২০শে অক্টোবর, ২০২৬ | ৪ঠা কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশাল-৬ : নৌকার প্রার্থী হাফিজের প্লটের দাম ৪০০ টাকা, ৩০ ভরি স্বর্ণ ৪০ হাজার

    কামরুন নাহার | ৭:২০ মিনিট, ডিসেম্বর ১০ ২০২৩

    রিপোর্ট দেশ জনপদ ॥ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিকের ৩০ ভরি স্বর্ণ রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৪০ হাজার টাকা। অর্থাৎ প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৩৩ টাকা। এছাড়া ৪০০ টাকা মূল্যের ৫ কাঠার একটি সরকারি প্লট, ২৯ হাজার টাকা মূল্যের সাড়ে তিন কাঠার একটি প্লট ও একটি ৬ তলা বাড়ি রয়েছে। কক্সবাজারের উখিয়ায় ১১৫ শতাংশের ওপর নির্মাণ করছেন রিসোর্ট।

    বরিশাল-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী হাফিজ মল্লিক তার হলফনামায় এই তথ্য উল্লেখ করেন। পাশাপাশি তার স্ত্রীর নামে কত ভরি স্বর্ণ রয়েছে তা উল্লেখ না করলেও ৫০ হাজার টাকার স্বর্ণ রয়েছে বলে জানিয়েছেন।

    হাফিজ মল্লিকের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তার বাৎসরিক আয় ২৫ লাখ ২৪ হাজার ৪৮৬ টাকা। এর মধ্যে বাড়ি ভাড়া থেকে ৭ লাখ ৪৭ হাজার টাকা, ব্যাংক আমানত থেকে ১৫ লাখ ৯৯ হাজার ৮ টাকা ও পেনশন থেকে ১ লাখ ৭৮ হাজার ৪৭৮ টাকা। তবে তার স্ত্রী কৃষিখাত থেকে বছরে ৫ লাখ এবং ব্যাংক আমানত থেকে ১ লাখ ৭৪ হাজার ৭৯২ টাকা রোজগার করেন।

    স্থাবর ও অস্থাবর মিলিয়ে তিনি ৬ কোটি ৬৪ লাখ ৯২ হাজার ৪৮৩ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে নগদ অর্থ ১৫ লাখ ৫০ হাজার,
    ব্যাংকে জমা ১ কোটি ১১ লাখ ৩৩ হাজার ৮৩৭ টাকা, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১০ শতাংশ শেয়ারে ২ কোটি ৪০ লাখ টাকা, ব্যাংকে স্থায়ী আমানত ১ কোটি ২২ লাখ ৬৩ হাজার ২৪৬ টাকা, ১১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গাড়ি, ৪০ হাজার টাকা মূল্যের ৩০ ভরি স্বর্ণ, ইলেকট্রিক সামগ্রী ৫০ হাজার টাকা, ১ লাখ টাকার আসবাবপত্র, ৩৪ লাখ ৬ হাজার টাকা মূল্যমানের ২ দশমিক ৯৫ একর জমি, ৫ কাঠার সরকারি প্লট মূল্য ৪০০ টাকা, ৩ দশমিক ৫০ কাঠার একটি প্লট মূল্য ২৯ হাজার টাকা, ৬ তলা বাড়ির মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা।

    হাফিজ মল্লিকের ঋণ রয়েছে ৮ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার টাকার। এর মধ্যে তিনি আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করেছেন ২ কোটি ৮২ লাখ ৮৩ হাজার টাকা আর অগ্রিম বাসা ভাড়া নিয়েছেন ৫ লাখ ৯০ হাজার টাকার। উখিয়া থানা এলাকায় রিসোর্ট নির্মাণের জন্য যমুনা ব্যাংক লিমিটেডের কাছ থেকে তিনি ৬ কোটি টাকা ঋণ নিয়েছেন।

    অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজ উদ্দিন মল্লিক আলোচিত নাম। ২০০১ সালে ৫ বছর চাকরির বয়স থাকলেও তাকে বাধ্যগত অবসরে পাঠানো হয়। এরপর থেকেই সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন তিনি। এর আগে ২০০৮ ও ২০১৪ সালের সংসদ নির্বাচনে মনোনয়ন চাইলেও মহাজোটের সঙ্গে সমঝোতায় এই আসনটি ছাড় দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এবার রাজনৈতিক নয়া সমীকরণে এখন পর্যন্ত আসনটিতে প্রার্থিতা বজায় রেখেছে। গুঞ্জন রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সমঝোতায় আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হবে। তাহলে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন আবারও হাতছাড়া হয়ে যাবে রাজনৈতিক এই হেভিওয়েটের।

    হাফিজ মল্লিক বর্তমানে ডিওএইচএস ঢাকা সেনানিবাস এলাকায় বসবাস করলেও তার মূল বাড়ি দেখিয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাকরধা মল্লিক বাড়ি। তিনি ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল এবং ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত যথাক্রমে একটি পদাতিক ব্রিগেড এবং একটি পদাতিক ডিভিশনের নেতৃত্বে দেন। তিনি ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কমান্ড্যান্ট হিসেবে নিয়োজিত ছিলেন। ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সালে মেজর জেনারেল পদে উন্নীত হন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    • বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    • অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ
    • মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
    • ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের
    • ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি, অতঃপর বদলি বরিশাল পুলিশে তোলপাড়!
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    • বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    • বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    • অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ
    • বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করায় ২ জনকে পিটিয়ে জখম
    • বাংলাদেশের বিদ্যুৎ বেচার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ
    • মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
    • ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের
    • ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    •  ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    •  বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    •  বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    •  অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ
    •  বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    •  ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    •  বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    •  বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    •  অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ