২১শে জুলাই, ২০২৬ | ৬ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    দেশ জনপদ ডেস্ক | ১১:২৮ মিনিট, সেপ্টেম্বর ১৪ ২০২০

    মার্চ-এপ্রিলে দেশব্যাপী ইউপি নির্বাচন
    রিপোর্ট দেশ জনপদ ॥ আগামী বছরের মার্চ-এপ্রিলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবারও দেশব্যাপী ধাপে ধাপে ভোট করার চিন্তা আছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির। এক্ষেত্রে ভোট গ্রহণের জন্য ৪০ থেকে ৩৭ দিন হাতে রেখেই র্নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রথম ধাপের ভোট মার্চের মাঝামাঝি হতে পারে। দ্বিতীয় ধাপের ভোট মার্চের শেষে এবং এপ্রিলে তৃতীয় ধাপের ভোট হতে পারে। এ জন্য ফেব্র“য়ারির শুরুতে তফসিল ঘোষণা করবে কমিশন। এবার দলীয় প্রতীকে ব্যালট পেপারের পাশাপাশি উপজেলা সদরের ইউপিগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। আইন অনুযায়ী আগামী বছরের ২১ মার্চের মধ্যে প্রথম ধাপের নির্বাচন করতে হবে কমিশনকে। গতকাল নির্বাচন কমিশন স্থগিত পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর মধ্যে রংপুর সদর উপজেলার তিনটি, ভোলার লালমোহনের একটি ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি ইউনিয়নে ভোট হবে আগামী ২০ অক্টোবর। অক্টোবর জুড়েই স্থগিত বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে পরিষদের মেয়াদের বিষয়ে বলা হয়েছে- “কোন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, …সংশ্লিষ্ট পরিষদের প্রথম সভা অনুষ্ঠানের তারিখ হতে পাঁচ বছর সময়ের জন্য উক্ত পদে অধিষ্ঠিত থাকবেন। পরিষদের নির্বাচনের বিষয়ে বলা হয়েছে-পরিষদ গঠনের জন্য কোন সাধারণ নির্বাচন ওই পরিষদের জন্য অনুষ্ঠিত পূর্ববর্তী সাধারণ নির্বাচনের তারিখ হতে পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। আইনে উল্লেখ রয়েছে- দৈব-দুর্বিপাকজনিত বা অন্যবধি কোন কারণে নির্ধারিত ৫ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে, সরকার লিখিত আদেশ দ্বারা, নির্বাচন না হওয়া পর্যন্ত কিংবা অনধিক ৯০ দিন পর্যন্ত, যা আগে ঘটবে, সংশ্লিষ্ট পরিষদকে কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা দিতে পারে।

    উল্লেখ্য, ২০১৬ সালে মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে ভোট আয়োজন করে কমিশন। প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হয় ২২ মার্চ। এর পর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হয়। তবে এবার ইউপি সংখ্যাও কিছু বেড়েছে। ইসি সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে দেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তবে ২০০ ইউপিতে মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে আছে। এ ছাড়া বছরের অন্যান্য সময়ও কিছু ইউপিতে সাধারণ নির্বাচন হওয়ায় ৪ হাজার ১০০ ইউপিতে ধাপে ধাপে করতে হবে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। আগামী বছরের ফেব্র“য়ারির প্রথম সপ্তাহে তফসিল দেয়া শুরু হবে। নির্বাচন চলবে বছর জুড়েই। তবে আগামী অক্টোবরে প্রায় দুই শতাধিক ইউপিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গতবারের মতো আসন্ন ইউপির ভোটও হবে দলীয় প্রতীকে। চেয়ারম্যান বা মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, নভেম্বর থেকে যেসব নির্বাচনের সময় হবে তা করা হবে। তিনি বলেন, অক্টোবর থেকে স্থগিত নির্বাচন শুরু হবে। আর নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির মধ্যে যখন যে নির্বাচন আসবে তা যথাসময়ে করা হবে। পাঁচ ইউপিতে ভোট ২০ অক্টোবর : গতকাল নির্বাচন কমিশন স্থগিত পাঁচ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। পাঁচ ইউপি হলো- রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিণী, হরিদেবপুর, চন্দনপাট। ভোলার লালমোহন উপজেলার ফরাশগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদে ভোট হবে আগামী ২০ অক্টোবর। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, এসব ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। আর প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি: বরিশালে প্রধানমন্ত্রী
    • বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!
    • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল প্রশাসনে ব্যাপক প্রস্তুতি
    • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কি সুখবর দিবেন তিনি?
    • বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে চলন্ত লঞ্চে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    • বরিশালে সাত শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
    • বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
    • ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’ আলোচনায় ফাইনালের আগে মেসির বক্তব্য
    • বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার
    • এনসিপি নেতা কাফির বিরুদ্ধে দখল-চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা
    • শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ডাকাতি!
    • ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
    • স্বামীর মৃত্যুর পর সন্তানসহ গৃহবধূকে বাড়ি ছাড়া করলো ননদ-ভাসুর ছেলে, আদালতে মামলা
    • পটুয়াখালী-ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে চলন্ত লঞ্চে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    •  বরিশালে সাত শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
    •  বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
    •  ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’ আলোচনায় ফাইনালের আগে মেসির বক্তব্য
    •  বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার
    •  বরিশালে চলন্ত লঞ্চে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    •  বরিশালে সাত শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
    •  বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
    •  ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’ আলোচনায় ফাইনালের আগে মেসির বক্তব্য
    •  বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার