২৬শে অক্টোবর, ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    লবণের কেজি ৩ টাকা ৭৫ পয়সা, উৎপাদন খরচ ৬ টাকা ২৫ পয়সা

    কামরুন নাহার | ৪:১৩ মিনিট, ফেব্রুয়ারি ১৮ ২০২০

    দেশের প্রধান লবণ উৎপাদন কেন্দ্র কক্সবাজারের মাঠে আকস্মিক লবণের দাম এযাবৎকালের সর্বনিম্নে নেমে এসেছে। সোমবার কক্সবাজারের কতুবদিয়া ও মহেশখালী দ্বীপের মাঠ পর্যায়ে প্রতি মণ উৎপাদিত লবণের দাম ছিল মাত্র ১৫০ টাকা। অর্থাৎ প্রতি কেজি লবণের দাম মাত্র ৩ টাকা ৭৫ পয়সা। অথচ প্রতি কেজি লবণ উৎপাদনে চাষিদের খরচ হয় ৬ টাকা ২৫ পয়সা। মাত্র এক সপ্তাহে দাম উদ্বেগজনকভাবে কমে গেছে। গেল সপ্তাহেও ছিল মণ প্রতি ১৮০ টাকা।লবণের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় কক্সবাজার উপকূলের ৬০ হাজার লবণ চাষির ঘরে রীতিমত আহাজারি শুরু হয়েছে। একর প্রতি এক মৌসুমের জন্য ৭৫ হাজার টাকায় বর্গা জমি নিয়ে এবার সেই টাকাও তুলতে পারবে না- চাষিরা এমন আশঙ্কায় রয়েছেন। গেল বছর বাম্পার লবণ উৎপাদন হয়েছিল। এমনকি বিগত ৫০ বছরের উৎপাদন রেকর্ড ভঙ্গ করে ১৮ লাখ ২৪ হাজার মেট্রিক টন লবণ। চাহিদা ছিল ১৮ লাখ মেট্রিক টন। তদুপরি দামও ছিল যথেষ্ট। কিন্তু এবার মৌসুমের মধ্যভাগে এসে লবণের দাম অস্বাভাবিক ভাবে পড়ে যাওয়ায় হতাশ চাষিরা মাঠ থেকে উঠে যাচ্ছে।

    এ প্রসঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, ‘উপকুলের লবণ চাষিরা উৎপাদিত লবণের ন্যায্যমূল্য না পেয়ে মানববন্ধনসহ নানাভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আমি লবণ পরিস্থিতির বিস্তারিত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। সেই সাথে ন্যায্যমূল্য প্রাপ্তির ব্যাপারে আশ্বস্থ করে চাষিদের যথারীতি উৎপাদনে মনোযোগী হতে পরামর্শ দিয়ে যাচ্ছি।’ মহেশখালী উপজেলার নলবিলা গ্রামের বাসিন্দা আবদুল হক জানান, বিগত ৪০ বছর ধরে তিনি লবণ চাষের সাথে জড়িত। লবণের উৎপাদন এখনো আশানূরুপ হচ্ছে না। এ পর্যন্ত তার জমিতে একর প্রতি লবণ উৎপাদিত হয়েছে ৫০ মণ। অথচ গতবছর এসময়ে উৎপাদন হয়েছিল একশত মন। তিনি জানান, ঢাকা এবং চট্টগ্রামের বেশ কয়েকটি শিল্প কারখানায় তিনি প্রতিমাসে লবণ সরবরাহ করতেন। বিভিন্ন শিল্প কারখানায় চাহিদা অনুযায়ী তিনি লবণ জোগান দিতেন। গত ৩/৪ বছর ধরে ওই সব কারখানার মালিক তার কাছ থেকে লবণ কিনছেন না। কারণ তারা আমদানিকারকদের কাছ থেকেই লবণ কিনছেন।কক্সবাজারের মহেশখালী দ্বীপের আমান উল্লাহ নামের একজন লবণ চাষি জানান, আমরা ১৭ জন চাষি মিলে যৌথভাবে ১০০ কানি (৪০ একর) জমিতে লবণ চাষ করছি। একর প্রতি খরচের হিসাব হচ্ছে, একজন মজুর ৬ মাসের জন্য ৬০ হাজার টাকা, জমির বর্গা বাবদ ৭৫ হাজার টাকা, পলিথিন ও পানির খরচ ৩০ হাজার টাকাসহ মোট খরচ হয় এক লাখ ৮৫ হাজার টাকা। তিনি বলেন, অথচ একর প্রতি উৎপাদিত ৬৭৫ মণ লবণ বিক্রি (প্রতি মণে ১৫০ টাকা) করে পাওয়া যাবে এক লাখ ১৪ হাজার টাকা। চাষিরা এভাবে ক্ষতির মুখে পড়ে চাষ ছেড়ে পালিয়ে যাচ্ছে।বাংলাদেশ লবণ চাষি বাঁচাও পরিষদের আহ্বায়ক সাজেদুল করিম বলেন, আমি আমার পারিবারিক ১০০ একর জমিতে লবণ উৎপাদন করে আসছি বছরের পর বছর ধরে। গেল বছরের মৌসুমে একর প্রতি এক হাজার মণ লবণও উৎপাদন হয়েছিল। কিন্তু এবার সেই উৎপাদন নেমে গেছে অনেক নিচে। লবণের দাম অস্বাভাবিকভাবে কমে গেলেও মজুরের দামসহ অন্যান্য কোনো কিছুরই দাম কমেনি।বাংলাদেশ লবণ চাষি কল্যাণ পরিষদের সভাপতি মোস্তফা কামাল চৌধুরীর অভিযোগ, সিন্ডিকেট করে বন্ডেড ওয়্যার হাউজ এর আওতায় ব্যাক টু ব্যাক এলসি এবং ট্যাক্স ফাঁকির মাধ্যমে ক্যামিকেল আইটেমের আড়ালে সোডিয়াম সালফেটের নামে সোডিয়াম ক্লোরাইড (খাবার লবণ) আমদানি করা হচ্ছে। চাহিদার তুলনায় লবণের সরবরাহ বৃদ্ধি পেয়ে বাজার সয়লাব হয়ে গেছে। ফলে দেশীয় লবণ চাষিরা ন্যায্য মূল্য বঞ্চিত ও ক্ষতিগ্রস্থ হচ্ছে। অন্যদিকে বিভিন্ন পন্থায় অবৈধভাবে লবণ আমদানি করায় সরকারও হারাচ্ছে রাজস্ব। লবণের মাঠ পর্যায়ে চাষিরা তাদের ন্যায্য মূল্য না পেয়ে এখন ক্ষুব্ধ হয়ে উঠেছেন। মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক জানান, ইতিমধ্যে শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে কক্সবাজারের লবণ চাষিদের আহাজারির কথা জানানো হয়েছে। তিনি বলেন, সোডিয়াম সালফেটের নামে সোডিয়াম ক্লোরাইড আমদানি বন্ধ করা না গেলে দেশীয় শিল্পটির উপর মারাত্মক বিপর্যয় নেমে আসবে। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা জানিয়েছেন, গত বৃহস্পতিবার স্থানীয় এমপি আশেক উল্লাহ রফিকসহ আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে লবণের বাস্তবচিত্র তুলে ধরেছি। আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি-কিছু অতি মুনাফালোভী ব্যবসায়ীর কারণেই দেশীয় লবণ শিল্পে অরাজকতা দেখা দিয়েছে। অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা জানান, প্রধানমন্ত্রী তাদের বক্তব্য ধৈর্য্য সহকারে শুনে বলেছেন, তিনি লবণ চাষিদের যাবতীয় সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী বলেছেন যে, লবণ চাষিদের স্বার্থ সংরক্ষণসহ লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। এমনকি লবণ চাষিদের আশ্বস্ত করে যথারীতি উৎপাদনের কাজে লেগে থাকার তাগিদও দিয়েছেন তিনি।এ প্রসঙ্গে বিসিক কক্সবাজারের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ হাফিজুর রহমান বলেন, গত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২ লাখ ৩৩ হাজার মেট্রিক টন অপরিশোধিত লবণ মাত্র উৎপাদিত হয়েছে। অথচ গেল বছর এ সময়ে উৎপাদন হয়েছিল ৩ লাখ ৮২ হাজার মেট্রিক টন লবণ। গেল বছর ৬০ হাজার একর জমিতে লবণের চাষ হয়েছিল কিন্তু এবার চাষের জমি অনেক পরিমাণে কমে যাবে। তিনি জানান, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে মাঠ জরিপ শুরু করা হবে। প্রসঙ্গত, কক্সবাজারের লবণ শিল্প উন্নয়ন প্রকল্প কার্যালয়ের সূত্র মতে, ২০১৯-২০ মৌসুমে লবণের চাহিদা ধরা হয়েছে ১৮ লাখ ৪৯ হাজার মে. টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ লাখ ৫০ হাজার মে. টন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    • শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার
    • ২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে ৫ ধাপে
    • ফু-ওয়াংসহ চার বারে এনবিআরের হানা, খতিয়ে দেখা হচ্ছে মদের উৎস
    • সালমান মুক্তাদিরের মদের শ্বশুরের গুদাম সিল: যেভাবে এগোল ঘটনা
    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন