২৫শে অক্টোবর, ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    লিড

    বরিশালে সাংবাদিকদের স্বেচ্ছায় কারাবরণের আবেদন

    দেশ জনপদ ডেস্ক | ৯:১৬ মিনিট, মে ২০ ২০২১

    স্বেচ্ছায় কারাবরণের আবেদনে উল্লেখ করা হয়েছে, বরিশালে কর্মরত সাংবাদিকরা সরকারের বিভিন্ন দফতর থেকে সংবাদ সংগ্রহের প্রাথমিক পর্যায়ে কৌশলগত কারণে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা অবহিত হন না। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম যে কথিত অপরাধে কারাগারে, আমরা মনে করি সেই একই অপরাধে আমরাও অপরাধী।

    সংগঠনের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান বলেন, আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা থানায় স্বেচ্ছায় কারাবরণে করতে গিয়েছি। রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, তাকে মুক্তি দেওয়া এবং তাকে যারা হয়রানি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। সংগঠনের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার বলেন, রোজিনা ইসলামকে যারা মিথ্যা অভিযোগে হেনস্তা ও মামলা করেছেন, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এসব দুর্নীতিবাজ কর্মকর্তাকে মন্ত্রণালয় থেকে অব্যাহতি দিতে হবে।

    তবে কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, বরিশালে কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক থানায় এসেছেন এবং লিখিত কিছু কাগজ আমাকে দিয়েছেন। তারা মৌখিকভাবে আমাকে জানিয়েছেন স্বেচ্ছায় কারাবরণ করতে চাচ্ছেন তারা। যেহেতু তাদের বিরুদ্ধে এ ঘটনায় কোনো মামলা নেই, সেহেতু মামলার আসামি ছাড়া আত্মসমর্পণ আইনে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, সম্মানিত সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির জন্য তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, এটি তাদের নাগরিক অধিকার। বাকি সিদ্ধান্ত বিজ্ঞ আদালত গ্রহণ করবেন।

    স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন, সিনিয়র সাংবাদিক শামীম আহম্মেদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ, বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেল, দৈনিক ভোরের কাগজের বরিশাল প্রতিনিধি এম কে রানা, নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের ডিভিশনাল করেসপনডেন্ট তন্ময় তপু, আজকের তালাশ পত্রিকার সম্পাদক মারুফ হোসেন, বরিশালের আজকাল পত্রিকার বার্তা সম্পাদক কে এম নয়ন।

    এছাড়াও একাত্মতা পোষণ করেন ন্যায় অন্যায় পত্রিকার বার্তা সম্পাদক রিয়াজ পাটোয়ারি, দ্য নিউ ন্যাশন পত্রিকার বরিশাল প্রতিনিধি মাসুদ রানা, হ্যালো বরিশাল ডটকম-এর জিয়াউল করিম মিনার, আনন্দ টেলিভিশনের মজিবর রহমান নাহিদ, পাঠকের সংবাদের মনিরুজ্জামান খান, ভোরের আলো পত্রিকার এন আমিন রাসেল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন, বরিশালের কথা পত্রিকার এম. জুয়েল, বাংলাদেশের আলো পত্রিকার বরিশাল প্রতিনিধি এএইচ আর হিরা, তারুণ্যের বার্তা পত্রিকার মেহেদী তামিম প্রমুখ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন