১২ই মে, ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    প্রবেশপত্রের জন্য টাকা দাবি করে অধ্যক্ষ বললেন, ‘জোর করে নিচ্ছি’

    এ.এ.এম হৃদয় | ৮:০০ মিনিট, জুন ২৬ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট সরকারি আরসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম একটি ব্যাচের শিক্ষার্থীদের কাছে পরীক্ষার প্রবেশপত্র বাবদ ৫০০ টাকা করে দাবি করছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার পাশাপাশি কলেজটির শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন।

    ভিডিওটিতে মো. শহিদুল ইসলামকে তাঁর কার্যালয়ে বসে একজন শিক্ষার্থীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘টিএনওর সম্মানী পাঠাইতে হবে, ডিসির সম্মানী পাঠাইতে হবে, এডিসির সম্মানী পাঠাইতে হবে, দুইজন ট্যাগ অফিসার আছেন, তাঁদের সম্মানী দিতে হবে। আমারে ২১ দিনের ট্রেনিংয়ে নিছে, আমারে দিছে ৫৩ হাজার টাকা, আমার খরচ হইছে ১ লাখ টাকা।’

    কথোপকথনের ওই ভিডিও সোমবার দুপুরের বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এই দিন স্নাতক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার প্রবেশপত্রের জন্য ৫০০ টাকা দাবি করার পর ওই শিক্ষার্থী ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামের কাছে যান। তখন তাঁদের মধ্যে এই কথোপকথন হয়।

    বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত হোসেন বলেন, পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার সময় কোনো অর্থ নেওয়ার বিধান নেই। এটি বেআইনি। এটা যদি আগের বকেয়া হয়, তা-ও নেওয়া যাবে না।এটা শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ। আরসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের ভিডিওটি তাঁদের দৃষ্টিগোচর হয়েছে। তবে তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

    শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের পদে থেকে শিক্ষার্থীদের সামনে এ ধরনের কথা বলা ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন সচেতন নাগরিক কমিটির বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা। তিনি বলেন, ‘একজন শিক্ষকের প্রথম ও প্রধানতম শর্ত হলো, তাঁর জোরালো নৈতিকতা। কারণ, তাঁরা জাতির ভবিষ্যৎ গড়ার কারিগর। এটা না থাকলে কীভাবে সুনাগরিক পাব আমরা?’

    কথোপকথনের বিষয়ে জানতে আজ বুধবার দুপুরে অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের মুঠোফোনে কয়েকবার কল করলেও তিনি সাড়া দেননি। তাঁর হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তিনি উত্তর দেননি। ভিডিওতে দেখা যায়, ৫০০ টাকা দিয়ে প্রবেশপত্র নিতে না পারলে কী সমস্যা হবে, ওই শিক্ষার্থী তা অধ্যক্ষের কাছে জানতে চান। তখন অধ্যক্ষ বলেন, ‘এটি তোমার উইশ। তুমি আমার সঙ্গে যদি যুদ্ধ করতে নামো, তাহলে যুদ্ধ কনটিনিউ করতে পারো, সমস্যা নেই। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তুমি যুদ্ধ করে যেতে পারো, যুদ্ধ করা তোমার অধিকার।’

    শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার জন্য টাকা নেওয়াটা সম্পূর্ণ অবৈধ বলে জানিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। আজ বিকেলে তিনি বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে আসার পর মঙ্গলবার আমরা অধ্যক্ষের এ বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছি।’

    কথোপকথনের ভিডিও ছড়ানোর পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ চেয়ে গতকাল কলেজের সামনের সড়কে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের শান্ত করে। এরপর মেহেন্দীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন কলেজে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

    কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আসাদ বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়েছেন। আমাদের থেকে অতিরিক্ত ফি নিয়ে তিনি ডিসি, এডিসি, ইউএনওদের সম্মানী পাঠান বলে ঘোষণা দিচ্ছেন। আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে হামের টিকাদান কার্যক্রমের সমাপ্তি
    • বরিশালে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
    • ববিতে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, বিভিন্ন দপ্তরে তালা
    • বরিশালে যৌনউত্তেজক সিরাপ সেবনে যুবকের মৃত্যু
    • বরিশালে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, সন্তান জন্মের পর আসামি গ্রেফতার
    • বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি
    • বরিশালে প্রথমবারের মতো এমপির উপস্থিতিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালসহ দেশের সকল উপকূলীয় জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ,নদীবন্দরগুলোতে সতর্কতা
    • বাউফলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১
    • লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা
    • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৫০ হাজার
    • ভোলায় বৃষ্টির পানি জমে ২১ কোটি টাকার ফসল নষ্ট
    • জমি নিয়ে দ্বন্দ্বে সন্তানের সামনে বাবাকে পিটিয়ে হত্যা
    • পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে বহিরাগতদের হামলা
    • বরিশালে হামের টিকাদান কার্যক্রমের সমাপ্তি
    • কুয়াকাটায় শত কোটি টাকার সরকারি খাস জমি অনিয়মে বন্দোবস্ত নিয়ে বিক্রির পাঁয়তারা
    • ৃঝড়-জলোচ্ছ্বাসের আগেই ভাঙছে কুয়াকাটা সৈকত
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালসহ দেশের সকল উপকূলীয় জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ,নদীবন্দরগুলোতে সতর্কতা
    •  বাউফলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১
    •  লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা
    •  ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৫০ হাজার
    •  ভোলায় বৃষ্টির পানি জমে ২১ কোটি টাকার ফসল নষ্ট
    •  বরিশালসহ দেশের সকল উপকূলীয় জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ,নদীবন্দরগুলোতে সতর্কতা
    •  বাউফলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১
    •  লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা
    •  ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৫০ হাজার
    •  ভোলায় বৃষ্টির পানি জমে ২১ কোটি টাকার ফসল নষ্ট