্ট পর্যটকদের আকৃষ্ট করে। ইয়াসে ক্ষতিগ্রস্ত শুভসন্ধ্যাসহ পর্যটন স্পটগুলো আগের পরিবেশে ফিরিয়ে আনা দরকার। সারা বছরই এই সমুদ্র সৈকত দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসতেন।

    চলমান করোনা ভাইরাসের কারণে বন্ধ পর্যটনকেন্দ্রগুলো। পর্যটকদের যেমন ছিল সমুদ্রপ্রিয়তা তেমনই প্রিয় ছিলো মনমুগ্ধকর ঝাউবন। সেই উপকূলের সৌন্দর্য্য লুকিয়ে থাকতো যে ঝাউবনের ভেতর, সেই ঝাউবনের সৌন্দর্য ইয়াসের তাণ্ডবে হারিয়ে গেছে। উপমহাদেশে ‘জোছনা উৎসব’ হয় এই ‘শুভসন্ধ্যা’য়।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বাংলাদেশের বিদ্যুৎ বেচার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ
    • পায়রা নদীতে বিষাক্ত বর্জ্য, হুমকিতে মৎস্য সম্পদ ও জেলেদের জীবিকা
    • ফাঁসির রায় মাথায় নিয়ে ৬ বছর কনডেম সেলে মিন্নি, কবে শেষ হবে অপেক্ষা?
    • ২৪ ঘণ্টায় বরগুনার মর্গে পাঁচ লাশ, চাঞ্চল্যের সৃষ্টি
    • বরগুনা-২ আসনের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ‘ছাত্রলীগের ১৫ নেতা–কর্মী’ আটক
    • বরগুনায় স্বর্ণের কারখানার মিলল গাঁজা
    • বরগুনার উপকূলে বাড়ছে ভাঙন, হুমকিতে জনপদ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    •  বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    •  ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের