২২শে অক্টোবর, ২০২৬ | ৬ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরগুনা

    বরগুনায় শিক্ষা অফিসারের দ্বিতীয় বিয়ের তথ্য ফাঁস করায় অফিস সহকারীকে মারধর

    এ.এ.এম হৃদয় | ৯:৩৫ মিনিট, জুলাই ১৬ ২০২৪

    বরগুনা জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী ও কাম কম্পিউটার অপারেটর গোলাম কবিরকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে বরগুনা জেলা শিক্ষা অফিসারের দ্বিতীয় স্ত্রী এবং বরগুনা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী আক্তার নিপার বিরুদ্ধে।

    রবিবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে বরগুনা টাউন হল সংলগ্ন ব্রিজের উত্তর-পশ্চিম পাড়ে সোহরাব মেম্বারের বাসায় এই ঘটনা ঘটে।

    ওই এলাকার এক ব্যক্তি নাম গোপন রাখার শর্তে জানান, তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানালে ঘটনাস্থলে উপস্থিত হয় বরগুনা সদর থানা পুলিশ। পরে পুলিশ কবিরকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে।

    বরগুনা জেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিনের দ্বিতীয় বিয়ের খবর প্রথম স্ত্রীকে জানানোয় মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোলাম কবির।

    তিনি জানান, রবিবার সকালে মায়ের জন্য ওষুধ কিনতে অফিসের বাইরে যান তিনি। এ সময় বরগুনা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানসহ কয়েকজন লোক তাকে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে বরগুনা টাউন হলসংলগ্ন ব্রিজের উত্তর-পশ্চিম পাড়ে সোহরাব মেম্বারের বাসায় নিয়ে কয়েকটি চড়থাপ্পড় দেন। জেলা শিক্ষা অফিসারের প্রথম স্ত্রীকে ফোন দিয়ে তার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা বলায় এই ঘটনা ঘটে।

    তিনি বলেন, ‘আমার এ বিষয়ে আর কোনো অভিযোগ নেই। থানা পুলিশের মাধ্যমে লিখিত দিয়ে আপস মীমাংসায় যাব।’

    বরগুনা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাভলি আক্তার নিপা বলেন, ‘কবির আমাকে নির্বাচন থেকেই বিরক্ত করেছে। আমি এ বিষয়ে অভিযোগ দিয়েছি।’ কবিরকে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে সাংবাদিককে বলেন, ‘বরগুনায় আপনি একাই সাংবাদিক, মাস্তানি করেন, এটা আমার পারিবারিক বিষয়।’

    মারধরের বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ জসিম উদ্দিন কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, বিয়ের ঘটনা সত্য। তাতে ওদের কী? ওরা কি খাওনপরণ দেয়? আমার স্ত্রী কি কোনো অভিযোগ করেছে? আমার পার্সোনাল বিষয়ে কেন আমার বউয়ের কাছে ফোন দিল? আমি এখানে ৫০টা বিয়ে করলেও সে বলার কে? পুলিশ যেহেতু কবিরকে নিয়ে এসেছে দেখি কী হয়।’

    বরগুনার সদর থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন বলেন, ‘৯৯৯ ফোন পেয়ে আমরা গিয়ে গোলাম কবিরকে টাউন হলসংলগ্ন ব্রিজের উত্তর-পশ্চিম পাড়ে সোহরাব মেম্বারের বাসায় পাই। মহিলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে তার পারিবারিক কী যেন ঝামেলা ছিল। তবে এলাকার লোকজন ওখানে বসে মীমাংসা করে দিয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ দেওয়া হয়নি।’

    সদর থানা পুলিশ জানায়, গোলাম কবির কোনো অভিযোগ দেয়নি। উভয় পক্ষই আপস মীমাংসা চেয়েছে। রাত আনুমানিক ১০টার দিকে মুচলেকা নিয়ে তাকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান নিপাকে থানা থেকে নিজ নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বাংলাদেশের বিদ্যুৎ বেচার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ
    • পায়রা নদীতে বিষাক্ত বর্জ্য, হুমকিতে মৎস্য সম্পদ ও জেলেদের জীবিকা
    • ফাঁসির রায় মাথায় নিয়ে ৬ বছর কনডেম সেলে মিন্নি, কবে শেষ হবে অপেক্ষা?
    • ২৪ ঘণ্টায় বরগুনার মর্গে পাঁচ লাশ, চাঞ্চল্যের সৃষ্টি
    • বরগুনা-২ আসনের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ‘ছাত্রলীগের ১৫ নেতা–কর্মী’ আটক
    • বরগুনায় স্বর্ণের কারখানার মিলল গাঁজা
    • বরগুনার উপকূলে বাড়ছে ভাঙন, হুমকিতে জনপদ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    • এসআরবির অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার, ছিনতাইয়ের লক্ষাধিক টাকা উদ্ধার
    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: স্পিকার হাফিজ
    • বরিশাল থেকে রাজশাহীগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১৪
    • নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলেকে আটক
    • পূজা শেষে বাড়ি ফেরার সময় ট্রলারডুবিতে শিশুর মৃত্যু
    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    •  বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    •  এসআরবির অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার, ছিনতাইয়ের লক্ষাধিক টাকা উদ্ধার
    •  বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    •  বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: স্পিকার হাফিজ
    •  মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    •  বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    •  এসআরবির অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার, ছিনতাইয়ের লক্ষাধিক টাকা উদ্ধার
    •  বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    •  বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: স্পিকার হাফিজ