বরিশাল
নিখোঁজের পর অবশেষে খোঁজ মিলেছে স্কুলছাত্র সৌরভ দাস শানের।
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী স্কুলছাত্র সৌরভ দাস শানকে অবশেষে উদ্ধার করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাত প্রায় ৩টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের একটি স্থান থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে স্থানীয় থানা পুলিশ শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করে। বর্তমানে তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
শানকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় তার পরিবারে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।



