২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে সড়কের অভাবে আধুনিক যোগাযোগব্যবস্থা বঞ্চিত ২ গ্রাম

    এ.এ.এম হৃদয় | ৯:৪১ মিনিট, জুলাই ১৩ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা ও সাহেবপুর দুটি গ্রামের মানুষ একটি সড়কের কারণে আধুনিক যোগাযোগব্যবস্থা থেকে বঞ্চিত। কয়েক দিনের টানা বৃষ্টিতে ভরে যাচ্ছে খাল-বিল।

    পানি জমে নষ্ট হচ্ছে গ্রামীণ জনপদের কাঁচা রাস্তা। রাস্তায় হাঁটুসমান কাদা। চরম দুর্ভোগ সাধারণ মানুষের। মাত্র এক কিলোমিটার কাঁচা রাস্তাই যেন গ্রাম দুটির জনসাধারণকে স্মার্ট সুযোগ সুবিধা থেকে শত বছর পেছনে রেখেছে।এ যেন এক অবহেলিত জনপদের অভিভাবকহীন ছিন্নমুল শিশু। যেখানে থাকে না শিশুটির দেখভাল করার মতো কোনো প্রতিনিধি। ঠিক তেমনি বাকেরগঞ্জের এই হেলেঞ্চা ও সাহেবপুর গ্রাম দুটির রাস্তা অবস্থা।

    এখানকার মানুষ ঠিকই তাদের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত করে জনপ্রতিনিধি, কিন্তু তা ব্যালট পেপার, সিল এবং স্ট্যাম্প কালির মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। নির্বাচিত জনপ্রতিনিধির থাকেনা জনসাধারণের জীবনমান পরিবর্তনের বিন্দুমাত্র চিন্তাচেতনা।

    এক কিলোমিটারের এই রাস্তাটি দিয়ে দৈনিক দুই গ্রামের হাজার লোকের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম। এলাকার অধিকাংশ পরিবারই কৃষিকাজের ওপর নির্ভরশীল। চলতি বর্ষা মৌসুমে এলাকাবাসীর একমাত্র চলাচলের এই রাস্তাটি কাদায় পরিপূর্ণ হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    সরেজমিনে ওই রাস্তায় দেখা যায়, এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টির কারণে হেলেঞ্চা ও সাহেবপুরের কাঁচা রাস্তা বেহাল অবস্থায়। প্রতি বছরের মতো এবারও বৃষ্টিতে হাঁটুকাদায় পরিণত হয়েছে, যা একদমই চলাচলের অনুপযোগী।এ সময়ে কথা হয় সুমতি বালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী দাস ও হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুল হকের সঙ্গে। তারা উভয়েই বলেন, বর্ষা মৌসুমে এই রাস্তাটির কারণে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

    এই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কেউ অসুস্থ হলে, জরুরি প্রয়োজনে তাকে স্থানান্তর করতে হলে কোলে তুলে বা টিনে শুইয়ে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যেতে হয় উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ছাড়াও সাধারণ মানুষ ও স্কুল-কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের বাকেরগঞ্জে সদরে যাতায়াতে পড়তে হয় দুর্ভোগে।

    হেলেঞ্চা গ্রামের,পাটিকর পাড়ার ব্যবসায়ী দীলিপ কুমার জানান রাস্তাটির জন্য পন্য পরিবহনে নানাভাবে ঝামেলায় পড়তে হয়,যাতায়াত ভারা বেশি হয়। যার প্রভাব বিক্রেতা ও ক্রেতার ওপর পড়ে। একই গ্রামের পিন্টু দে জানান, দুই গ্রামের অতি জনগুরুত্বপূর্ণ রাস্তাটি অলৌকিক কোনো কারণে কি এটি পাকা হচ্ছে না তা বুঝে উঠতে পারছি না।

    সাহেবপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম বলেন, আমরা অবহেলায় আছি। এলাকার রাস্তাঘাট সংস্কার না হওয়ায় বর্ষাকালে হাঁটুকাদায় চলতে হয়। সরকার গ্রামকে শহরে রূপান্তরিত করার কথা ঘোষণা করলেও তারপরেও হেলেঞ্চা ও সাহেবপুর গ্রামীণ সড়কের অবস্থা বেহাল। জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকাকরণ করা উচিত।

    স্থানীয়রা বলেন, হেলেঞ্চা ও সাহেবপুর কাঁচা সড়কটির বেহাল দশা। পাকাকরণ না করায় সামান্য বৃষ্টিতেই চলাচল করা যায় না। এতে এলাকার মানুষ পড়েছে সীমাহীন দুর্ভোগে। তবে স্থানীয়দের দাবি তাদের রাস্তাটি অতি দ্রুত পাকাকরণের। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী খায়ের মিয়া বলেন, গ্রামীণ সড়কগুলো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাকাকরণের কাজের বরাদ্দ প্রক্রিয়াধীন থাকে। নতুন বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
    • কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রমাণিত, চাকরি গেল ভূমি কর্মকর্তার
    • আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    • ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু
    • পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • দ্বীন ও মানবতার সেবায় ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
    • ঝালকাঠিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে খাদে
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি