২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পিরোজপুর

    নাজিরপুরে জনপ্রিয় হয়ে উঠেছে ‘চাক জাল’

    এ.এ.এম হৃদয় | ৯:১৬ মিনিট, জুলাই ০৯ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : বর্ষা মৌসুমে গ্রামের ধান খেতে, খালে-বিলে ও নালায় চিংড়িসহ দেশীয় প্রজাতির মাছ ধরার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে ‘চাক জাল’। বাঁশের তৈরি চাঁইয়ের বিকল্প হিসেবে সুতার তৈরি এক ধরনের মাছ ধরার ফাঁদ হলো ‘চাক জাল’।

    সুতা আর বাঁশের শলা দিয়ে তৈরি এই জাল চাকার মতো ঘোরানো যায় বলে এটির নাম হয়েছে চাক জাল। তবে দেখতে বুচনা চাঁইয়ের মতো হওয়ায় এটি ‘বুচনা জাল’ নামেও পরিচিত। পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীঘিরজান বাজারে সপ্তাহের দু’দিন শনিবার ও মঙ্গলবার চাক জালের হাট বসে। এ ছাড়া বর্ষা মৌসুমে বিভিন্ন হাটবাজারে চাক জালের কেনাবেচা হয়।

    চাক জালের ব্যবসায়ী জেলার সদর উপজেলার সিকদার মল্লিক গ্রামের মো. বেলায়েত মোল্লা বলেন, প্রতি হাটে ৪০ থেকে ৫০টি চাক জাল বিক্রি করি। তিনি আরও জানান, পার্শবর্তী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাধাল বাজার থেকে এ চাক জাল পাইকারি কিনে এনে খুচরা বিক্রি করেন।

    চাক জালের কারিগরেরা জানান, বৈশাখ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত গ্রামাঞ্চলে ধানখেত ও নালায় চিংড়িসহ নানা প্রজাতির মাছ শিকার করেন জেলে ও কৃষকেরা। এক সময় বাঁশের তৈরি চাঁই দিয়ে মাছ ধরা হতো। দুই দশক ধরে এলাকায় বাঁশের দাম বেড়ে যাওয়ায় চাঁইয়ের উৎপাদন ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে। তা ছাড়া বাঁশের সংকটও রয়েছে। তাই জাল ও বাঁশের কঞ্চি দিয়ে চাঁইয়ের বিকল্প হিসেবে চাক জাল তৈরি শুরু করেন।

    চাক জাল তৈরিতে খরচ কম। বাঁশও কম লাগে। জাল তৈরির সুতা সহজলভ্য। তাই বাঁশের তৈরি চাঁইয়ের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চাক জাল। হুবহু বুচনা চাঁইয়ের মতো। শুধু বাঁশের পরিবর্তে সুতার জাল ব্যবহার করে এই জাল তৈরি করা হয়।

    স্থানীয় কৃষকদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে উদ্ভাবিত এ জালের উৎপাদন খরচ ও দাম কম হওয়ায় চাক জালের চাহিদা বেড়েছে। জেলার বিভিন্ন গ্রামের ২শতাধিক পরিবার চাক জাল তৈরি করে থাকে। এসব জাল গৃহস্থদের কাছ থেকে কিনে স্থানীয় হাটবাজারে বিক্রি করেন ব্যবসায়ীরা।

    শনিবার ৬ জুলাই বিকেলে নাজিরপুর উপজেলার দীঘিরজান হাটে গিয়ে দেখা যায়, কয়েকজন জাল ব্যবসায়ী চাক জাল বিক্রি করছেন। কেউ কেউ জালগুলো ঝুলিয়ে বিক্রির জন্য বসে আছেন। পানি নেই স্থানীয় ধান খেতগুলোতে। তাই কম মাছ ধরা পড়ে। এতে বাজারে চাক জালের চাহিদাও এখন কম। বেচাকেনাও কম হচ্ছে।

    উপজেলার ছোট বুইচাকাঠী গ্রামের কামাল শেখ বলেন, মাঝারি আকারের একটি চাক জাল ৫৫০ টাকায় কিনেছেন। এ জাল দিয়ে চিংড়িসহ দেশীয় প্রজাতির মাছ ধরা সহজ। কয়েকজন চাক জাল বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, বড় চাক জাল ১৫ থেকে ২০ হাত পর্যন্ত লম্বা হয়। বড় একটি জাল দেড় হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়ে থাকে। পাঁচ থেকে ছয় হাত জালের দাম ৫০০ থেকে ৬৫০ টাকা।

    তিন থেকে চার হাত জালের দাম ৩৫০ থেকে ৪৫০ টাকা। গৃহস্থ পরিবারের লোকজন অবসরে বাড়িতে চাক জাল তৈরি করেন। এ জাল তৈরি খুব সহজ। সময় কম লাগে। বাঁশ কেটে শলা তৈরি করা হয়। এরপর শলাটি গোল করে বেঁধে পরিমাণমতো সুতা দিয়ে তৈরি হয় চাক জাল। মাঝারি ও ছোট চাক জালের বিক্রি বেশি।

    চাক জাল বিক্রেতা মো. আলাউদ্দিন বলেন, বর্ষা মৌসুমে গ্রামের মানুষ ধানখেতে চিংড়ি খাল-বিলে বিভিন্ন প্রজাতির মাছ ধরে থাকেন। সারাবছর ধরে চাক জাল বিক্রি হলেও বর্ষা মৌসুমে এর বেচাকেনা বেশি হয়। পুকুর ও নালায় মাছ ধরার জন্যও চাক জাল ফাঁদ হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় বয়স্করা জানান, আমরা আগে কখনও মাছ নির্মূল করার এই ফাঁদের ব্যবহার দেখিনি। কয়েক বছর ধরে এটা দেখে আসছি। এতে মাসহ বাচ্চা মাছও মারা পড়ে। আর এর জন্য এক প্রকার বিলুপ্তের পথে দেশীয় প্রজাতির মাছ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পিরোজপুরে ফ্রি ফায়ার খেলা নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত
    • পিরোজপুরে ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার
    • পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাখ্যান, প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
    • স্বরূপকাঠীতে পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু
    • ফোন চুরির অপবাদে কিশোরকে মারধর, চুল কেটে ‘শাস্তি’
    • প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    • পিরোজপুর ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    • ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু
    • পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • দ্বীন ও মানবতার সেবায় ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
    • ঝালকাঠিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে খাদে
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি