২৫শে অক্টোবর, ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরগুনা

    বরগুনায় সওজ’র কোটি টাকা বরাদ্দ ফেরত, ফেরিঘাটে চরম দুর্ভোগ

    দেশ জনপদ ডেস্ক | ৭:০০ মিনিট, আগস্ট ৩১ ২০২০

    বরগুনা প্রতিনিধি ॥ বরগুনার দুটি ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সংস্কারের অভাবে উভয় পাড়ের সংযোগ সড়ক ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে পন্টুনে যানবাহন ও যাত্রী আসা-যাওয়া এবং উঠা-নামায় পোহাতে হয় দুর্ভোগ। এ অবস্থায় কাজ না করিয়েই প্রায় এক কোটি ৩০ লাখ টাকা দপ্তরে ফেরত পাঠিয়েছে সড়ক ও জনপদের (সওজ) বরগুনা কর্তৃপক্ষ। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ বরগুনার বরইতলা-বাইনচটকী ফেরিঘাটের সংস্কার ও মেরামতের জন্য ২৮ লাখ ৮৭ হাজার টাকার প্রাক্কলন অনুমোদন হয়। কিন্ত ওই প্রাক্কলনের দরপত্র আহ্বান করেনি সওজ বরগুনা কর্তৃপক্ষ। ফলে ওই কাজ আর আলোর মুখ দেখেনি। বরং জুন মাসে ওই টাকাসহ সড়ক মেরামত ও সংস্কারের জন্য বরাদ্দ প্রায় এক কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ ফেরত পাঠায় বরগুনা সওজ কর্তৃপক্ষ। বরাদ্দ ফেরতের বিষয়টি স্বীকার করে সওজ’র নির্বাহী প্রকৌশলী হায়দারুজ্জামান বলেন, ‘করোনার কারণে টেন্ডার করা হয়নি। এছাড়াও করোনার কারণে বিভিন্ন খাতে বরাদ্দ ফেরত পাঠানো হয়েছে।’সওজ বরগুনার আওতায় বরগুনা-বাইনচটকি ও পুরাকাটা-আমতলী দুটি ফেরিঘাট। সওজ বরগুনার তথ্যমতে, ২০১৮ সালে সবশেষ উভয় ঘাটের উভয় পাড়ের সংযোগ সড়ক সংস্কারের করা হয়। কিন্ত প্রমত্তা পায়রা ও বিষখালীর জোয়ারের প্রবল স্রোতের তোড়ে বরইতলার উভয় পাড়ের সংযোগ সড়ক ভাঙনের কবলে পড়ে। বিষখালী নদীর বরইতলা ও বাইনচটকী ঘাটের অংশে বালুর বস্তা ফেলে পাইলিং দেওয়া হলেও ভাঙন রোধ সম্ভব হয়নি। জোয়ারে তোড়ে সংযোগ সড়ক বারবার প্লাবিত হওয়ায় ইট সুড়কি ভেসে গিয়ে রাস্তার উচ্চতাও কমে গিয়েছে। এছাড়াও যানবাহন ও যাত্রীদের চাপে সড়কটি রীতিমত খানাখন্দে পরিণত হয়েছে। অপরদিকে পুরাকাটা-আমতলী ঘাটে পন্টুনের ও সড়কে সঙ্গে গ্যাংওয়ে বসিয়ে যাত্রী ও যানবাহন চলাচলেও ব্যবস্থা করা হয়েছে। কিন্ত সড়কের প্রান্তের গ্যাংওয়ের অংশ দেবে যাওয়ায় স্বাভাবিক জোয়ারেই চলাচল ব্যহত হয়। ফেরিতে যানবাহন উঠতে যেমন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, তেমনি খেয়া পারাপারের ক্ষেত্রেও যাত্রীদের বিড়ম্বনার শিকার হতে হয়। বরইতলা ঘাটে কয়েকজন যাত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়। যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এইখানে কোনো কর্তৃপক্ষ আদৌ আছে বলে আমাদের বিশ্বাস হয়না। যদি থাকত, তবে এমনভাবে কেউ ঘাট ফেলে রাখতে পারেনা। যাচ্ছেতাই চলছে সবখানেই, আমরা কার কাছে এই সড়ক ও ঘাটের সংস্কার চাইব?’ একই বক্তব্য আমতলী-পুরাকাটা এলাকারও কয়েকজন যাত্রীর। দ্রুত ঘাটের সংস্কারের দাবি জানিয়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

    এছাড়া বরগুনা সওজ’র নির্বাহী প্রকৌশলী হায়দারুজ্জামান কর্মস্থলে নিয়মিত অনুপস্থিত থাকেন বলে অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদাররা। ২০১৯ সালের ২১ ডিসেম্বর হায়দারুজ্জামান বরগুনা সওজ’র নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। সওজ’র নিয়মিত ঠিকাদারি কাজ করেন এমন কয়েকজন ঠিকাদার জানান, সওজ’র নির্বাহী প্রকৌশলী নিয়মিত অফিস করেন না। তিনি প্রায়ই অনুপস্থিত থাকেন। আর এদিকে প্রাক্কলন হওয়ার পরও বরইতলা ফেরিঘাটের টেন্ডার না করিয়েই বরাদ্দ ফেরত পঠানো হয়েছে। জামাল হোসেন নামের একজন ঠিকাদার অভিযোগ করেন, ‘নির্বাহী প্রকৌশলীকে আমরা কাজের জন্য কখনোই পাইনি। তিনি বরগুনায় খুব কমই অবস্থান করেন। ফলে সওজ’র কাজ না করিয়েই বরাদ্দের অর্থ ফেরত পাঠানো হয়েছে।’

    একই অভিযোগ মিরাজ নামের একজন ঠিকাদারের। তিনি বলেন, ‘যোগদানের পর থেকে নির্বাহী প্রকৌশলী প্রায়ই বরগুনার বাইরে অবস্থান করেন। তিনি দির্ঘদিন অনুপস্থিত থাকার পর ৩০ জুন জুন ক্লোজিংয়ের জন্য অফিসে আসেন ও বরাদ্দ ফেরত পাঠান। এরপর আবার বরগুনার বাইরে চলে যান। ফের একটি ভিডিও কনফারেন্সে যোগদানের জন্য ২৩ আগস্ট এসে ২৪ আগস্ট চলে যান এবং ৩০ আগস্ট আবার অফিসে আসেন। তার এই অনুপস্থিতির কারণে সওজ’র উন্নয়ন কাজ ব্যাহত হয়। আমরা বিভিন্ন কাজে বারবার যোগাযোগের চেষ্টা করলে তিনি মুঠোফোনে সওজ’র স্টেনো মামুনের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তার অনিয়মিত অফিস করার বিষয়টি সর্বজনবিদিত। অফিসের এক মাসের সিসিটিভি ফুটেজ দেখলেই এর সত্যতা পাওয়া যাবে।’

    অফিসে অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী হায়দারুজ্জামান বলেন, ‘আমি করোনা আক্রান্ত হয়ে অসুস্থ থাকার কারণে অফিস করতে পারিনি। এখনও আমি অসুস্থবোধ করছি, তারপরও কাজে যোগদান করেছি। করোনায় আক্রান্ত হওয়ার আগে দাপ্তরিক কাজে বাইরে অবস্থান করেছি।’এ ব্যাপারে যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ বিভাগ পটুয়াখালী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাইদ মুঠোফানে বরাদ্দ ফেরতে বিয়ষটি নিশ্চিত করে বলেন, ‘বরগুনা নির্বাহী প্রকৌশলী কিছু টাকা ফেরত পাঠিয়েছেন। বিষয়টি আমরা খোঁজ নেব। এছাড়াও তিনি যদি অনিয়মিত অফিস করেন, তবে খোঁজ নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বাংলাদেশের বিদ্যুৎ বেচার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ
    • পায়রা নদীতে বিষাক্ত বর্জ্য, হুমকিতে মৎস্য সম্পদ ও জেলেদের জীবিকা
    • ফাঁসির রায় মাথায় নিয়ে ৬ বছর কনডেম সেলে মিন্নি, কবে শেষ হবে অপেক্ষা?
    • ২৪ ঘণ্টায় বরগুনার মর্গে পাঁচ লাশ, চাঞ্চল্যের সৃষ্টি
    • বরগুনা-২ আসনের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ‘ছাত্রলীগের ১৫ নেতা–কর্মী’ আটক
    • বরগুনায় স্বর্ণের কারখানার মিলল গাঁজা
    • বরগুনার উপকূলে বাড়ছে ভাঙন, হুমকিতে জনপদ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন