২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বহুবছর একই শহরে, বিপুল বিত্ত গড়েছেন অনেকে

    বরিশাল ছাড়তে হবে পুলিশের পৌনে দুইশ সদস্যকে

    আল-আমিন | ১১:১২ মিনিট, ফেব্রুয়ারি ২৮ ২০২৪

    বিশেষ প্রতিবেদক ॥ বহুবছর বরিশালে থাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় পৌনে দুইশ সদস্যকে এবার ছাড়তে হচ্ছে বরিশাল। কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা আছেন এ তালিকায়। তাদের ৫০-৬০ জন চাকরির শুরু থেকেই আছেন বরিশালে। কম করে হলেও ১৬-১৭ বছর আছেন অন্যরা। নানা কৌশলে বরিশালে থাকাই কেবল নয়, অনিয়ম-দুর্নীতির অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। কেউ আবার জমি-বাড়ি কিনে গড়েছেন সাম্রাজ্য। এমন ১৭৬ জনের তালিকা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। স্বেচ্ছায় পছন্দমতো স্থানে যাওয়ার চেষ্টা করতে বলা হয়েছে তাদের। দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়। তারপর শুরু হবে বদলি প্রক্রিয়া। বিষয়টিকে শুদ্ধি অভিযান আখ্যা দেওয়া হলেও সংবাদকর্মীদের কাছে মুখ খুলছেন না কেউ। পুলিশের চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া-এমনটাই বলছেন বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    ৪ থানা, ৪ ফাঁড়ি, ডিবি, সিটি এসবি ও পুলিশ কমিশনারের কার্যালয় মিলিয়ে বিএমপিতে কর্মরত সদস্যের সংখ্যা ১ হাজার ৭৩১। তাদের মধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে কমিশনার পদে ৫৯৬ জন কর্মরত। বাকিরা নায়েক হাবিলদার কিংবা কনস্টেবল। কাঠামো অনুযায়ী এরপরও ৩৬৯টি পদ শূন্য।

    পরিচয় গোপন রাখার শর্তে বিএমপির অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, যাদের কথা বলা হচ্ছে তারা সবাই মাঠপর্যায়ে কর্মরত। আশপাশের জেলা কোঠায় নিয়োগ পেয়ে পোস্টিং নেন বরিশালে। তারপর থেকেই আছেন। দাপ্তরিক নিয়ম মানতে মাঝেমধ্যে হয়তো যান এ থানা থেকে ওই থানায়। ২-৪ মাসের জন্য ঘুরে আসেন ডিবি, এসবি অন্য জেলা অথবা আদালতে। দিনের শেষে সবাই কিন্তু থেকে যান বরিশালেই। বিয়ে করে বানিয়েছেন আত্মীয়ের দীর্ঘ তালিকা। নগরবাসীর কাছেও তারা ঘনিষ্ঠ পরিচিত। তাদের দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায়ই বাধে জটিলতা। পরিচিত মুখ হওয়ায় দেখেই পালায় আসামি। আত্মীয়তা কিংবা পরিচয় সূত্রে অপরাধীদের বাঁচানোর চেষ্টাও থাকে কারও কারও মধ্যে। এসব বিবেচনা করেই তাদের সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আলোচ্য পৌনে দুইশর বেশ কয়েকজনের বিরুদ্ধে রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ। তাদের মধ্যে নগরে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত সুদৃশ্য ভবন রয়েছে পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তার। মাঝে কদিন অন্য জেলায় থাকা ছাড়া চাকরির শুরু থেকেই তিনি আছেন বরিশালে। আরেকজন শিক্ষানবিশ উপপরিদর্শক পদে যোগ দেওয়ার পর থেকে আছেন এখন পর্যন্ত। পরিদর্শক পদের এ কর্মকর্তা রয়েছেন একটি থানার দায়িত্বে। এছাড়া এক নিরস্ত্র পরিদর্শক আছেন চাকরির শুরু থেকেই। পিছিয়ে নেই উপপরিদর্শক (এসআই) পদের কর্মকর্তারাও। নগরের জিয়া সড়কে ভবন, কলেজ অ্যাভিনিউ এলাকায় ফ্ল্যাট, রুইয়ার পোল এলাকায় জমি ও সিঅ্যান্ডবি রোডে প্লটের মালিক ৪ উপপরিদর্শক এখানে আছেন এক যুগেরও বেশি সময়। এছাড়া এএসআই পদের এক কর্মকর্তা সদর উপজেলার চরকাউয়া এলাকায় অর্ধকোটি টাকারও বেশি মূল্যে কিনেছেন জমি। যিনি ১২-১৩ বছর আছেন মেট্রো পুলিশে। এর পাশাপাশি স্ত্রী, ছেলেমেয়ে কিংবা ভাইয়ের নামে বিত্তের মালিক হয়েছেন বিভিন্ন পদমর্যাদার মাঠপর্যায়ের বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা।

    নাম না প্রকাশের শর্তে মেট্রো পুলিশের দক্ষিণ বিভাগের এক কর্মকর্তা বলেন, সঠিক পন্থায় অভিযোগ না আসায় কোনো ব্যবস্থা নেওয়া যায় না। এছাড়া দাপ্তরিক কিছু জটিলতাও আছে। এ মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে মেট্রো পুলিশে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা। এ কারণেই এই শুদ্ধি অভিযান।

    পুলিশ কমিশনার কার্যালয়ের আরেক কর্মকর্তা বলেন, বছর দুয়েক আগেও এরকম শুদ্ধি অভিযান চালানো হয়েছিল। হাইওয়ে পুলিশের বর্তমান প্রধান অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন তখন ছিলেন এখানকার পুলিশ কমিশনার। একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সময় মেট্রো পুলিশের মাঠপর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল বরিশাল থেকে। বরিশালের পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, বদলি পুলিশের একটি নিয়মিত প্রক্রিয়া। এটাকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করার সুযোগ নেই। একটি নির্দিষ্ট সময়ের পর সবাইকে নতুন জায়গায় বদলি করা হয়। এর বাইরে আমার কিছু বলার নেই।

    পুলিশের অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, পুলিশ প্রবিধান আর প্রভিশন কিন্তু এক নয়। এটা ঠিক যে একই কর্মকর্তা দীর্ঘদিন একই জায়গায় থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রশ্নে খানিকটা হলেও জটিলতা হয়। দীর্ঘ সময়ে ওই কর্মকর্তার ঘনিষ্ঠ একটা বলয় তৈরি হয়। জেলা পুলিশের ক্ষেত্রে একটা নিয়ম আছে নিজ জেলায় কোনো পুলিশ কর্মকর্তা চাকরি করতে পারবেন না। মেট্রোর ক্ষেত্রে বিষয়টি জটিল। তবু আমি মনে করি, সঠিকভাবে দায়িত্ব পালন প্রশ্নে একই স্টেশনে কোনো কর্মকর্তার যেমন ৩ বছরের বেশি থাকা উচিত নয়, তেমনই তাকে রাখাও উচিত নয়।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
    • কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রমাণিত, চাকরি গেল ভূমি কর্মকর্তার
    • আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    • ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু
    • পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • দ্বীন ও মানবতার সেবায় ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
    • ঝালকাঠিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে খাদে
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি