১লা নভেম্বর, ২০২৬ | ১৬ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    প্রশাসনিক সিদ্ধান্তের দ্বারপ্রান্তে দুই দশকের অপেক্ষা

    স্থায়ীকরণের আশায় বিসিসির ৬৩ কর্মচারী

    নিজেস্ব প্রতিবেদক | ১০:৩৬ মিনিট, ডিসেম্বর ১৪ ২০২৫

    মির্জা রিমন ॥  দীর্ঘদিনের আশ্বাস, একের পর এক সভা-সেমিনারের প্রতিশ্রুতি এবং নথির পর নথি ঘুরপাকের পর এবার স্থায়ীকরণের বিষয়ে নতুন করে আশার আলো দেখছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৬৩ জন কর্মচারী। দীর্ঘ দুই দশক ধরে নগরবাসীর সেবায় নিয়োজিত এসব কর্মচারীর স্থায়ীকরণ ইস্যু অবশেষে প্রাতিষ্ঠানিক আলোচনার টেবিলে উঠলেও বাস্তব সিদ্ধান্তে পৌঁছাতে এখনো সময় নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    সর্বশেষ গত ৮ ডিসেম্বর ৬৩ কর্মচারীর স্থায়ীকরণ বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বরিশাল সিটি করপোরেশনের সচিব, চীফ রেভেনিউ অফিসার (সিআরও), প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী (পানি), হিসাবরক্ষন কর্মকর্তা এবং আইন উপদেষ্টা। কমিটির দায়িত্ব হলো কর্মচারীদের নিয়োগসংক্রান্ত নথি, আদালতের রায়, চাকুরি বিধিমালা-২০১০ এবং বিদ্যমান প্রশাসনিক প্রক্রিয়া পর্যালোচনা করে স্থায়ীকরণের বিষয়ে সুপারিশ প্রদান।

    সিটি করপোরেশন চাকুরি বিধিমালা-২০১০ অনুযায়ী, ২০১০ সালের পূর্বে সরকারি বিধি অনুসরণ করে যেসব ব্যক্তি অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন, তাদের করপোরেশনের নিয়মিত কর্মচারী হিসেবে গণ্য করার স্পষ্ট বিধান রয়েছে। এই বিধান অনুযায়ী ৬৩ কর্মচারীর স্থায়ীকরণে আইনি কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এর আগেও সাবেক প্রশাসক রায়হান কাওছার গত ৬ আগস্ট করপোরেশনের সাধারণ সভায় স্থায়ীকরণের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দিলেও তা বাস্তবায়ন না করেই দায়িত্ব ছাড়েন। ফলে কর্মচারীদের মধ্যে হতাশা ও অনাস্থা আরও বেড়ে যায়।

    কমিটি গঠনের এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তদন্ত ও সুপারিশ কমিটি। এতে কর্মচারীদের মধ্যে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা বলছেন, অতীতেও একাধিকবার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত আসেনি। নগরবাসীর প্রত্যাশা আইন ও মানবিকতার আলোকে দ্রুত এই দীর্ঘদিনের সমস্যার ন্যায্য সমাধান আসবে।

    অপরদিকে আন্দোলনরত কর্মচারীরা জানিয়েছেন, গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী যদি দ্রুত স্থায়ীকরণের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তাহলে তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবেন। তবে এ বিষয়ে অযথা বিলম্ব বা সিদ্ধান্তহীনতা চলতে থাকলে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও স্পষ্টভাবে জানিয়েছেন তারা।

    এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “বিষয়টি নিয়ে আজও একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমাদের আইন উপদেষ্টা ইতোমধ্যে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পাশাপাশি সার্বিক আইনগত দিকগুলো বিশ্লেষণ করছেন। সবকিছু বিবেচনায় নিয়ে শিগগিরই এ বিষয়ে একটি আইনসম্মত ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

    সব মিলিয়ে বলা যায়, দীর্ঘদিনের এই জটিলতা এখন প্রশাসনিক সিদ্ধান্তের একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আইনগত অবস্থান স্পষ্ট, প্রয়োজনীয় নথিপত্রও প্রস্তুত এখন কেবল অপেক্ষা সাত সদস্যের কমিটির সুপারিশ কত দ্রুত বাস্তব সিদ্ধান্তে পরিণত হয়। আইন ও মানবিকতার আলোকে দ্রুত সিদ্ধান্ত আসবে এই প্রত্যাশাতেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট কর্মচারী ও নগরবাসী। হয়তো এই সিদ্ধান্তের মধ্য দিয়েই দুই দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    • বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    • পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ
    • এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৫০ জন
    • কীর্তনখোলায় জাহাজের ধাক্কা কার্গোর তলা ফেটে ভিজল দুই ট্রাক গম, ডুবল ৫ স্পিডবোট
    • বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল, পাসের হার কমে ৪৪.৮৪ শতাংশ
    • কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    • ফোনে চাঁদা দাবি, ৫০ লাখ-১ কোটি টাকার হুমকি; গ্রেপ্তার ১
    • এনিমেল লাভারসের উদ্যোগে ৪ বন্য বানর উদ্ধার, আটক ৪ বাজিকর
    • বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    • পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ
    • পটুয়াখালীতে ৮ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি একমাত্র ছাত্রকে
    • ‘আমি বাড়ি ফিরতে চাই’—স্বজনদের খুঁজে পেতে পথে পথে ঘুরছেন বৃদ্ধা কুলসুম
    • এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৫০ জন
    • কীর্তনখোলায় জাহাজের ধাক্কা কার্গোর তলা ফেটে ভিজল দুই ট্রাক গম, ডুবল ৫ স্পিডবোট
    • বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল, পাসের হার কমে ৪৪.৮৪ শতাংশ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    •  ফোনে চাঁদা দাবি, ৫০ লাখ-১ কোটি টাকার হুমকি; গ্রেপ্তার ১
    •  এনিমেল লাভারসের উদ্যোগে ৪ বন্য বানর উদ্ধার, আটক ৪ বাজিকর
    •  বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    •  পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ
    •  তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    •  ফোনে চাঁদা দাবি, ৫০ লাখ-১ কোটি টাকার হুমকি; গ্রেপ্তার ১
    •  এনিমেল লাভারসের উদ্যোগে ৪ বন্য বানর উদ্ধার, আটক ৪ বাজিকর
    •  বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    •  পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ