২৬শে জুলাই, ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    তদন্তে বেরিয়ে এলো আসল রহস্য

    মামলার নাটক সাজিয়ে শেষ রক্ষা পেলো না তিন শিক্ষক

    নিজেস্ব প্রতিবেদক | ১০:৩০ মিনিট, জানুয়ারি ১৭ ২০২৬

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে সরকারি স্কুল শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিন শিক্ষক বদলি ঠেকাতে স্বেচ্ছায় মামলা সাজিয়েও শেষ রক্ষা পাননি। নানা বিতর্ক, অনুসন্ধান ও প্রশাসনিক তদন্তের পর বরিশাল জিলা স্কুল ও রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তিন বিতর্কিত শিক্ষক অবশেষে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দুই স্কুলের প্রধান শিক্ষকরা। তবে এত কিছুর পরও ওই তিন শিক্ষক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবক মহলে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

    জানা গেছে, বদলি ঠেকাতে সরকারি নিয়মকে কৌশল হিসেবে ব্যবহার করার এই ঘটনায় শুধু তিন শিক্ষকই নন, তাঁদের সহযোগিতায় সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক এবং পুলিশের একজন কর্মকর্তা জড়িত ছিলেন। এ নিয়ে দৈনিক দেশ জনপদ পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের একাধিক সংস্থা তদন্তে নামে। তদন্তে উঠে আসে, এই অনিয়ম ও অপকর্মে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই পার্থ সারতীর পাশাপাশি বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মারজিয়া আকতারের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

    সূত্র মতে, গত ১ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা স্থগিত রেখে পেশাগত মর্যাদা ও বেতন-ভাতাসহ চার দফা দাবিতে বরিশালে শিক্ষকরা আন্দোলনে নামেন। আন্দোলনের নেতৃত্ব দেন বরিশাল জিলা স্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহাদাত হুসাইন এবং রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এ রাজ্জাক ও মো. আক্তারুজ্জামান। পরে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ও নির্দেশনার পর আন্দোলন প্রত্যাহার করা হয়। আন্দোলন প্রত্যাহারের মাত্র নয় দিনের মাথায় গত ১০ ডিসেম্বর শিক্ষা প্রশাসন ওই তিন শিক্ষককে যথাক্রমে হাতিয়া, ভোলা ও কাউখালি উপজেলায় বদলির আদেশ দেয়। একই প্রজ্ঞাপনে ১৪ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে বিমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশও দেওয়া হয়। বদলির আদেশ কার্যকর হওয়ার আগেই গত ১৩ ডিসেম্বর তিন শিক্ষক কোতোয়ালি মডেল থানায় একটি নন-এফআইআর মামলায় নিজেদের স্বেচ্ছায় আসামি করেন বলে অভিযোগ ওঠে। মামলাটি রুজু হয় ৪৯৮/২৫ নম্বরে।

    অভিযোগ রয়েছে, সরকারি বিধিতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলা চলমান থাকলে বদলি স্থগিত রাখার সুযোগকে সামনে রেখেই পরিকল্পিতভাবে এই আইনি কৌশল নেওয়া হয়। মামলার নথি অনুযায়ী, ১৩ ডিসেম্বর নগরীর বিবির পুকুর পাড় এলাকায় ভীতিমূলক ডাক-চিৎকার করে জনশান্তি বিঘ্নের অভিযোগে তাঁদের ১০৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। পরদিন ১৪ ডিসেম্বর ৮১ ধারার নন-এফআইআর মামলায় আদালতে পাঠানো হলে তাঁরা জামিন লাভ করেন। তবে মামলার বিবরণ ও বাস্তব ঘটনার মধ্যে একাধিক অসঙ্গতি উঠে আসে। অভিযোগ রয়েছে, ওই রাতে তিন শিক্ষকের কাউকেই থানায় আটক রাখা হয়নি। তাঁরা সরাসরি পরদিন আদালতে হাজির হয়ে জামিন নেন। অথচ মামলায় ‘সন্দেহমূলক গ্রেফতার’ এর উল্লেখ থাকায় মামলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।

    এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, ঘটনার সময় টাউন হল এলাকা, কোতোয়ালি মডেল থানা কিংবা আদালত চত্বরে ওই তিন শিক্ষকের উপস্থিতির কোনো দৃশ্য পাওয়া যায়নি। ফলে প্রশ্ন দেখা দেয় গ্রেফতার দেখানো রাতে তাঁরা আসলে কোথায় ছিলেন? অভিযুক্ত এসআই পার্থ সারতী ওই তিন শিক্ষককে নন-প্রসিকিউশনে দিয়ে আদালতে পাঠান। আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটি ঘটনা বরিশালের মিডিয়া অঙ্গনের বাইরে থেকে যায়। অনুসন্ধানকারীদের মতে, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত কৌশলে সম্পন্ন করা হয়েছিল।

    ঘটনাটি প্রকাশ্যে আসার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম তদন্তের নির্দেশ দেন এবং একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। তদন্তে এসআই পার্থ সারতীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

    সব বিতর্ক ও তদন্তের পর শেষ পর্যন্ত ওই তিন শিক্ষক বদলিকৃত নতুন কর্মস্থলে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করলেও সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা এই পুরো ঘটনায় কোনো আইনগত পদক্ষেপ নেননি। বরং অভিযোগ উঠেছে, বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছে। তিন শিক্ষকের এই মামলাকেন্দ্রিক কৌশল এখন সামাজিক ও পেশাগত নৈতিকতার আলোচনায় তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • নুরুল ইসলাম আসলে কার!
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক
    • ​বরিশালে মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাই
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • নুরুল ইসলাম আসলে কার!
    • বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    • ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • ঝালকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই নম্বর আসামি গ্রেফতার
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে