ধর্ষণের স্বীকার শিক্ষার্থীর চাচাতো ভাই জানান, ফেসবুকে পরিচয়ের পর তার সঙ্গে দেখা করতে এসে এই অবস্থা হয়েছে। প্রধান আসামি এখনও আটক হয়নি। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা প্রাথমিকভাবে হোটেল ম্যানেজারসহ ৪ জনকে আটক করেছি এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জাতীয়
ধর্ষণের শিকার শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক:: মাদারীপুর শহরের ‘ভুঁইয়া ইন’ নামের আবাসিক হোটেলে আত্মহত্যার চেষ্টা করেছে এক শিক্ষার্থী। এ ঘটনায় হোটেল ম্যানেজারসহ সহযোগী ৪ জনকে গতকাল রোববার রাতে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী বায়েজিদের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ওই শিক্ষার্থীর। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। এরই সূত্র ধরে বায়েজিদ ও তার সহযোগীরা মাদারীপুর শহরের ভুঁইয়া ইন আবাসিক হোটেলে নিয়ে যায় তাকে। এ সময় বিয়ের প্রলোভনে সকাল থেকে দুপুর পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করে বায়েজিদ। পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী।
এ ব্যাপারে বায়েজিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও ভুঁইয়া ইন হোটেলের ম্যানেজারসহ ৪ সহযোগীকে আটক করেছে পুলিশ। ওই শিক্ষার্থী মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বায়েজিদ মাতুব্বর শিবচর উপজেলার নিলখী গ্রামের আক্কাস মাতুব্বরের ছেলে। ধর্ষণের স্বীকার ওই শিক্ষার্থীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের শ্রীনন্দী গ্রামে।


