২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে ২২ বছর পর মরা খালগুলোতে ফিরেছে প্রাণ, দূর হবে জলাবদ্ধতা

    আল-আমিন | ৭:৪৪ মিনিট, জানুয়ারি ২৬ ২০২৪

    বরিশাল নগরীর ভেতর দিয়ে প্রবাহিত খালগুলোতে নানা ধরনের বর্জ্য-আবর্জনা জমে নালায় রূপ নিয়েছিল। বলতে গেলে দখল-দূষণে মরে গিয়েছিল। কিছু এলাকায় আবর্জনা এমনভাবে জমে ছিল যে, সেখানে খাল আছে কিনা, সেটিও বোঝার উপায় ছিল না। সেসব খালে ২২ বছর পর ফিরছে প্রাণ, দেখা যাচ্ছে পানিপ্রবাহ। এই পানিপ্রবাহ স্বাভাবিক থাকলে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নগরবাসী।

    পানি উন্নয়ন বোর্ড জানায়, নগরীর পলাশপুর, আমানতগঞ্জ, সাগরদী, রূপাতলী, চাঁদমারি, লাকুটিয়া ও জেল খালের ১৯ কিলোমিটার খনন করে পানিপ্রবাহ ফিরিয়ে আনার কাজ চলছে। চলতি বছরের শুরুতে কাজ শুরু হয়েছে। সাতটি খালের খননকাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ছয় কোটি সাত লাখ টাকা। ইতোমধ্যে তিনটি খালে দেখা যাচ্ছে পানিপ্রবাহ।

    বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন ঘোষণার ২২ বছর পর প্রথমবার নগরীর প্রাণকেন্দ্রের সাতটি খালের খননকাজ শুরু হয়েছে। এতে মরা খালগুলোতে প্রাণ ফিরতে শুরু করেছে। কীর্তনখোলা নদীর পানি খালগুলোতে আসা-যাওয়া করছে। অথচ বছরের পর বছর পানিপ্রবাহ বন্ধ থাকায় খালগুলোতে ময়লা-আবর্জনা জমাট বেঁধে পোকামাকড় বাসা বেঁধে ছিল। পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় একটু বৃষ্টিতেই ডুবে যেতো নগরী। দুর্ভোগে পড়তো মানুষ। বিশেষ করে খালপাড়ের বাসিন্দারা বেশি দুর্ভোগে ছিলেন। এবার পোকামাকড় এবং মশার উপদ্রব থেকে মুক্তি মিলেছে তাদের। জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নগরীর সাড়ে পাঁচ লাখ বাসিন্দা।

    পানিপ্রবাহ স্বাভাবিক থাকলে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নগরবাসী

    নগরীর বাসিন্দারা জানিয়েছেন, খননের পর লাকুটিয়া, সাগরদী ও পলাশপুর খালে পানিপ্রবাহ শুরু হয়েছে। এসব খালে কীর্তনখোলা নদীর পানি ঢেউ খেলছে। অথচ কয়েকদিন আগেও এসব খাল ময়লার ভাগাড় ছিল। অল্প সময়ে খালগুলো পরিষ্কার হয়ে যাওয়ায় দারুণ খুশি নগরবাসী। খালে পানিপ্রবাহ ধরে রাখতে ময়লা-আবর্জনা না ফেলার কথা জানিয়েছেন তারা। একইসঙ্গে প্রতি বছর খাল সংস্কারের দাবি তুলেছেন।

    স্বস্তির কথা জানিয়ে লাকুটিয়া খালপাড়ের বাসিন্দা মো. শফিকুর রহমান বলেন, ‘খালটি বাবুগঞ্জ উপজেলাকে নগরীর সঙ্গে যুক্ত করেছে। একসময় নৌকা-ট্রলার চলতো। কৃষক এবং ব্যবসায়ীরা বাবুগঞ্জ থেকে মালামাল নিয়ে নগরীতে আসতো। কিন্তু নগরায়ণের পর বাসাবাড়ির অত্যাচারে খালটি অস্তিত্ব হারায়। দখল-দূষণে ভরাট হয়ে গিয়েছিল। ফলে একটু বৃষ্টিতে আপশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে দুর্ভোগ নিয়ে চলাচল করা লাগতো। এবার খননের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় পড়তে হবে না আমাদের।’

    সিটি করপোরেশন ঘোষণার পর থেকে বিভিন্ন সময় খাল সংস্কারের আবেদন করলেও কোনও কাজ হয়নি বলে জানালেন সাগরদী খালপাড়ের বাসিন্দা মো. মনির হোসেন। তিনি বলেন, ‘২০-২২ বছর পর খাল খননে পানিপ্রবাহ নিশ্চিত হয়েছে। বিশেষ করে মশার উপদ্রব থেকে রক্ষা পেয়েছে মানুষজন। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষা মিলবে। এখন প্রয়োজন খালগুলো যেখানে কীর্তনখোলা নদীর সঙ্গে মিলিত হয়েছে, অর্থাৎ মোহনার জায়গা সার্বক্ষণিক পরিষ্কার রাখা। সেইসঙ্গে প্রতি বছর সংস্কার চলমান রাখা। পাশাপাশি দুই পাড়ের বাসাবাড়ির লোকজন খালে ময়লা-আবর্জনা ফেললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

     

    সিটি মেয়র আরও বলেন, ‘সাগরদী খালের দুই পাড়ে চার কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ১২৪০ মিটার ওয়াকওয়ে ও সাইকেলওয়ে, ৮৬টি কংক্রিটের বেঞ্চ, ১৫০টি ডাস্টবিন, ৬৮টি ফ্লাডলাইট, চারটি অ্যাপ্রোচ র‌্যাম্প নির্মাণ করা হবে। একইভাবে প্রতিটি খালের দুই পাড় দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে।’

     

    আগামী ফেব্রুয়ারির মধ্যে সাতটি খালের খননকাজ শেষ হবে বলে জানিয়েছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওলিদ। তিনি বলেন, ‘ইতোমধ্যে যেসব খালের খনন শেষ হয়েছে, সেখানে কীর্তনখোলা নদীর পানি প্রবেশ করেছে। এর সুফল পাবে নগরবাসী। সবগুলো খালের খননকাজ শেষ হলে নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে সাড়ে পাঁচ লাখ বাসিন্দা।’

    পানিপ্রবাহের পর এসব খাল রক্ষার দায়িত্ব নগরবাসীর উল্লেখ করে খালিদ বিন ওলিদ বলেন, ‘খালে কোনও ধরনের ময়লা-আবর্জনা না ফেলার এবং দুই পাড় দখল না করার অনুরোধ করছি আমরা। যারা খালে ময়লা-আবর্জনা ফেলবে এবং দখল করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে সিটি করপোরেশন। পর্যায়ক্রমে নগরীর আশপাশে থাকা ছোট-বড় ৫৬টি খাল সংস্কারের আওতায় আসবে। সেভাবে কাজ চলছে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
    • কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রমাণিত, চাকরি গেল ভূমি কর্মকর্তার
    • আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    • ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু
    • পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • দ্বীন ও মানবতার সেবায় ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
    • ঝালকাঠিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে খাদে
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি