২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে এখনও অন্ধকারে ৮০% গ্রাহক, বিদ্যুৎ আসতে সময় লাগবে ২০ দিন

    আল-আমিন | ১২:৪১ মিনিট, মে ৩১ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক :  ঘূর্ণিঝড় রেমালে বরিশাল বিভাগের ৫ লাখ ২৮ হাজার পরিবারের প্রায় ২২ লাখ ৩৫ হাজার মানুষ সরাসরি ক্ষতির মুখে পড়েছেন। আর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত। ঘূর্ণিঝড়ের পর ৪দিন পেরিয়ে গেলেও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি। বিভাগের চারটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ১৭ লাখ ৬৭ হাজার এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থার (ওজোপাডিকো) ৩ লাখ ৪০ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৮০ ভাগ গ্রাহক এখনও বিদ্যুৎ পাচ্ছেন না। টেলিযোগাযোগ ও ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হচ্ছে।

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চর বোয়ালিয়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘ফ্রিজ বন্ধ, ফ্যান ঘোরে না, অসহনীয় গরম। এমন অবস্থায় চার দিন ধরে বিদ্যুৎ নেই। রাতে ঘুমাতে পারি না। এত বড় ঝড় গেল, আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করব যে মোবাইলেও কল যায় না। টিভি নেই, ইন্টারনেটও নেই। আমরা একেবারে অন্ধকারে আছি।’

    বাকেরগঞ্জ পল্লী বিদ্যুতের একাধিক লাইনম্যান জানান, উপজেলার পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল করা যায়নি। যে অবস্থা, তাতে সচল করতে অন্তত ২০ দিন লেগে যাবে।

    ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, গত রোববার রাতে রেমালের তাণ্ডব শুরুর পর বিভাগের সর্বত্র বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার পর্যন্ত ওজোপাডিকোর অন্তত তিন লাখ গ্রাহকের বিদ্যুৎ-সংযোগ আবার চালু করা গেছে। বাকি ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ-সুবিধা নিশ্চিত করা যায়নি। বিভাগে চারটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ১৭ লাখ ৬৭ হাজার গ্রাহক রয়েছেন। এর বেশির ভাগই এখন অন্ধকারে।
    বিজ্ঞাপন

    ওজোপাডিকো বরিশাল অঞ্চলের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল মজিদ বলেন,‘ বিদ্যুৎ সরবরাহ লাইনে অসংখ্য গাছ ভেঙে পড়ে আছে। খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মেরামত ও গাছ অপসারণে সময় লাগছে। বরিশাল নগরে ও পিরোজপুর শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ চালু হয়ে গেছে। কিন্তু ঝালকাঠি শহরে এখনো চালু হয়নি। আর নলছিটিতে হাজার পাঁচেক গ্রাহক পেয়েছেন৷ এখনো ৯ হাজার গ্রাহক পাননি। সেখানে আটটি পুল ভেঙেছে। এ জন্য সময় লাগছে।’

    বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় ৩ লাখ ২০ হাজার ও পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় ২ লাখ ৫৯ হাজার ৮৬ গ্রাহক রয়েছেন। আর পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৬ লাখ ৭০ হাজার ও পিরোজপুরে আছেন ৫ লাখ ৭ হাজার ৪৪১ জন গ্রাহক। এসব গ্রাহকের অধিকাংশই এখন অন্ধকারে রয়েছেন।

    বরগুনা সদর উপজেলার হাজারবিঘা গ্রামের আব্দুল হক বলেন, ‘বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিদ্যুৎ আসেনি। জীবন অসহনীয় হয়ে উঠেছে।’ এ এলাকা পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় রয়েছে। জেলার পাথরঘাটা, বামনা, বেতাগী উপজেলায়ও বিদ্যুৎ নেই। এই তিন উপজেলা পিরোজপুর বিদ্যুৎ সমিতির আওতায়।

    পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক তুষার কান্তি মণ্ডল বলেন, ‘পটুয়াখালী সমিতির আওতায় ৬ লাখ ৭০ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে বুধবার পর্যন্ত ৩ লাখ ৮৫ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ সচল করা গেছে। বাকিদের যায়নি।’

    বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির বলেন, ‘সমিতির আওতায় ৩ লাখ ২০ হাজার গ্রাহক আছেন। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকার ৩০০ থেকে ৪০০ গ্রাহক বিদ্যুৎ পেয়েছেন। বাকিরা পাননি। বিদ্যুৎ সরবরাহ লাইনে অসংখ্য গাছ উপড়ে পড়ে আছে। সরবরাহ ঠিক করতে দু-তিন দিন লেগে যেতে পারে।’

    টেলিকম প্রতিষ্ঠানগুলোর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে বিদ্যুৎ বিভ্রাটে ১০ হাজারের বেশি মোবাইল টাওয়ার বা বেজ ট্রান্সমিটার স্টেশন (বিটিএস) সেবা দিতে পারছে না। বিটিএস রেডিও সংকেতের মাধ্যমে মোবাইল ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে কল ও ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে। দক্ষিণের জেলাগুলোর লাখ লাখ মানুষের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের ওপর ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম, খুলনাসহ আরও কয়েকটি জেলার অধিকাংশ মানুষ টেলিযোগাযোগসেবা বিঘ্ন ঘটছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
    • কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রমাণিত, চাকরি গেল ভূমি কর্মকর্তার
    • আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    • ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু
    • পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • দ্বীন ও মানবতার সেবায় ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
    • ঝালকাঠিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে খাদে
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি