১৭ই জুলাই, ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    জনভিত্তি না থাকলে হিল্লি-দিল্লি দৌড়েও কোনো লাভ হবে না : রিজভী

    দেশ জনপদ ডেস্ক | ৭:১৯ মিনিট, ফেব্রুয়ারি ১৫ ২০২১

    রিপোর্ট দেশ জনপদ॥ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আল-জাজিরার এক রিপোর্টেই ক্ষমতাসীন দলের সবাই দিল্লিতে ধর্ণা দিচ্ছেন। জনভিত্তি না থাকলে হিল্লি-দিল্লি দৌড়েও কোনো লাভ হবে না।’

    সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলে সরকারের উদ্যোগের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, ‘আল-জাজিরার এক প্রতিবেদনে আপনার রাজসিংহাসন থরথর করে কেঁপে উঠল। আপনার গোয়েন্দা বাহিনীর প্রধান, আমলাদের প্রধান, পুলিশ বাহিনীর প্রধান সব দিল্লিতে যাচ্ছেন। কারণ আপনার ক্ষমতার উৎস তো জনগণ নয়। জিয়াউর রহমান বারবার বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এটা জিয়াউর রহমানের একটি মহান বাক্য মানুষের মুখেমুখে। আর আপনার ক্ষমতার উৎস তো আমরা জানি। জনভিত্তি না থাকলে হিল্লি-দিল্লি দৌড়ে কোনো লাভ হবে না।’

    তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে আপনি কোন মুখে জিয়াউর রহমানের খেতাব বাতিলের কথা বলেন? এটা তো প্রতিহিংসা। এই প্রতিহিংসা করতে গিয়ে আপনি একের পর এক রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে, দেশপ্রেম নিয়ে যে কাজগুলো করছেন, এটা ইতিহাসের “জঘন্যতম কালো অধ্যায়” হিসেবে রচিত হবে।’

    রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে তো কথা বলার অধিকার নেই, ডিজিটাল নিরাপত্তা আইন কত কালাকানুন। প্রতিটা মানুষের কণ্ঠের মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়ে রাখা হয়েছে। কথা বললেই মামলা।’

    ইতিহাসের পটভূমি তুলে ধরে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি কি আয়নার দিকে তাকান না? আপনি কি আপনার মন্ত্রিপরিষদের দিকে তাকান না? আপনি কাদেরকে সেখানে রেখেছেন? শেখ মুজিবের হত্যাকারী যাদেরকে বলা হচ্ছে, তাদেরকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দেয়ার যখন ব্যবস্থা করা হয় তখন তো জিয়াউর রহমান বন্দি ছিলেন; গৃহবন্দি ছিলেন। তখন তো আপনাদের সমর্থনেই একটি ক্যু হয়েছিল খালেদ মোশাররফের নেতৃত্বে। সেদিন আমরা টেলিভিশনে দেখেছি- খালেদ মোশাররফের মা-ভাই বঙ্গবন্ধুর ছবি নিয়ে ৩২ নম্বরে মিছিল করেছে। সেই খালেদ মোশাররফই তো আপনার পরিবারের হত্যাকারীদের থাইল্যান্ডে পাঠিয়ে দিয়েছে। এ কথা আপনার মন্ত্রীরা বলে না কেনো? আপনার নেতারা বলে না কেনো? সেদিন তো খালেদ মোশাররফ ক্ষমতায় ছিলেন। তাহলে তারা জিয়াউর রহমানের কথা বলছে কেনো? জিয়াউর রহমান তো চাকরি করতেন। তিনি সেকেন্ড ম্যান ছিলেন, এক নম্বর ব্যক্তিও ছিলেন না।’

    তিনি আরও বলেন, ‘সেই সময়ে এক নম্বর ব্যক্তি যিনি ছিলেন, যার দায়-দায়িত্ব ছিল রাষ্ট্রপতিকে রক্ষা করার; তিনি টেলিফোনে বলছেন, “আপনি প্রাচীর টপকে পার হয়ে যান”। এতো বড় কাপুরুষ ভীরু লোককে আপনার পিতা সেনাবাহিনীর প্রধান বানিয়েছিলেন। অথচ সিনিয়র ছিলেন জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি। আর এই কারণেই বোধহয় তাকে সেনাবাহিনীর প্রধান করা হয়নি। যাকে করা হয়েছিল- তিনি শেখ মুজিবুর রহমানকে “প্রাচীর টপকে” বের হয়ে যেতে বলেছিলেন। এই হচ্ছে আপনাদের সেই সেনাপ্রধানের চরিত্র। আর সেই লোককেই কিনা আপনারা এমপি বানিয়েছিলেন। রূপগঞ্জ থেকে আপনি এমপি বানাননি?’

    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ তো ১৯৭২-৭৫ সালে ক্ষমতায় ছিল। আপনাকে ক্যাপ্টেন নাছির গ্রেফতার করেছিল কেনো? এই উত্তরটি আপনি দেবেন- কেন আপনাকে গ্রেফতার করেছিল? আপনি তো আওয়ামী লীগের বড় নেতা, ক্ষমতায় থাকলে তো সবাই আপনাদেরকে ভয় পায়। কিন্তু সেই সময়ে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কেনো আপনাকে ক্যাপ্টেন নাছির গ্রেফতার করেছিল, এই উত্তরটা আপনি দেন।’

    ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি: বরিশালে প্রধানমন্ত্রী
    • বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!
    • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল প্রশাসনে ব্যাপক প্রস্তুতি
    • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কি সুখবর দিবেন তিনি?
    • বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
    • জুলাই কারও একার নয়, সবার অর্জন: প্রধানমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    • বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    • বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    • প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    • চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
    • পিরোজপুর ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ
    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান
    • বরিশাল-পটুয়াখালীসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
    • বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    •  বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    •  বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    •  প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    •  চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
    •  বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    •  বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    •  বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    •  প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    •  চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১