৪ঠা আগস্ট, ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে ধানের শীষের পক্ষে অ্যাব’র জোরালো গণসংযোগ

    নিজেস্ব প্রতিবেদক | ৭:২৮ মিনিট, ফেব্রুয়ারি ০৮ ২০২৬

    • প্রকৌশলীদের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনী মাঠে নতুন মাত্রা

    নিজস্ব প্রতিবেদক ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল ও ভোলার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। টানা তিনদিনব্যাপী এই কর্মসূচিতে আই.ই.বি ঢাকা সেন্টারের সম্মানী সম্পাদক ও অ্যাব’র সদস্য প্রকৌশলী কে.এম আসাদুজ্জামান চুন্নুর নেতৃত্বে ২৫-৩০ সদস্যের একটি প্রতিনিধি দল বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

    গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কর্মসূচির প্রথম দিনে প্রতিনিধি দলটি বরিশাল-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রাজিব আহসানের পক্ষে গণসংযোগ শুরু করে। তারা মেহেন্দিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন, যুব কর্মসংস্থান ও স্থানীয় উন্নয়ন ইস্যু নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে দলটি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে স্থানীয় উন্নয়ন সমস্যা, নাগরিক সেবা ও অবকাঠামোগত চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। একই দিনে তারা মেহেন্দিগঞ্জ পৌর শহর ও ঐতিহ্যবাহী পাতারহাট বন্দরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে তারা ধানের শীষের পক্ষে ভোট ও সমর্থন কামনা করেন এবং পরিবর্তনের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। দিনব্যাপী কর্মসূচি শেষে প্রতিনিধি দলটি বরিশাল-৪ আসনের বিএনপি প্রার্থী মোঃ রাজিব আহসানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নির্বাচনী পরিস্থিতি ও প্রচার কৌশল নিয়ে আলোচনা করেন।

    এরপর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে অ্যাব’র প্রতিনিধি দলটি ভোলা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সমর্থনে ব্যাপক গণসংযোগ পরিচালনা করে। তারা চরফ্যাশনের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষের লিফলেট বিতরণ করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সাধারণ মানুষের মধ্যে কর্মসূচিকে ঘিরে উল্লেখযোগ্য আগ্রহ দেখা গেছে। বিশেষ করে তরুণ ভোটার ও স্থানীয় পেশাজীবীরা প্রকৌশলীদের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং অবাধ নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রকৌশলী কে.এম আসাদুজ্জামান চুন্নু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” দিন শেষে তারা প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে চরফ্যাশন-মনপুরার যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন সমস্যা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    তৃতীয় দিনে প্রতিনিধি দলটি বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগ চালায়। তারা বরিশাল সিটি করপোরেশন এলাকা থেকে শুরু করে চকবাজার ফলপট্টিসহ নগরীর বিভিন্ন স্থানে প্রচারণা চালান। ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। পরবর্তীতে তারা মজিবর রহমান সরোয়ারের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন। ঢাকা ফেরার পথে প্রতিনিধি দলটি বরিশাল ৩ আসনে জয়নুল আবেদীন এবং বরিশাল ১ আসনে জহির উদ্দিন স্বপনের পক্ষে সংক্ষিপ্ত গণসংযোগ করেন। উভয় প্রার্থীই তাদের আন্তরিক স্বাগত জানান।

    এই কর্মসূচিতে অ্যাব’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ ও প্রকৌশলী মোঃ আহসানুল রাসেলসহ অর্ধশতাধিক নেতা অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রকৌশলী অনোয়ার হোসেন শামীম, মোঃ এনামুল কবির সোহাগ, আকতার হোসেন, ইকবাল আব্দুল্লাহ, শরীফ আহমেদ শুভ্র, আব্দুস সামাদ রনি, মোঃ আবু সাঈদ বাদশা, মোঃ মনিরুজ্জামান সোহাগ, রবিউল আলম উজ্জ্বল, মাইনুল হাসান সোহাগ, কামাল হোসেন, মোঃ নুরুজ্জামান পাবেল, ফারুক, মাসুদুর রহমান, এস.এম মাইনুল ইসলাম, হুমায়ুন, শাহ মোঃ ছাব্বির, আর্কিটেক্ট সাক্ষর এবং তৈহিদুর রহমান জুয়েল। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রকৌশলীদের মতো পেশাজীবীদের সরাসরি নির্বাচনী প্রচারণায় যুক্ত হওয়া বরিশাল ও ভোলার নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে এবং সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে।

     

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
    • বরিশালে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বাস ধর্মঘট, বন্ধ ৬ রুট
    • বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
    • বরিশালে অবৈধ বালু উত্তোলন, ৭ জনকে জরিমানা
    • আন্দোলনের মুখে বরিশালের সিভিল সার্জনকে ‘স্ট্যান্ড রিলিজ’
    • বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
    • বরিশালের মানবপাচার মামলার আসামি ইলিয়াস গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
    • বরিশালে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বাস ধর্মঘট, বন্ধ ৬ রুট
    • পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
    • ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা
    • বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
    • বরিশালে অবৈধ বালু উত্তোলন, ৭ জনকে জরিমানা
    • বাউফলে জলাবদ্ধতায় ডুবেছে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ
    • পুলিশ হবে জনগণের বন্ধু-আইনের নিরপেক্ষ প্রয়োগকারী: স্বরাষ্ট্রমন্ত্রী
    • আন্দোলনের মুখে বরিশালের সিভিল সার্জনকে ‘স্ট্যান্ড রিলিজ’
    • বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
    •  বরিশালে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বাস ধর্মঘট, বন্ধ ৬ রুট
    •  পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
    •  ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা
    •  বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
    •  বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
    •  বরিশালে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বাস ধর্মঘট, বন্ধ ৬ রুট
    •  পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
    •  ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা
    •  বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার