১লা অক্টোবর, ২০২৬ | ১৬ই আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    সিঙ্গাইরে গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল ৪৮ ভরি সোনা

    আল-আমিন | ৭:৪৮ মিনিট, জুন ১৩ ২০২৪

    র‍্যাব সদস্য পরিচয়ে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক সোনা ব্যবসায়ীর লুট করা ৪৮ ভরি সোনা এক আসামির বাড়ির গোয়ালঘরের মেঝের মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর গ্রামে এক আসামির বাড়ির গোয়ালঘর থেকে এ সোনা উদ্ধার করা হয়।

    এর আগে এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে ওই ব্যবসায়ীর লুট হওয়া আরও ৪৭ ভরি সোনা এখনো উদ্ধার হয়নি। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান সংবাদ সম্মেলনে আসামিদের গ্রেপ্তার ও সোনা উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানান।

    গ্রেপ্তার দুই আসামি হলেন ফরিদপুরের কোতোয়ালি থানার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক শেখ (৫০) এবং রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর গ্রামের শাহ আলম মিয়া (৪৮)।

    সিঙ্গাইর থানা–পুলিশ এবং এজাহার সূত্রে জানা গেছে, ঢাকার দোহারের পূর্ব লটাখোলা গ্রামের সুমন হালদারের দোহারের জয়পাড়া বাজারে নির্ঝর অলংকার নিকেতন নামে একটি জুয়েলারি দোকান রয়েছে। তিনি ছালিমাটি থেকে সোনা বের করে বিভিন্ন স্থানে বিক্রি করেন। ১ জুন সকালে দোকানের দুই কর্মচারী নিয়ে পূর্ব লটাখেলা গ্রামের বাড়ি থেকে সুমন একটি প্লাস্টিকের ব্যাগে করে ৯৫ ভরি স্বর্ণালংকার ও সোনার পাত নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে সিঙ্গাইরের চারিগ্রাম বাজারে সোনা ব্যবসায়ী আবুল হোসেনের কাছে বিক্রির জন্য যাচ্ছিলেন।

    সকাল সাতটার দিকে সিঙ্গাইরের জামশা আমতলা এলাকায় তাঁদের বহনকারী অটোরিকশাটি পৌঁছালে সাত থেকে আটজন ডাকাত সদস্য নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে তাঁদের অটোরিকশার গতি রোধ করেন। এরপর তাঁদের মারধর করে সুমনের কাছ থেকে সোনার ব্যাগটি ছিনিয়ে নেন। পরে তাঁদের হাত, পা ও চোখ বেঁধে টেনেহিঁচড়ে একটি হাইয়েস গাড়িতে তোলেন। এরপর তিনজন ডাকাত সদস্য তাঁদেরসহ গাড়িটি নিয়ে সিঙ্গাইরের দিকে রওনা হন। আর দুটি মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন ডাকাত সোনার ব্যাগটি নিয়ে অন্যত্র চলে যান।

    এরপর হাইয়েস গাড়িটি জামশা বাজারে গিয়ে যানজটে পড়লে স্থানীয় লোকজন আটক করেন। এরপর সোনা ব্যবসায়ী সুমনসহ তিনজনকে গাড়ি থেকে উদ্ধার করেন এবং তিন ডাকাত সদস্যকে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। এদিকে সিঙ্গাইরের গোলাইডাঙ্গা বাজারের লোকজন মোটরসাইকেলে থাকা একজনকে আটক করেন স্থানীয় লোকজন। গণপিটুনির শিকার চার ডাকাত সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

    এ ঘটনায় ওই দিন দিবাগত রাতে ভুক্তভোগী সোনা ব্যবসায়ী সুমন হালদার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় এক সেনাসদস্যকে আসামি করা হয়। তিনি র‌্যাব-১–এ কর্মরত ছিলেন। সেনাসদস্য হওয়ায় আসামিকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সামরিক আদালতে তাঁর বিচার হবে বলে জানান সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম।

    মামলার তদন্ত কর্মকর্তা ও সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) মনোহর আলী বলেন, গ্রেপ্তার তিন আসামি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী গ্রামের সম্রাট মৃধা (২৮), নগরকান্দা উপজেলার রাধানগর পূর্বপাড়া গ্রামের মিরাজুল শেখ (২৮) এবং পাবনার আটঘরিয়া উপজেলার পাটেশ্বর গ্রামের এ কে আমিজ উদ্দিন (৫২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।

    আজ সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া টোল প্লাজা এলাকা থেকে আসামি সিদ্দিক শেখকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যমতে বুধবার বিকেলে রাজবাড়ীর শ্রীপুর গ্রাম থেকে আসামি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। এরপর শাহ আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ির গোয়ালঘরের মেঝের মাটি খুঁড়ে লুট হওয়া সোনার ৪৮ ভরি উদ্ধার করা হয়।

    এ ব্যাপারে সিঙ্গাইর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, বাকি সোনাগুলো পলাতক অন্য আসামিদের কাছে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার ওই দুই আসামিকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ মামলায় ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    • জলবায়ু সুরক্ষা ও ক্ষতিপূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯ প্রস্তাব
    • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
    • পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
    • ‘অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে’: গণপূর্ত প্রতিমন্ত্রী
    • ৫০০ টাকা কেজি ভারত-মিয়ানমারের ইলিশ দেশে বিক্রি ১৪০০-১৮০০!
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • বরিশালে যুবদল নেতাকে আটকে রাখলো শিক্ষার্থীরা, ৩ মাসের কারাদণ্ড
    • বরিশালে বাবাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
    • ২৪ ঘণ্টায় বরগুনার মর্গে পাঁচ লাশ, চাঞ্চল্যের সৃষ্টি
    • ভোলার নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
    • পবিপ্রবিসহ পাঁচ প্রতিষ্ঠানের যৌথ গবেষণা প্রস্তাব বিসিসি প্রশাসকের কাছে হস্তান্তর
    • নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন
    • বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ে জড়িত ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি
    • বিসিসির নির্দেশনা অমান্য করে নগরীতে চলছে বালু আনলোড ও জলাশয় ভরাট
    • বিষখালী নদীতে ইলিশ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    •  বরিশালে যুবদল নেতাকে আটকে রাখলো শিক্ষার্থীরা, ৩ মাসের কারাদণ্ড
    •  বরিশালে বাবাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
    •  ২৪ ঘণ্টায় বরগুনার মর্গে পাঁচ লাশ, চাঞ্চল্যের সৃষ্টি
    •  ভোলার নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
    •  বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    •  বরিশালে যুবদল নেতাকে আটকে রাখলো শিক্ষার্থীরা, ৩ মাসের কারাদণ্ড
    •  বরিশালে বাবাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
    •  ২৪ ঘণ্টায় বরগুনার মর্গে পাঁচ লাশ, চাঞ্চল্যের সৃষ্টি
    •  ভোলার নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন