২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    “বরিশাল অঞ্চলে দিন-রাত লোডশেডিং” পায়রা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

    দেশ জনপদ ডেস্ক | ৮:৫৩ মিনিট, জুন ২৭ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের ছয় জেলায় তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এতে তীব্র গরমে ভোগান্তিতে আছেন এ অঞ্চলের প্রায় সাড়ে ২৬ লাখ গ্রাহক। শহরের চেয়ে গ্রামের গ্রাহকেরা বেশি ভোগান্তিতে আছেন। পায়রা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বন্ধ থাকায় এমন সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রটির সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মণি জিকো। এক সপ্তাহের মধ্যে সমাধান হবে বলেও জানান তিনি।

    বরিশাল বিভাগের ছয় জেলা সদরে বিদ্যুৎ সরবরাহ করে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থা (ওজোপাডিকো)। এই প্রতিষ্ঠানের আওতায় বিভাগের ৬ জেলায় বিদ্যুতের গ্রাহক রয়েছেন ৪ লাখ ৭০ হাজার। এর মধ্যে বরিশাল নগরে রয়েছেন ১ লাখ ৪০ হাজার। উপজেলা সদর ও ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)। পবিসের আওতায় গ্রাহক আছেন প্রায় ২১ লাখ ৬৫ হাজার।

    বরগুনা সদরের হাজারবিঘা গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক মো. নুরুল হক আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমাদের এলাকায় দিনে আট ঘণ্টা ও রাতে ছয় ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে।

    সোমবার থেকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি খারাপ।’ দক্ষিণ বরগুনার বাসিন্দা ও ওজোপাডিকোর গ্রাহক মিজানুর রহমান বলেন, সোমবার থেকে এক ঘণ্টা পরপর লোডশেডিং দেওয়া হচ্ছে। রাতেও একই অবস্থা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে যাওয়ার উপক্রম হয়েছে। হাসপাতালে জরুরি রোগীদের অস্ত্রোপচার থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়া ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।

    ওজোপাডিকোর বরগুনার নির্বাহী প্রকৌশলী আবু সুফিয়ান বলেন, ‘আমাদের ১৮ হাজার গ্রাহকের জন্য এখানে চাহিদা রয়েছে সাড়ে ৬ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ৪ মেগাওয়াট। সরবরাহে ঘাটতির কারণে লোডশেডিং দিতে হচ্ছে।’

    বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানায়, আগামী রোববার থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। বরিশাল বোর্ডের অধীন এ বছর ৬ জেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৬ হাজার ৫৬২ জন শিক্ষার্থী। বোর্ডের ১৩৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৪১টি কলেজের শিক্ষার্থীরা।

    নগরের বেশ কয়েকজন অভিভাবক জানান, কয়েক দিন ধরে দিনে-রাতে লোডশেডিংয়ের কারণে এইচএসসি পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ব্যাহত হচ্ছে। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকা এবং প্রস্তুতি ব্যাহত হওয়ায় মানসিক চাপে আছে শিক্ষার্থীরা।

    ওজোপাডিকো বরিশাল অঞ্চলের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল মজিদ আজ বলেন, ‘আমাদের চাহিদা ১০০ মেগাওয়াটে। সেখানে পাচ্ছি ৭০ মেগাওয়াট। ফলে লোডশেডিং দিয়ে তা ম্যানেজ করতে হচ্ছে।’

    একইভাবে ভোলায় ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ মিলিয়ে ১৩০ মেগাওয়াট চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে ৯৬ মেগাওয়াট। এর মধ্যে ওজোপাডিকোর চাহিদা ভোলা সদরে ২২ মেগাওয়াট। ফলে সন্ধ্যা সাতটা থেকে রাত দুইটা পর্যন্ত ওজোপাডিকোর গ্রাহকদের মোট এক ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে।

    বিষয়টি নিশ্চিত করে ওজোপাডিকোর ভোলার নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ বলেন, ‘আমরা আগে কুইক রেন্টাল থেকে ৪০ এবং বোরহানউদ্দিন উপজেলার ২২৫ মেগাওয়াটের গ্যাসভিত্তিক উৎপাদনকেন্দ্র থেকে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ পেতাম। কিন্তু কুইক রেন্টাল বন্ধ হয়ে যাওয়ায় এখন বিদ্যুতের ঘাটতি থাকছে। ফলে লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।’

    দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। বাংলাদেশ-চায়না বিদ্যুৎ কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ২০২২ সালের মার্চে উৎপাদনে যায়। গতকাল বুধবার থেকে কেন্দ্রটির দুটি ইউনিট নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে সরবরাহব্যবস্থায়।

    জানতে চাইলে কেন্দ্রটির সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মণি জিকো বলেন, পায়রা বিদ্যুৎকেন্দ্রটি একটি বড় প্রকল্প। এই প্ল্যান্টের উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে এর নিয়মিত রক্ষণাবেক্ষণ দরকার। এ জন্য গতকাল থেকে এই প্ল্যান্টের ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিট বন্ধ করে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। পায়রা উৎপাদনে আসতে পারে, এমন প্রশ্নের জবাবে শাহ মণি বলেন, সর্বোচ্চ এক সপ্তাহ লাগতে পারে। আবার তার কিছু আগেও চালু হতে পারে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
    • কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রমাণিত, চাকরি গেল ভূমি কর্মকর্তার
    • আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    • ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু
    • পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • দ্বীন ও মানবতার সেবায় ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
    • ঝালকাঠিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে খাদে
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি