৫ই আগস্ট, ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    রাজনীতি

    শিগগিরই আসছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

    কামরুন নাহার | ১:৫৩ মিনিট, মার্চ ১৫ ২০২০

    শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার চিন্তা করছে সরকার। তবে প্রথম দফায় শুধু রাজধানীর স্কুল কলেজ এবং দ্বিতীয় দফায় সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন করোনা পরিস্থিতি অস্বাভাবিকপর্যায়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ভাববে সরকার। পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।এদিকে সারা দেশ থেকে  শিক্ষা অধিদফতরে প্রতিদিন যে রিপোর্ট আসছে তাতে দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠানেই কমে গেছে শিক্ষার্থী উপস্থিতি। কোনো কোনো প্রতিষ্ঠানে অর্ধেকের বেশি শিক্ষার্থীই স্কুলে কলেজে আসছে না। অন্যদিকে ১২ মার্চ সরকার ঘোষণা দিয়েই স্কুলের প্রাত্যহিক শরীর চর্চা ও মাঠে জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধ করে দিয়েছে। মাঠের প্রাত্যহিক সমাবেশের পরিবর্তে এখন শ্রেণিকক্ষেই জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে।এই পরিস্থিতিতে ১৭ মার্চের পরেই স্কুল কলেজ বন্ধ ঘোষণা হওয়ার একটি কথা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাঝে চাউর হয়েছে। তবে এই ঘোষণা কবে দেয়া হবে তা কেউই নিশ্চিত করে বলতে পারেননি। আগামীকাল সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।এ ছাড়া করোনার আতঙ্কে বিশ্বের প্রায় ৩৩ দেশের স্কুল কলেজও ইতোমধ্যে বন্ধ রাখা হয়েছে। এর আগে গত ৯ মার্চ শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি জানিয়েছিলেন বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ ঘোষণা করা হবে না।সাংবাদিকদের প্রশ্নের জবাবেও ওই দিন তিনি বলেছিলেন, করোনাভাইরাসের প্রভাব সম্পর্কে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআরের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে করোনার সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপদ রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলাপ-আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি সংশ্লিষ্টরা। তবে আগামী দু-তিন দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসতে পারে বলে একটি আভাস পাওয়া গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব জানিয়েছেন, যেকোনোভাবেই শিক্ষার্থীদের করোনাভাইরাস থেকে নিরাপদে রাখা হবে। এ জন্য যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে হয় তাও করা হবে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে একাধিক বৈঠকও হয়েছে। তবে ভীতি এড়াতে সহনশীল অবস্থায় স্কুল কলেজ বন্ধের ঘোষণাটি দেয়া হবে।শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, করোনার ঝুঁকি এবং দেশবাসীর ভীতি এড়াতে সাময়িকভাবে ঢাকা সিটি করপোরেশন এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চিন্তাভাবনা চলছে। আগামী দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তবে করোনাভাইরাস থেকে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নানাভাবে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। শিক্ষকদের মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের এ ভাইরাস সম্পর্কে সচেতন করা হচ্ছে। আতঙ্ক না ছড়িয়ে সবাইকে সচেতন করে তুলতে শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে।তিনি আরো জানান, এখনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়নি তবে তেমন পরিস্থিতি হলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের কিভাবে আরো বেশি নিরাপত্তা নিশ্চিত করা যায় সে বিষয়েও চিন্তাভাবনা চলছে।উল্লেখ্য করোনাভাইরাসকে ইতোমধ্যে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। সারা বিশ্বের ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলে এ ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। মৃতের সংখ্যা ছয় হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা বেড়ে দেড় লাখ ছুঁইছুঁই।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভাড়াটে লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিতর্কিত করার মিশন!
    • দেশে পা রাখলেই হাসিনা গ্রেপ্তার!
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম
    • ১৬ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা নিয়েছেন বরিশালের সাবেক মেয়র খোকন
    • অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ আসিফ মাহমুদ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ছুটির রাতে খোলা ঝালকাঠি পৌর ভূমি অফিসে তহশিলদার, অর্থ আদায়ের অভিযোগে নতুন প্রশ্ন
    • পটুয়াখালীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
    • বরিশালে রাস্তার পাশে পড়েছিল ত্রাণের ৯ বস্তা কম্বল
    • বরগুনায় মৃত ভেবে মিলাদ, ১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর
    • পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ
    • তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত
    • বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
    • পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
    • অতিরিক্ত বিলের অভিযোগকে অস্বীকার করছে বিদ্যুৎ বিভাগ
    • বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ছুটির রাতে খোলা ঝালকাঠি পৌর ভূমি অফিসে তহশিলদার, অর্থ আদায়ের অভিযোগে নতুন প্রশ্ন
    •  পটুয়াখালীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
    •  বরিশালে রাস্তার পাশে পড়েছিল ত্রাণের ৯ বস্তা কম্বল
    •  বরগুনায় মৃত ভেবে মিলাদ, ১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর
    •  পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ
    •  ছুটির রাতে খোলা ঝালকাঠি পৌর ভূমি অফিসে তহশিলদার, অর্থ আদায়ের অভিযোগে নতুন প্রশ্ন
    •  পটুয়াখালীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
    •  বরিশালে রাস্তার পাশে পড়েছিল ত্রাণের ৯ বস্তা কম্বল
    •  বরগুনায় মৃত ভেবে মিলাদ, ১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর
    •  পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ