২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    সারাদেশ

    যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন, কারাগারে স্বামী

    দেশ জনপদ ডেস্ক | ৯:২৬ মিনিট, আগস্ট ২৯ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : নওগাঁয় যৌতুকের জন্য স্বামীর দেওয়া কেরোসিনের আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন স্ত্রী ফজিলাতুন নেছা (২৪)। অভিযোগ যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় স্ত্রী ফজিলাতুন নেছার গায়ে আগুন ধরিয়ে দেয় স্বামী গোলাম রাব্বানী।

    আর সহযোগিতা করেন পরিবারের সদস্যরা। তার দেওয়া আগুনে গৃহবধূর শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। বর্তমানে ওই গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে। এ ঘটনার পর বুধবার (২৮ আগস্ট) ফজিলাতুন নেছার বাবা ফজলুর হোসেন বাদী হয়ে স্বামী গোলাম রাব্বানীসহ তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

    এরপর পুলিশ ওই গৃহবধূর স্বামী গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আ. ওয়াদুদ। এর আগে গত মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সদর উপজেলার ভবানীপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ফজিলাতুন নেছা সদর উপজেলার কোমইগাড়ী সাকিদার পাড়ার ফজলুর হোসেনের মেয়ে।

    পরিবার সূত্রে জানা যায়, পারিবারিকভাবে চার বছর আগে সদর উপজেলার ভবানীপুর মধ্যেপাড়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে গোলাম রাব্বানীর সঙ্গে বিয়ে হয় ফজিলাতুন নেছার। বিয়ের কিছুদন পরই পরকীয়ায় জড়িয়ে পড়ে গোলাম রাব্বানী। বিষয়টি তার স্ত্রী জানতে পেরে পরকীয়া করতে নিষেধ করে।

    এই সুযোগে স্বামী রাব্বানী পরকীয়া করবে না বলে স্ত্রীর কাছে যৌতুক বাবদ সাড়ে ৩ লাখ টাকা দাবি করেন। এরপর থেকেই স্ত্রী ফজিলাতুন নেছাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন তার স্বামী ও পরিবারের সদস্যরা। এ অবস্থায় গত মঙ্গলবার সকালে আবারও তাকে যৌতুকের টাকা নিয়ে আসার জন্য বলা হয়।

    এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি মারপিট শুরু করেন স্বামী গোলাম রাব্বানী। একপর্যায়ে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার পরিবারের সদস্যদের যোগসাজশে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

    পরে তার চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা গিয়ে ফজিলাতুন নেছাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে পরিবারের সদস্যরা রাজশাহী মেডিকেলে নিয়ে গিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন অগ্নিদগ্ধ গৃহবধূ।

    ভুক্তভোগী ফজিলাতুন নেছার বাবা ফজলুর হোসেন বলেন, যৌতুকের জন্য মেয়েকে চাপ দিত এবং প্রায় মারপিট করতো। এর আগে কয়েকবার তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হয়। কিন্তু তারা সমস্যা সমাধান না করে শেষ পর্যন্ত আমার মেয়ের শরীরে আগুন ধরিয়ে দেয়। তার শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। মেয়েটার অবস্থা সংকটাপন্ন।

    তিনি বলেন, এই ঘটনার সঙ্গে আমার মেয়ের শ্বশুর বাড়ির সদস্যরাসহ আমার কাছের আরও দুই-এক জন জড়িত আছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। যাতে আর কোন মেয়েকে যৌতুকের জন্য এমন নির্যাতনের শিকার হতে না হয়। নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আ. ওয়াদুদ বলেন, এ ঘটনায় কয়েকজনের নামে একটি মামলা হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত স্বামী গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও ঘটনার সাথে আরও যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • দ্বীন ও মানবতার সেবায় ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
    • মিরপুরে যুবদল নেতাসহ ২ জন গুলিবিদ্ধ
    • বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
    • এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী আইনজীবী রক্তাক্ত
    • ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
    • ফেনী জেলা প্রশাসনের সিদ্ধান্ত/ সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ
    • জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    • ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু
    • পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • দ্বীন ও মানবতার সেবায় ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
    • ঝালকাঠিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে খাদে
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি