২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    পটুয়াখালী

    লেবুখালী সেতু যাদের চিন্তা বাড়ালো

    দেশ জনপদ ডেস্ক | ৭:৩১ মিনিট, অক্টোবর ১১ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের পায়রা নদীর ওপর লেবুখালী সেতু হয়েছে। এতে এলাকাবাসী খুশি। কিন্তু বিমর্ষ চিত্তে বসে থাকতে দেখা গেলো লেবুখালীর ফেরি-নির্ভর ব্যবসায়ীদের। সেতুর কাজ শুরুর পর থেকেই তারা পড়ে গিয়েছিলেন চিন্তায়—‘এখন তবে পরিবারকে খাওয়াবো কী!’ সেতুর কাজ শেষ। কিন্তু ফেরিতে থাকা হকারদের জীবিকার গতি হয়নি এখনও।

    এ নিয়ে লেবুখালী ও পটুয়াখালী প্রান্তে থাকা শতাধিক দোকানি এবং ফেরিতে থাকা ভাসমান অর্ধশত ব্যবসায়ীর খোঁজ পাওয়া যায়। সবাই বিকল্প কাজের সন্ধানে আছেন। তাদের ভরসা এখন একটাই, এলাকায় ব্রিজ ও আশপাশে ঘুরতে আসা পর্যটকরা।

    বরিশাল প্রান্তে লেবুখালী ফেরি সংলগ্ন দোকানি কাওসার হোসেন জানালেন, ‘২৫ থেকে ৩০ বছর ধরে ফেরিঘাটই আমাদের জীবিকা যুগিয়েছে। অনেক আগ থেকেই শুনে আসছি ব্রিজ হচ্ছে। খবরটা ভালো লাগলেও মনে খটকা লাগতো- ফেরি চলা শুরু হলে সংসার চালাবো কী করে। এভাবে কত বছর চলে গেলো টের পাইনি। এরমধ্যে পরিবারও বড় হয়েছে। এ ব্যবসার বাইরে কিছু শিখিনি।’

    আরেক দোকানি মিজান সওদাগর জানালেন, ‘ব্রিজ হওয়ায় আমরা অখুশি নই। কিন্তু সমস্যা হলো আয় নিয়ে। ব্রিজ নির্মাণের পর থেকেই বিকল্প কিছু করার চিন্তা করছি। অনেকে অন্য জায়গায় দোকান দিয়েছে। কিন্তু আমাদের মতো যাদের আয় কম তাদের পক্ষে দোকান রাখা সম্ভব হয়নি। শুনছি ব্রিজ খুলে দিলে দুই পাড়ে পর্যটন কেন্দ্র হবে। এখন আশায় আছি ওই ব্রিজকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে।’

    ফেরিতে ভাসমান আমড়া বিক্রেতা সাইফুল ইসলাম ও ডিম বিক্রেতা মো. সাইদ বলেন, ‘মৌসুমে আমড়া থেকে শুরু করে শসা ও ডিম বিক্রি করতাম। প্রতিদিন হাজার টাকাও আয় হয়। সবটাই চলে যায় সংসারের পেছনে। সঞ্চয় হয় না। চাল, ডাল, ডিম, তেল সব কিছুর দাম বেড়ে চলেছে। এখন তো এতদিনকার আয়ের পথও বন্ধ হয়ে গেলো।’

    ভাতের দোকানি সোহাগ খান বলেন, ২৮ বছর ধরে তিনি এ দোকান করছেন বাবার সঙ্গে। এখন পড়েছেন চিন্তায়। বিকল্প কিছু খুঁজছেন। ঠিক করেছেন একটি এনজিও থেকে ঋণ নিয়ে এলাকায় ব্যবসা করবেন। ভাতের ব্যবসা ভালো বোঝেন বলে আগের ব্যবসাই চালিয়ে যাবেন তিনি।’

    চা দোকানি নাসির ও ফল বিক্রেতা জাহিদুল বলেন, ‘নদীর ওপর সেতু হওয়ার পর আমাদের কী হবে এ নিয়ে চিন্তা করে লাভ কী। চিন্তা করে পথ খুলবে না। সমস্যা হলো বছরের পর বছর এক ব্যবসা করে আসায় এতেই অভিজ্ঞ হয়েছি। এখন নতুন কিছু করতে গেলে সমস্যায় পড়বো।’

    এদিকে নাসিরের মতে, ব্রিজ খোলার সংবাদে এনজিওগুলোও ঋণ দেওয়া বন্ধ রেখেছে। তারা ঋণের টাকা ওঠাতে ব্যস্ত। সেতু চালুর পর অবস্থা বুঝে তারা ঋণ দেবে বলে জানিয়েছে।

    ফেরিঘাটে থাকা একাধিক ব্যবসায়ী বললেন, সেতু খুললেও কেউ কেউ নৌকা নামাবে নদীতে। পর্যটকরা যাতে নদীতে ঘুরতে পারে সে জন্য। কেউ ভাসমান হোটেল দেওয়ার কথা ভাবছেন। তাছাড়া দুই প্রান্তে যদি সরকার বিনোদন কেন্দ্র করে দেয়, তা হলেও আর চিন্তা থাকবে না। তাছাড়া একটি মার্কেট করার কথাও রয়েছে।

    প্রসঙ্গত, এ মাসের দ্বিতীয় সপ্তাহে যান চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হতে পারে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে লেবুখালী পয়েন্টে পায়রা নদীর ওপর ১ হাজার একশ’ ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের অন্যতম নান্দনিক পায়রা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা রয়েছে সেতুটির।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
    • এখন আর রাতে ভোট হবে না: এবিএম মোশারফ
    • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পেস্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল
    • পটুয়াখালী-৩ : নুরুল হকের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর
    • বাউফলের গ্রামগঞ্জের ভোটারদের জানা নেই গনভোটের হ্যাঁ বা না ভোট সম্পর্কে
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত