১২ই মে, ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    বরিশালে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

    দেশ জনপদ ডেস্ক | ৮:৫৫ মিনিট, নভেম্বর ২৩ ২০২১

    নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) দিনগত রাতে শ্রীপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে। আটকরা হলেন- শ্রীপুর ইউনিয়নের মাসুদ মোল্লা, মাইদুল মোল্লা, মারজান মোল্লা ও মো. ফিরোজ।

    স্থানীয়রা জানান, শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। এর আগেই নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারের জন্য হারুন মোল্লা ও কাজী সাখাওয়াত হোসেন রুবেলের সমর্থকরা শোডাউনসহ নানা কার্যক্রম চালিয়ে আসছেন। তাছাড়া হারুন মোল্লা ও কাজী সাখাওয়াত হোসেন রুবেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নির্বাচনকে সামনে রেখে ও পূর্ব বিরোধের জেরে রাত ৯টার দিকে হারুন মোল্লার ভাইয়ের বাড়ির সামনে এ সংঘর্ষ হয়। এসময় অন্তত আটজন আহত হয়েছেন। পরে পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    শ্রীপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নোমান মোল্লা জানান, সোমবার রাতে তার ওয়ার্ডে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। কাজী সাখাওয়াত হোসেন রুবেলকে মাহফিলে আমন্ত্রণ জানানো হয়। রাত সাড়ে ৮টার দিকে তিনি ৪-৫টি মোটরসাইকেল নিয়ে মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। হারুন মোল্লার বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার ছেলে তানভীরের নেতৃত্বে ১৫-২০ জন কাজী সাখাওয়াত হোসেন রুবেল ও তার সঙ্গীদের পথরোধ করেন। তারা কাজী সাখাওয়াত হোসেন রুবেলকে মাহফিলে যেতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে কাজী সাখাওয়াত হোসেন রুবেলের অনুসারী কবির হোসেন খানসহ কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

    হারুন মোল্লা জানান, কাজী সাখাওয়াত হোসেন রুবেল গত নির্বাচনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। সেই থেকে নানা ষড়যন্ত্র করে আসছেন। আসন্ন নির্বাচনে কাজী সাখাওয়াত হোসেন রুবেল আবার প্রার্থী হবেন ঘোষণা দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। সোমবার রাতে মাহফিল চলাকালে উদ্দেশ্যেমূলকভাবে ওই এলাকায় ঢুকে গ্রামের মানুষের ঘরবাড়ির ওপর হামলা করেছেন। এতে তার ৪-৫ জন অনুসারীসহ ছয়জন আহত হয়েছেন।

    অভিযোগের বিষয়ে জানতে কাজী সাখাওয়াত হোসেন রুবেলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার ঘনিষ্ঠ একজন জানান, চেয়ারম্যান হারুন মোল্লার ছেলে তানভীরের নেতৃত্বে ১৫-২০ জন হামলা চালায়। এতে সাখাওয়াত হোসেন রুবেলের কয়েকজন অনুসারী আহত হন। আহত কবির হোসেন খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান হারুন মোল্লা ও তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন রুবেলের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত চারজনকে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে হামের টিকাদান কার্যক্রমের সমাপ্তি
    • বরিশালে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
    • ববিতে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, বিভিন্ন দপ্তরে তালা
    • বরিশালে যৌনউত্তেজক সিরাপ সেবনে যুবকের মৃত্যু
    • বরিশালে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, সন্তান জন্মের পর আসামি গ্রেফতার
    • বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি
    • বরিশালে প্রথমবারের মতো এমপির উপস্থিতিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালসহ দেশের সকল উপকূলীয় জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ,নদীবন্দরগুলোতে সতর্কতা
    • বাউফলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১
    • লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা
    • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৫০ হাজার
    • ভোলায় বৃষ্টির পানি জমে ২১ কোটি টাকার ফসল নষ্ট
    • জমি নিয়ে দ্বন্দ্বে সন্তানের সামনে বাবাকে পিটিয়ে হত্যা
    • পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে বহিরাগতদের হামলা
    • বরিশালে হামের টিকাদান কার্যক্রমের সমাপ্তি
    • কুয়াকাটায় শত কোটি টাকার সরকারি খাস জমি অনিয়মে বন্দোবস্ত নিয়ে বিক্রির পাঁয়তারা
    • ৃঝড়-জলোচ্ছ্বাসের আগেই ভাঙছে কুয়াকাটা সৈকত
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালসহ দেশের সকল উপকূলীয় জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ,নদীবন্দরগুলোতে সতর্কতা
    •  বাউফলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১
    •  লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা
    •  ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৫০ হাজার
    •  ভোলায় বৃষ্টির পানি জমে ২১ কোটি টাকার ফসল নষ্ট
    •  বরিশালসহ দেশের সকল উপকূলীয় জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ,নদীবন্দরগুলোতে সতর্কতা
    •  বাউফলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১
    •  লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা
    •  ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৫০ হাজার
    •  ভোলায় বৃষ্টির পানি জমে ২১ কোটি টাকার ফসল নষ্ট