২৬শে অক্টোবর, ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    বাঁশে ঝুলিয়ে যুবককে নির্যাতন, ধরা পড়লেন সালাম মেম্বার

    কামরুন নাহার | ৯:১১ মিনিট, নভেম্বর ২২ ২০১৯

     

    সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিচারের নামে হাত-পা বেঁধে ঝুলিয়ে যুবককে নির্যাতনের ঘটনায় জড়িত ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলার দনাবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটক ইউপি সদস্য আব্দুস সালাম ওরফে ফকির মস্তান উপজেলার চারিগ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে।

    এর আগে সকাল থেকে তাকে আটক করতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জকিগঞ্জ থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এরই মধ্যে ইউপি সদস্যকে বিভিন্নভাবে সহযোগিতার কারণে জকিগঞ্জ ও কানাইঘাটের আরও তিন ইউপি সদস্যকে আটক করা হয়। বুধবার (২০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে আব্দুস সালামের স্ত্রীকে আটক করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, যুবককে নির্যাতনের ঘটনায় জড়িত ইউপি সদস্য আব্দুস সালামকে আটক করা হয়েছে। এর আগে আরও তিন ইউপি সদস্য ও আব্দুস সালামের স্ত্রীকে আটক করা হয়। এ নিয়ে পাঁচজনকে আটক করা হলো।

    জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম একই ইউনিয়নের বড়বন্দ গ্রামের মৃত সফর আলীর ছেলে গিয়াস উদ্দিনকে বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে ঝুলিয়ে নির্যাতন করেন। ওই যুবককে নির্যাতনের ভিডিওটি বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হলে সর্বত্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ইউপি সদস্য আব্দুস সালামকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সর্বমহলে দাবি ওঠে।

    ২৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, টুপি মাথায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি ৩৪-৩৫ বছর বয়সী এক যুবককে লাঠি দিয়ে পেটাচ্ছেন। বাড়ির উঠানে গোল হয়ে এ দৃশ্য দেখছেন বেশ কয়েকজন। নির্যাতনের শিকার ওই যুবক চিৎকার করে কাঁদছেন আর বলছেন ভাই ছেড়ে দেন আর মাইরেন না আমি মরে যাব। কিন্তু নির্যাতনকারী থামছেন না।

    উপজেলার বড়বন্দ গ্রামের বাসিন্দা ইউপি সদস্য এবাদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির উঠানে শতাধিক মানুষের উপস্থিতিতে বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে ঝুলিয়ে গিয়াস উদ্দিনকে বেধড়ক পেটান ইউপি সদস্য আব্দুস সালাম।

    স্থানীয়রা জানান, বিচারের নামে অমানুষিক নির্যাতন, নারী কেলেঙ্কারি ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিকবার আলোচনায় আসেন ইউপি সদস্য সালাম। কিন্তু তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা না বলায় এসব কাজ করে যাচ্ছেন।

    গত ১০ নভেম্বর উপজেলার আটগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল মান্নান বুতুলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আলোচনায় চলে আসেন ইউপি সদস্য সালাম। আব্দুল মান্নান বুতুলকে ইউপি সদস্য সালাম বাহিনী বেধড়ক মারধর করে বিষপান করিয়ে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মারা যায় বলে অভিযোগ করেন বুতুলের চাচাতো ভাই শাকিল আহমদ।

    গত ১৪ নভেম্বর সিলেটের পুলিশ সুপার বরাবর এক লিখিত অভিযোগে শাকিল আহমদ বলেন, ‘চাচাতো ভাইয়ের মৃত্যুর খবর শুনে আমরা কান্না করলে সালাম মেম্বার বলেন, যদি কান্নাকাটি করো তাহলে মার্ডার মামলায় ঢুকিয়ে দেব। কাজেই চুপ থাকো। পরদিন সালাম মেম্বারসহ চার-পাঁচজন আব্দুল মান্নান বুতুলকে রাতের আঁধারে দাফন করেন। এ ব্যাপারে মুখ খুললে আমাকে মেরে ফেলার হুমকি দেন সালাম মেম্বার। প্রাণ রক্ষার্থে পুলিশ সুপারের আশ্রয় চাই আমি।’

    জকিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। এরপর আসামিদের ধরতে অভিযান শুরু হয়। সালাম মেম্বার ও তার স্ত্রীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    • শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার
    • ২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে ৫ ধাপে
    • ফু-ওয়াংসহ চার বারে এনবিআরের হানা, খতিয়ে দেখা হচ্ছে মদের উৎস
    • সালমান মুক্তাদিরের মদের শ্বশুরের গুদাম সিল: যেভাবে এগোল ঘটনা
    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন