২৬শে অক্টোবর, ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    গৌরনদী

    দুর্নীতির আতুর ঘর গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতালের মধ্যে পোড়ানো হয় সরকারি ঔষধ!

    দেশ জনপদ ডেস্ক | ৬:০৭ মিনিট, মার্চ ০৮ ২০২১

    নিজস্ব প্রতিবেদক॥ অনিয়ম ও দুর্নীতির আতুর ঘরে পরিনত হয়েছে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃত সরকারি ঔষধ সাধারণ রোগিদের মাঝে বিতরণ না করে নিয়ম বহির্ভূত ভাবে পুড়িয়ে ফেলা হচ্ছে হাসপাতালের মধ্যে।

    সরেজমিনে দেখা গেছে, গত শনিবার দিবাগত রাতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাজেদুল হক কাওছারের উপস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পোড়ানোর পাশাপাশি যেসব ঔষধে মেয়াদ রয়েছে সেসব ঔষধ পোড়ানোর চিত্র। সাধারণ রোগিদের মাঝে ঔষধগুলো বিতরণ না করে পুড়িয়ে ফেলায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

    হাসপাতালের প্রধান কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোঃ আমরুল্লাহ ও আবাসিক মেডিকেল অফিসার মাজেদুল হক কাওছারের বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ উঠলেও রহস্যজনক কারনে বহাল তবিয়তে থাকায় অনিয়মের আতুর ঘর হয়ে উঠছে জেলা উত্তর জনপদের গুরুত্বপূর্ন এ হাসপাতালটি।

    সরকারি ঔষধ জঙ্গলে : নিয়ম বর্হিভূতভাবে সরকারি ঔষধ পোড়ানোর বিষয়টি জানাজানি হওয়ার পরপরই বস্তা ভর্তি বিপুল পরিমান সরকারি ঔষধ পাওয়া গেছে হাসপাতাল কম্পাউন্ডের জঙ্গলে। এছাড়াও হাসপাতালের মধ্যে একটি আবাসিক কোয়ার্টারের সামনে থেকে বস্তা ভর্তি ঔষধ পাওয়া গেছে। এরমধ্যে ইনজেকশন, স্যালাইনসহ বিভিন্ন প্রকার দামী ঔষধ রয়েছে।

    স্থানীয়দের ক্ষোভ : হাসপাতাল কর্মকর্তাদের অনিয়মের প্রতিবাদ করে ঘটনার পরপরই রাতে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকালে স্থানীয়রা জানান, সাধারণ রোগিদের মাঝে ঔষধগুলো বিতরণ না করায় ঔষধের মেয়াদ উর্র্ত্তীণ হয়েছে। তারা আরও জানান, স্থানীয় গুটি কয়েক ক্ষমতাবান ব্যক্তিদের ছত্রছায়ায় বর্তমান হাসপাতাল প্রধান ডাঃ সাইয়্যেদ আমরুল্লাহ ও আবাসিক মেডিকেল অফিসার মাজেদুল হক কাওছার জনগুরুত্বপূর্ন হাসপাতাল কে একটি সিন্ডিকেটে রুপান্তর করেছেন। ফলে আগের মত এখন আর রোগী আসেনা হাসপাতালটিতে।

    জিম্মি গণমাধ্যম কর্মীরা : হাসপাতালের পিছনে গোপনে ঔষধ পোড়ানো শুরু হলে পেশাগত দায়িত্ব পালন করতে যায় স্থানীয় পেশাজীবি গণমাধ্যম কর্মীরা। এসময় হাসপাতালের গেটে তালা লটকিয়ে এবং ভিতরের লাইট বন্ধ করে দিয়ে এক ভীতিকর পরিবেশের সৃষ্টি করা হয়। পরবর্তীতে বিষয়টি জেলার চৌকস জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসকে অবহিত করা হয়। খবরপেয়ে উপজেলা উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সহকর্মী সাংবাদিক ও সচেতন নাগরিকরা ঘটনাস্থলে পৌঁছলে জিম্মিদশা থেকে মুক্তি মেলে গণমাধ্যম কর্মীদের।

    ঔষধ জব্দ : হাসপাতালের আবাসিক কোয়ার্টার ও হাসপাতালের আবাসিক এলাকা থেকে বেশ কিছু ঔষধ জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের উপস্থিতিতে ঔষধগুলো জব্দ করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, থানার এসআই কামাল হোসেন উপস্থিত ছিলেন।

    উধোর পিন্ডি বুধোর ঘারে : ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে স্টোর কিপার ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উপর দায় চাপানোর চেষ্টা করছেন হাসপাতাল প্রধান ও আবাসিক মেডিকেল অফিসার। এ যেন উধোর পিন্ডি বুধোর ঘারে চাপিয়ে দেয়ার চেষ্টা।

    হাসপাতালের গাছ বিক্রি : কোন নিয়মনীতির তোয়াক্কা না করে বিগত বছরের জুলাই মাসে হাসপাতালের কমপক্ষে ১০টি গাছ বিক্রি করে দেয় আবাসিক মেডিকেল অফিসার কাওছার। এছাড়াও লকডাউনের মধ্যে হাসপাতালের পুকুরে টিকেট দিয়ে কর্তৃপক্ষ না জানিয়ে মাছ বিক্রি করে দেয়া হয়। গত কয়েকদিন পূর্বে রাতের আধারে ভুরঘাটা এলাকার ভাঙ্গারী ব্যবসায়ীদের কাছে হাসপাতালের ভাঙ্গারী লোহা বিক্রি করে দেয় আবাসিক মেডিকেল অফিসার।

    হাসপাতাল প্রধান কে ভৎসনা : গত ১২ জানুয়ারি বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার গৌরনদী উপজেলা প্রশাসন ও সুধীজনদের সাথে সুকান্ত বাবু মিলনায়তনে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় উপজেলা হাসপাতালের প্রধান ডাঃ সাইয়্যেদ মোঃ আমরুল্লাহকে চরম ভৎসনা করেন স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি। সেসময় ওই জনপ্রতিনিধিরা জানান, করোনাকালে উপজেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে থাকলেও নিজেকে আড়াল করে রেখেছিলো হাসপাতাল প্রধান।

    সুষ্ঠ তদন্তের আশ্বাস : ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষী বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় তিনি (ইউএনও) জানান, বিষয়টি অতি গুরুত্বের সাথে তদন্ত করে ঘটনার সাথে কোন কর্মকর্তার যোগসূত্র পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

    এবিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জানান, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাওছার হোসেন মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিনষ্ট করার বিষয়ে তাকে জানালে তিনি (সিভিল সার্জন) ডাঃ কাওছার কে দাপ্তরিক নিয়মে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিনষ্ট করার জন্য নির্দেশ প্রদান করেন। এরপরও মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিনষ্ট করায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

    উল্লেখ্য, গত কয়েক মাসপূর্বে গৌরনদী উপজেলার বাটাজোর উপ-স্বাস্থ কমিউনিটি হাসপতালে সাধারণ রোগিদের মাঝে ঔষধ বিতরণ না করে হাসপাতালের পাশে ঔষধের ভাগার তৈরি করেন উপ-স্বাস্থ কমিউনিটি মেডিকেল অফিসার। সে ঘটনায় জেলা সিভিল সার্জনের কার্যালয় ও উপজেলা হাসপতাল থেকে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হলেও রহস্যজনক কারনে সংশ্লিষ্ট মেডিকেল অফিসারের বিরুদ্ধে কোন ব্যবস্থ নেয়া হয়নি।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
    • বরিশালে ঋণের চাপে বিদেশফেরত চা দোকানির আত্মহত্যা
    • ইউপি সদস্যের বাড়িতে ফের চুরি
    • দুদিন ধরে নিখোঁজ ১৪ বছরের জয়
    • বরিশালে যুবদল নেতাকে আটকে রাখলো শিক্ষার্থীরা, ৩ মাসের কারাদণ্ড
    • গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন