২২শে জুলাই, ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    ফেসবুকে মেয়ে সেজে ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ৩ বিদেশি

    দেশ জনপদ ডেস্ক | ৭:০১ মিনিট, জুলাই ০৩ ২০২০

    ফেসবুকে ফেক আইডি এবং ভুয়া নাম ব্যবহার করে মেয়েবন্ধু সেজে মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে ফয়সাল নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ ৬৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে তিন বিদেশি নাগরিক। শুধু ফয়সালই নয়, ফেসবুকে বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে উপহার দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন কেনিয়া ও ক্যামেরুনের বংশোদ্ভূত সোলেমান ওরফে নিগুয়েগাং তেগোমো বারটিন (৪৭), নিগুয়েনাং তোবোসেরগে ক্রিস্টিয়ান (৩৮) এবং একোঙ্গো এরনাস্ট ইব্রাহিম (৪২)। তবে শেষ রক্ষা হয়নি। এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার দিনগত রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির সংঘবদ্ধ অপরাধ বিভাগের প্রধান ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার। তিনি বলেন, এই চক্রের সদস্যরা প্রথমে ফেসবুকে ফেক আইডি এবং নাম ব্যবহার করে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেন। সাধারণ মানুষের সঙ্গে তারা বন্ধুত্ব তৈরি করেন। এ সুযোগে প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দামি গিফট পাঠান এবং সেটি কাস্টমসে আটকে আছে, ছাড়িয়ে আনতে হবে বলে মোটা অঙ্কের টাকা চান। সে ক্ষেত্রে বাংলাদেশি কেউ কাস্টমসের কর্মকর্তা অথবা পরিচয় দিয়ে প্রতারণা কাজে সহায়তা করেন। প্রতারক চক্রের গ্রেপ্তার সদস্যরা নারী সেজে ফেক আইডি ব্যবহার করে ব্যবসায়ী আরিফুল ইসলামের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন। চক্রের এক সদস্য নিজেকে আমেরিকান পরিচয় দিয়ে আরিফুলকে কুরিয়ার এজেন্টের মাধ্যমে উপহার পাঠাবে বলে জানান। এর পর আরিফুলকে উপহার সামগ্রী পাঠানোর কথা বলে চক্রটি বিভিন্ন সময়ে ৮ লাখ ৭০ হাজার টাকা এবং ব্যাংকের মাধ্যমে ১৩ লাখ ৯৮ হাজার টাকা হাতিয়ে নেয়। সর্বমোট তার কাছ থেকে ২২ লাখ ৬৮ হাজার টাকা প্রতারণার মাধ্যমে নেয় চক্রের তিন সদস্য। ভুক্তভোগী আরিফুল রাজধানীর বিমানবন্দর থানায় একটি প্রতারণার মামলা করেছেন। ডিআইজি রেজাউল হায়দার আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা আক্রমণাত্মক। অভিযান চলাকালে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। আমরা জানতে পেরেছি, তারা ২০১৮ সাল থেকে বাংলাদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নিয়েছেন। তাদের কারও কাছেই পাসপোর্টের কোনো কপি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাদের ভিসার মেয়াদ নেই। অবৈধভাবে তারা বাংলাদেশে অবস্থান করে আসছিলেন। বিষয়টি নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব এবং তাদের চক্রে আর কোনো সদস্য আছে কিনা খুঁজে দেখব। প্রতারক চক্রের সঙ্গে কোনো বাংলাদেশি নাগরিক জড়িত আছে কিনা তাও খুঁজে দেখা হচ্ছে। অভিনব এই প্রতারণার সঙ্গে জড়িত এমন কতজন আফ্রিকান নাগরিক বাংলাদেশে আছেন- এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে ডিআইজি বলেন, সুনির্দিষ্ট করে আমরা এ বিষয়ে কিছু বলতে পারছি না। তবে যারাই এ প্রতারণা করছে, তারা সবাই একই গ্রুপের নয়। দুজন, তিনজন অথবা পাঁচজন করে একেকটি গ্রুপে এ প্রতারণামূলক কর্মকা-গুলো হচ্ছে। নিশ্চিত করে কতগুলো গ্রুপ আছে, সেটি বলা সম্ভব হচ্ছে না। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করে আমরা বিস্তারিত জানাতে পারব।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি: বরিশালে প্রধানমন্ত্রী
    • বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!
    • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল প্রশাসনে ব্যাপক প্রস্তুতি
    • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কি সুখবর দিবেন তিনি?
    • বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাখ্যান, প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
    • বরিশালে চলন্ত লঞ্চে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    • বরিশালে সাত শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
    • বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
    • ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’ আলোচনায় ফাইনালের আগে মেসির বক্তব্য
    • বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার
    • এনসিপি নেতা কাফির বিরুদ্ধে দখল-চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা
    • শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ডাকাতি!
    • ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
    • স্বামীর মৃত্যুর পর সন্তানসহ গৃহবধূকে বাড়ি ছাড়া করলো ননদ-ভাসুর ছেলে, আদালতে মামলা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাখ্যান, প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
    •  বরিশালে চলন্ত লঞ্চে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    •  বরিশালে সাত শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
    •  বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
    •  ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’ আলোচনায় ফাইনালের আগে মেসির বক্তব্য
    •  পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাখ্যান, প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
    •  বরিশালে চলন্ত লঞ্চে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    •  বরিশালে সাত শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
    •  বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
    •  ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’ আলোচনায় ফাইনালের আগে মেসির বক্তব্য