২৬শে অক্টোবর, ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে ইলিশের অভয়াশ্রমে অভিযান বন্ধ মৎস্য বিভাগের!

    দেশ জনপদ ডেস্ক | ৭:০৮ মিনিট, মার্চ ০৪ ২০২১

    নিজস্ব প্রতিবেদক॥ দুই দিনের সফরে বরিশাল আসছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী সামস আফরোজ। তার সফরের প্রস্তুতি নিতে গিয়ে ইলিশের অভয়াশ্রমে অভিযান বন্ধ রেখেছে স্থানীয় মৎস্য বিভাগ। এ কারণে বরিশালে ২ দিন ধরে দৃশ্যমান কোনো অভিযান নেই মৎস্য বিভাগের।

    এই সুযোগে অভয়াশ্রমে দেদারছে মাছ শিকার করছেন জেলেরা। যদিও মহাপরিচালকের আগমনকে কেন্দ্র করে অভয়াশ্রমের অভিযান শিথিল করা হয়নি বলে দাবি করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

    দেশের ছয়টি ইলিশ অভয়াশ্রমের মধ্যে পটুয়াখালীর আন্দারমানিক নদীর ৪০ কিলোমিটার অভয়াশ্রমে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৩ মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল সরকারের। অপর পাঁচটি অভয়াশ্রমের মধ্যে ষষ্ঠ অভয়াশ্রম হলো বরিশাল জেলা সীমানার মধ্যে।
    বরিশাল সদরের কীর্তনখোলা, কালাবদর ও আড়িয়াল খাঁ নদীর মোহনা হবিনগর থেকে মাসকাটা, গজারিয়া, নয়াভাঙ্গনী এবং মেঘনা নদীর হিজলার গৌরবদী পর্যন্ত ৮২ কিলোমিটারে ষষ্ঠ অভয়াশ্রমে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। পহেলা মার্চ ঢাক ঢোল পিটিয়ে অভয়াশ্রমে মাছ শিকার রোধে প্রশাসন অভিযান শুরু করলেও গত ২ দিন ধরে দৃশ্যমান কোনো অভিযান নেই মৎস্য বিভাগের।

    প্রথম দিনে মাত্র সাতজন জেলেকে আটক করে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। এই সময়ে ২২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪ হাজার মিটার অবৈধ মশারি জাল এবং ৩টি বেহুন্দি জাল উদ্ধার করে ধ্বংস করেছে তারা।

    কিন্তু গত ২দিনে তেমন কোনো অভিযান নেই মৎস্য বিভাগের। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখলেও মৎস্য বিভাগের অভিযান না থাকায় অভয়াশ্রমে নজরদারি নেই। এ কারণে অভয়াশ্রমে মাছ শিকার চলছেই।

    মৎস্য বিভাগ সূত্র জানায়, দুই দিনের সফরে আগামী শুক্রবার বিকেলে আকাশ পথে বরিশাল আসছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী সামস আফরোজ। ওইদিন রাতে নগরীর কাশীপুর হ্যাচারী কার্যালয়ের সভাকক্ষে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন তিনি। পরদিন শনিবার বার্ষিককর্ম সম্পাদক চুক্তির অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক কর্মশালায় যোগ দেবেন মহাপরিচালক।

    এরপর জেলার বাকেরগঞ্জের দুধল মৌ এলাকায় মৎস্য গ্রামে বিভিন্ন মাছের খামার পরিদর্শনে যাবেন তিনি। তার এই সফরের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ কারণে তারা অভয়াশ্রমের অভিযানে মনোনিবেশ করতে পারছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    তবে জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, প্রতিদিনই অভয়াশ্রমে অভিযান হচ্ছে। প্রথম দুই দিনে সাতজন জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার তৃতীয় দিনেও অভিযান পরিচালিত হয়েছে। তবে অভিযানের সাফল্য জানাতে পারেননি তিনি।

    জেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, মহাপরিচালকের দুই দিনের সফরের প্রস্তুতি চলছে। অভয়াশ্রমে অভিযানও চলছে। একটির জন্য আরেকটি কোনোভাবে ব্যাহত হচ্ছে না বলে দাবি করেন তিনি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক
    • বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ
    • ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ, কাঠগড়ায় নৌ পুলিশ
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন